ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে

আন্তর্জাতিক ডেস্ক ১৬ ফেব্রু ২০২৫ ০৩:২৭ পি.এম

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের (৩৫১ কোটি টাকা প্রায়) সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই)।

বাংলাদেশের পাশাপাশি এদিন আরও কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তরটি। এর মধ্যে ভারতের জন্য ২ কোটি ১০ লাখ ডলারের একটি কর্মসূচিও রয়েছে। দেশটির নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশের জন্য বরাদ্দ সহায়তা তহবিল বাতিল করা হয়েছে।

ডিওজিইর ঘোষণায় বলা হয়েছে, মার্কিন করদাতাদের অর্থ ব্যয়ে বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্প বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো:

- মোজাম্বিকে স্বেচ্ছাসেবী চিকিৎসা মাধ্যমে পুরুষদের খতনা প্রকল্পে এক কোটি ডলার।
- কম্বোডিয়ার তরুণদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে ৯৭ লাখ ডলার এবং বাকস্বাধীনতা শক্তিশালী করতে ২৩ লাখ মার্কিন ডলার।
- চেক প্রজাতন্ত্রে প্রাগ সিভিল সোসাইটি সেন্টারের জন্য ৩ কোটি ২০ লাখ ডলার।
- নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন কেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার।
- সার্বিয়ার সরকারি কেনাকাটা ব্যবস্থার উন্নয়নে ১ কোটি ৪০ লাখ ডলার।
- নির্বাচনী কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পে ৪৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে মলদোভার অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ২ কোটি ২০ লাখ ডলার এবং ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে ২ কোটি ১০ লাখ ডলার বরাদ্দ ছিল।
- বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালীকরণ কর্মসূচিতে ২ কোটি ৯০ লাখ ডলার।
- নেপালে রাজস্ব ব্যবস্থা ও রাজ্য পরিচালনা পদ্ধতি উন্নত করতে ২ কোটি ডলার এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ১ কোটি ৯০ লাখ ডলার।
- লাইবেরিয়ায় ভোটারদের আস্থার জন্য ১৫ লাখ ডলার।
- মালির সামাজিক সম্প্রীতির উন্নয়নে ১ কোটি ৪০ লাখ ডলার।
- দক্ষিণ আফ্রিকায় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র শক্তিশালী করতে ২৫ লাখ ডলার।
- এশিয়ায় শিখন দক্ষতা উন্নয়নে ৪ কোটি ৭০ লাখ ডলার।
- কসোভোর রোমা, আশকালি ও মিশরীয় সম্প্রদায়ের আর্থ-সামাজিক সংহতি বাড়াতে টেকসই পুনর্ব্যবহারযোগ্য মডেল তৈরিতে ২০ লাখ ডলার।

এসব প্রকল্প বাতিল করায় বিপুল অর্থ সাশ্রয় হবে বলে বিশ্বাস করে মার্কিন প্রশাসন।

আরও খবর

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

news image

রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন

news image

মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস

news image

দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে

news image

ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন

news image

মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে

news image

জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা

news image

ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে

news image

ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প

news image

ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ

news image

লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে

news image

শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ

news image

উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে

news image

‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর

news image

‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ

news image

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি

news image

নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ

news image

ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে

news image

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা

news image

আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে