আ্ন্তর্জাতিক ডেস্ক: ০৮ ফেব্রু ২০২৬ ০৬:৪১ পি.এম
হন্ডুরাসের প্রেসিডেন্ট নাসরি আসফুরার সঙ্গে বৈঠকের পর তার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো রিসোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রক্ষণশীল ব্যবসায়ী ও হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা’র সাবেক মেয়র আসফুরা গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে গত সপ্তাহে শপথ নেন। ট্রাম্প নির্বাচনী প্রচারে তাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন।
এমনকি, আসফুরা পরাজিত হলে, মধ্য আমেরিকার দরিদ্রতম দেশ হন্ডুরাসের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করারও হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আমি আমার বন্ধু ও হন্ডুরাসের প্রেসিডেন্ট নাসরি ‘টিটো’ আসফুরার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছি।’
তিনি আরও লেখেন, ‘আমি তাকে শক্ত সমর্থন দেওয়ার পরই তিনি নির্বাচনে জয়ী হন। টিটো ও আমি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অনেক মূল্যবোধে একমত। নিরাপত্তা বিষয়ে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে।’
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। রোববার এই বৈঠকটি নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন আসফুরা।
হন্ডুরাসের প্রেসিডেন্টের কার্যালয় দুই নেতার একটি ছবি প্রকাশ করেছে। সেখানে তাদের হাসিমুখে ‘থাম্বস আপ’ দিতে দেখা গেছে। এর আগে, গত ১২ জানুয়ারি আসফুরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর দুই দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তির পরিকল্পনার ঘোষণা দেয়।
আসফুরার জয়ের মাধ্যমে লাতিন আমেরিকায় আরেকজন মিত্র পেলেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ে চিলি, বলিভিয়া, পেরু ও আর্জেন্টিনায় অপরাধ ও দুর্নীতি বিরোধী প্রচারে জোর দেওয়া রক্ষণশীলরা বামপন্থীদের ক্ষমতা থেকে সরিয়েছে।
ওয়াশিংটনের প্রভাব বলয়ে থাকা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে, না কি বেইজিংয়ের সঙ্গে— এই সিদ্ধান্ত নিতে চাপ দিচ্ছেন ট্রাম্প। হন্ডুরাসের নির্বাচনের আগের দিন ট্রাম্প আকস্মিকভাবে সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেন।
আসফুরার দলভুক্ত হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে মাদক পাচারের দায়ে ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। হার্নান্দেজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৪০০ টন কোকেন পাচারে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার রায় হয়েছিল।
ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌযান ধ্বংস ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ওয়াশিংটন মাদক পাচারের অভিযুক্ত করে চাপ বাড়ানোর মধ্যেই হার্নান্দেজকে ক্ষমা করার সিদ্ধান্ত নেন ট্রাম্প।
এ কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে, দেশটিকে সম্ভাব্য পরিণতির মুখে পড়তে হবে - ডোনাল্ড ট্রাম্প
তদন্তকারী রিপাবলিকানরা ট্রাম্পের কাছ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন - ক্লিনটন
ইরান চাইছে, তার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প
ইসলামাবাদ সবুজ এলাকা হারিয়ে কংক্রিট দিয়ে ভরাট হচ্ছে এ শহরটি
১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের সরকার বিরোধী সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে
যুক্তরাষ্ট্র তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজের নিয়ন্ত্রণে রাখবে
প্রত্যেক নাগরিককে যে কোনো ডাকে তাৎক্ষণিকভাবে সাড়া দিতে হবে
বেহালা ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপূজা কমিটির এবারের থিম হলো ‘নবান্ন’
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে বাংলাদেশী ক্যালিগ্রাফি হস্তান্তর
খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন ভারত ও পাকিস্তান
বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি-ট্রাম্প
বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি-ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হামলার ঠিক আগে ইরানের ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে অস্বাভাবিক তৎপরতার চিত্র উঠে এসেছে
হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে- ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই ইসরায়েলি হামলার মাত্রা আরও বেড়েছে
ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে
নেতৃত্বহীনতা ইরানকে কৌশলগতভাবে দুর্বল করে তুলবে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা
ইরানি হাজিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ
একদিনে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন
ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও বাড়িঘরের বাইরে খোলা আকাশের নিচেই নামাজ আদায় করেছেন গাজাবাসী
চীনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঈদুল আজহা উদযাপন করেছেন
অধিকৃত পশ্চিম তীর সফরে ইসরাইলি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা
পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি - রণধীর জয়সওয়াল
ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৫০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে
ইসরায়েলে ফের ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা
বাণিজ্য যুদ্ধ ও পাল্টা শুল্কের কারণে ইউরোপ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা
ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের সিদ্ধান্ত জানানো হয়
ষষ্ঠ বিমসটেক সম্মেলনে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন