বিনোদন ডেস্ক ২০ জানু ২০২৫ ০৯:১৩ পি.এম
সাইফ আলি খান গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার গভীর রাতে দুষ্কৃতকারী হামলা চালায় সাইফ ও কারিনার বাড়িতে। এতে গুরুতর জখম হন সাইফ।
বলিউডের এ অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। তার মেরুদণ্ডে গেঁথে ছিল আড়াই ইঞ্চি মাপের একটি ছুরির অংশ। অস্ত্রোপচারের মাধ্যমে সেই ছুরি বের করা হয়। এখন অভিনেতার অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন চিকিৎসকরা।
হামলার ঘটনার পর থেকেই জেহ ও তৈমুরকে নিজের বাড়িতে নিয়ে যান কারিনার বোন কারিশমা কাপুর। ঘটনার পর থেকে পুলিশ তাদের বাড়িতে আসছে। তদন্তের কারণে হাজির হতে হচ্ছে পুলিশকে। আজ (২০ জানুয়ারি) নিজের বাড়িতে দুই পুত্রকে নিয়ে ফিরলেন এ নায়িকা। ফিরেই বেজায় চটেছেন তিনি।
হামলাকারী ধরা পড়তেই রোববার বাবাকে হাসপাতালে দেখতে যায় তার ছোট দুই সন্তান তৈমুর আলি খান এবং জেহ। সঙ্গে তাদের মা কারিনা কাপুর খান। হামলার রাতে আট বছর বয়সী তৈমুরই রক্তাক্ত সাইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
প্রাথমিক সূত্রে শোনা গিয়েছিল, বড় ছেলে ইব্রাহিম আলি খান নাকি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবাকে। ঘটনার পর থেকে বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যাচ্ছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্যও বের হচ্ছে। আর এতেই বেজায় চটেছেন কারিনা।
বাড়ি ফিরে ইনস্টাগ্রামে কারিনা কাপুর লেখেন, ‘আপনাদের মন বলে কিছু নেই! আমাদের একা ছেড়ে দিন।’ যদিও এই পোস্ট ভাগ করে নেওয়ার মিনিট কয়েকের মধ্যেই তিনি তা মুছে দেন।
হামলার পর থেকে এমনিতেই বাড়িতে থমথমে পরিবেশ। এরই মধ্যে দুই ছেলের মন ভালো করতে চেষ্টার কমতি রাখছেন না কারিনা। বাড়িতে প্রবেশ করেই ছেলেদের জন্য খেলনা নিয়ে আসেন।
এমএমএফ/এমএস
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি
বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান
প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’
বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি
লালমনিরহাটে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে মুখরতি ঐতিহাসিক সিন্দুরমতি মেলা
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে‘পপসম্রাট’ আজম খান
কোনো কিছুই যেন তা থেকে আপনাকে দূরে রাখতে না পারে-বিদ্যা বালান
আমরা আমাদের বন্ধনকে চিরতরে মজবুত করলাম - মেহজাবীন
বরুড়া বাসির মিলনমেলা বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত
আমি এখন মনে করি, নারীদের পরিচালনায় আসা অত্যন্ত জরুরি - কেট উইন্সলেট
‘ঢাকা মহানগর নাট্য উৎসব’ স্থগিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী
বরুড়ায় বসন্ত বরণ ও পিঠা উৎসব
আজ ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন
আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টেইন্সের ইতিহাস
বসন্তের আমেজে মুখরিত রাবি প্রাঙ্গণ
দৈনিক মুক্তির লড়াই পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর তৃতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত
বাংলার অগ্নিকন্যারা” পাওয়া যাবে এবারের একুশে বই মেলায়
ওয়ালিদ আহমেদের দুটি বই একুশে বইমেলায়
মাস ব্যাপি জেলায় জেলায় উদযাপিত হবে ডেইলী প্রেজেন্ট টাইমস্ এর বর্ষ পূর্তি কুমিল্লা থেকে শুরু
ঢাকায় চার দিনব্যাপী পার্বত্যমেলা ও তারুণ্যের উৎসব ২০২৫-এর জমকালো উদযাপন