নিজস্ব প্রতিবেদক ২৩ ডিসেম্বার ২০২৪ ০৬:০২ পি.এম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ প্রকল্পের দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং অর্থপাচারের অভিযোগ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত দল এ অভিযোগগুলো খতিয়ে দেখছে।
বিভিন্ন উন্মুক্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রকল্পে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনিয়ম হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ভাতিজি টিউলিপ সিদ্দিক মিলে মালয়েশিয়ায় বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রকল্প থেকে এই অর্থ আত্মসাৎ করেছেন।
এছাড়া টিউলিপ সিদ্দিকের পরিবারের সঙ্গে সম্পর্কিত আরও কিছু অভিযোগ উঠেছে। তার চাচা তারিক আহমেদ সিদ্দিক, যিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং তার পরিবারের সদস্যদের নামে ভুয়া কোম্পানি প্রচ্ছায়া লিমিটেড এবং ডেসটিনি গ্রুপের মাধ্যমে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অর্থ যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পাচার করা হয় এবং যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টম অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামের আরেকটি কোম্পানি গঠন করা হয়েছে।
এছাড়া, ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপন সম্পর্ক রাখার অভিযোগও উঠেছে।
রূপপুর প্রকল্পটি বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে শুরু হলেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তা মারাত্মক বিতর্কিত হয়। যদি এসব অভিযোগ প্রমাণিত হয়, তবে এটি দেশের জনস্বার্থ ও সরকারি তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুতর আঘাত বলে বিবেচিত হবে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রথমবারের মতো সজীব ওয়াজেদ জয়ের নাম অর্থপাচারের সন্দেহভাজন হিসেবে উঠে আসে। পরবর্তীকালে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির তথ্য পাওয়া যায়।
তদন্তে জানা যায়, হংকং এবং কেম্যান আইল্যান্ডের বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়। স্থানীয় মানি এক্সচেঞ্জের মাধ্যমে এসব লেনদেন পরিচালিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা লন্ডনের প্রতিনিধির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম এবং অর্থপাচারের প্রমাণ পায়।
এছাড়া মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা প্রেভটের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়েছে।
এছাড়া শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগেও তদন্ত শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে ৯টি প্রকল্পে এই দুর্নীতি হয়েছে, যার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং বিশেষ আশ্রয়ণ প্রকল্প উল্লেখযোগ্য।
বিশেষ তদন্ত দল এরই মধ্যে নির্বাচন কমিশন অফিস এবং অভিবাসন ও পাসপোর্ট বিভাগ থেকে সন্দেহভাজনদের প্রাথমিক পরিচয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে। এছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে বিশেষ চাহিদাপত্র পাঠানো হয়েছে, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের অফশোর ব্যাংক অ্যাকাউন্টের নথি এবং লেনদেনের বিবরণ সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব অভিযোগ প্রমাণিত হলে তা বাংলাদেশের আর্থিক খাত এবং সরকারি তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নবীনগরে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে একজনক আটক
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কেপিএম স্কুলের কৃতী শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়"
বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পথ চলা শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা
নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
নির্বাচনে কোন অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি- স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দৌলতদিয়া পদ্মায় এক লক্ষ মিটার কারেন্ট জাল সহ আটক ১
লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপির জয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি প্রার্থীদের বিজয়
বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান
আগামীকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ - ইসি
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত
দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী
সুনামগঞ্জের ৫ আসনে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯ টি - জেলা প্রশাসক
জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই - স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক-প্রধান উপদেষ্টা
নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি
লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত
ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান
নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন
বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস
ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান