নিজস্ব প্রতিবেদক ২২ ডিসেম্বার ২০২৪ ০৫:৫২ পি.এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশ জবাবদিহিতার ঊর্ধ্বে নয় এবং আমরা জবাবদিহিতার মধ্য দিয়েই কাজ করে যেতে চাই। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনসেবার ব্রত নিয়ে আমরা শপথ গ্রহণ করেছি।
তিনি বলেন, কাজেই এটা থেকে সরে আসার আমাদের কোনো উপায় নেই। একই সঙ্গে পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ আমাদের নেই।
রোববার (২২ ডিসেম্বর) কাফরুল থানা এলাকার ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শুধু নাগরিকদের আমাদের পাশে চাই। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পুলিশ আপনাদের সঙ্গে কাজ করে যাবে, আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। বর্তমানে নাগরিকদের সংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা বেশ কম। তবুও এর মধ্য থেকে আমাদের কাজ করে যেতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়, আপনাদের অংশগ্রহণও প্রয়োজন।
তিনি আরও বলেন, আপনাদের সঙ্গে নিয়ে বীর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই। কাফরুল থানা এলাকায় কিছু সমস্যার কথা উঠে এসেছে। এর মধ্যে চাঁদাবাজি, ফুটপাত দখল, মাদক, কিশোর গ্যাং সমস্যা উল্লেখযোগ্য।
ফুটপাতের বিষয়টি কিছুটা সংবেদনশীল, এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং হল সামাজিক সমস্যা। তাই এই সমস্যাগুলো প্রতিরোধের জন্য পারিবারিক অনুশাসন চর্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের পরিবারকে সচেতন করতে পারি, সমাজকে সচেতন করতে পারি তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে দূরীভূত হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সমাজ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, টেকনোলজি বদলাচ্ছে- তাই প্রত্যেকটি পরিবারে শৃঙ্খলার দায়িত্ব আমাদের সম্মানিত নাগরিকদেরকে নিতে হবে। সমস্যা সমাধানের জন্য আইনগত ব্যবস্থা থেকেও সামাজিক ব্যবস্থা বেশি শক্তিশালী।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও কাফরুল থানা এলাকার নাগরিক অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
কাফরুল থানা এলাকার নাগরিক এহসান বলেন, কাফরুল এলাকায় মূল সমস্যা হল ট্রাফিক আর চাঁদাবাজি। ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের সাথে ছাত্রদের অংশগ্রহণ বেশ প্রশংসনীয়। চাঁদাবাজির মূল উৎস হল ফুটপাত, এ ব্যাপারে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করছি।
সভায় উপস্থিত জামাল উদ্দিন বলেন, আমরা চাই প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করুক। এতে মাদক ও চাঁদাবাজি নির্মূল করা সহজ হবে। আমরা আপনাদেরকে সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
সভায় উপস্থিত এস এম একরাম আলী মনসুর আলী বলেন, মতবিনিময় সভা আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ জানাই। সচরাচর এ ধরনের সভা বাইরের দেশে দেখা যায়। এখানে যে সমস্যাগুলো উঠে এসেছে তা সুষ্ঠুভাবে সমাধান করা গেলে আমাদের দেশ একদিন উন্নত দেশের কাতারে চলে যাবে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মিরপুর বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নবীনগরে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে একজনক আটক
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কেপিএম স্কুলের কৃতী শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়"
বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পথ চলা শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা
নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
নির্বাচনে কোন অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি- স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দৌলতদিয়া পদ্মায় এক লক্ষ মিটার কারেন্ট জাল সহ আটক ১
লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপির জয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি প্রার্থীদের বিজয়
বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান
আগামীকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ - ইসি
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত
দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী
সুনামগঞ্জের ৫ আসনে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯ টি - জেলা প্রশাসক
জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই - স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক-প্রধান উপদেষ্টা
নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি
লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত
ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান
নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন
বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস
ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান