ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

কাউন্সিলর নিয়ে এখনই ভাবছি না-তামিম

খেলাধুলা ডেস্ক ১৬ ফেব্রু ২০২৫ ০৩:৪৯ পি.এম

ঠিক গুঞ্জন বলা যাবে না। তবে তামিম ইকবালকে নিয়ে আজকাল সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমগুলোতে বেশ আলোচনা- কৌতূহল। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে আগামীতে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবির পরিচালনা পর্ষদে আসছেন তামিম, এমন আলাপ উঠলেই জমে ওঠে আসর।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া পরিবারের একটা প্রজন্মের কনিষ্ঠ সদস্য চাচা আকরাম খানের মতো বোর্ড পরিচালক হতে যাচ্ছেন তামিম, এমন খবর প্রায় শোনা যায় গণমাধ্যমে। এমনকি বোর্ডপ্রধানও হতে পারেন, এমন গুঞ্জনও শোনা যায়।

পুরাতন সেসব খবর ছাপিয়ে ক্রিকেটপাড়ায় সাড়া জাগিয়েছে নতুন খবর। রীতিমতো আলোড়নও তুলেছে। তা হলো- জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেট ইতিহাসের এক নম্বর ওপেনার তামিম খুব শীঘ্রই গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হচ্ছেন।

ক্রিকেটভক্তদের কাছে রীতিমতো এটি চাঞ্চল্যকর খবর। তাদের কৌতূহলী প্রশ্ন, সত্যিই তামিম ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হচ্ছেন? তামিম নিজেই দিয়েছেন জবাব।

আজ রোববার সকালে মিডিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘আসলে কাউন্সিলরশিপ নিয়ে এখনই কিছু চূড়ান্ত হয়নি। তবে অর্থনৈতিক দিক থেকে গুলশান ক্রিকেট ক্লাবকে সাপোর্ট দিতে চাই। ক্লাবটির অর্থায়নে ভূমিকা রাখতে যাচ্ছি।

পুরো ব্যাপারটা পরিষ্কার করতে গিয়ে তামিম বলেন, ‘আসলে কাউন্সিলর নিয়ে এখনই ভাবছি না। আমি ও ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজির মিজান (মিজানুর রহমান) ভাই দুজন মিলে গুলশান ক্রিকেট ক্লাবে অর্থায়ন করবো বা করতে যাচ্ছি।

‘আমাদের মধ্যে কে কাউন্সিলর হবেন, তা এখনই চূড়ান্ত করিনি। সেটা নিয়ে এখন ভাবছিও না। সেটা পরে দেখা যাবে। এ মুহূর্তে আমি আর মিজান ভাই (ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি মিজানুর রহমান) গুলশান ক্রিকেট ক্লাবের সাথে সম্পৃক্ত হয়েছি। ক্লাবটিকে আর্থিক সহায়তা করতে রাজি হয়েছি’-যোগ করেন তামিম।

এটুকু বলে শেষ করলেও তামিম পরক্ষণেই একটা কথা বলেছেন, ‘আমি নাকি মিজান ভাইকে কাউন্সিলর হবো সেটা পরে ঠিক করবো। এ মুহূর্তে আমরা ক্লাবটির দায়িত্ব নিয়েছি সেটাই শেষ কথা।’

এদিকে ক্রিকেটপাড়ায় আগে থেকেই জানা, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি থেকে পদত্যাগ করা পরিচালক খালেদ মাহমুদ সুজন প্রিমিয়ার লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কোচ। দীর্ঘ এক যুগ আবাহনীর হেড কোচের দায়িত্ব পালন করা সুজন এবার এখানে এসেছেন।

তামিমের গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও ক্লাবকে অর্থায়নের খবরটি সুজনই আগে জাগোনিউজকে নিশ্চিত করেছেন।

সুজন বলেন, ‘আমি জানি তামিম ইকবালের মাঝে সহজাত একটা পরোপকোরী মানসিকতা আছে। তাই আমি নির্ভেজাল বিনিয়োগকারী পেতে তামিমের সঙ্গে যোগাযোগ করি। তামিমকে বলি আমাদের অর্থনৈতিক দিকটা দেখার মতো ভালো বিনিয়োগকারী দরকার। তামিম রাজি হয়ে যায়। তার সঙ্গে মিজান ভাইকেও (ফরচুন বরিশাল মালিক) সম্পৃক্ত করে দেয়। বলতে পারেন, তামিম আর মিজান ভাই আমাদের বিনিয়োগকারী।’

তামিম কোনো পূর্বশর্ত দিয়ে অর্থের যোগানদাতা হতে চেয়েছেন? মানে গুলশান ক্লাবের পরবর্তী কাউন্সিলর কি তামিম হবেন?

এ প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘তা তো আমি বলতে পারছি না। তামিম ও মিজানুর রহমান দুজনই ক্লাব ম্যানেজমেন্টের অংশ হতে সম্মত হয়েছেন। তারা আমাদের ক্রিকেট টিমের অর্থায়ন করবেন। আর্থিক দিকটা সামলাবেন। তাই আমি বলতে পারছি না কাউন্সিলর কে হবেন। তবে তামিম আর মিজান ভাইয়ের কেউ একজন হবে নিশ্চয়ই।’

কেন তামিম সভাপতি হবেন না কেন? সুজন সরাসরি এর জবাব দেননি। হাবভাবে বুঝিয়ে দিয়েছেন, তামিম জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। বিপিএল খেলছেন। ঢাকার ক্লাব ক্রিকেট মানে প্রিমিয়ার লিগ খেলবেন।

‘যেহেতু সে এখনো খেলার মধ্যে আছে এবং প্রিমিয়ার লিগেরই অন্য আরেক দল মোহামেডানের হয়ে খেলবে; তাই একই বছর একই লিগে অন্য একটি দলের সভাপতি পদে থাকা কেমন দেখায়? হয়তো সেটা ভেবেই তামিম সভাপতি হবে না। মিজান ভাই সভাপতি হবেন।’

ওপরের ওই ব্যাখ্যা শুনে আবার কেউ কিন্তু ভাববেন না যে, তামিম কাউন্সিলর হতে পারবেন না। কাউন্সিলর হওয়ার জন্য ক্লাবের সভাপতি হতেই হবে, এমন বাধ্যবাধকতা নেই। তামিম চাইলে নিজেদের মধ্যে কথা বলে নিজেও বিসিবির কাউন্সিলর হতে পারবেন।

তামিম তা চাইবেন কিনা? সত্যিই আগামীতে বিসিবির কাউন্সিলর হবেন কিনা, তা সময়ই বলে দেবে। এ বছরই বিসিবির নির্বাচন। অক্টোবরে হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে তা কয়েক মাস এগিয়ে জুলাইয়ে করার চিন্তা ভাবনা চলছে। কাজেই আর মাস চারেক পরই জানা যাবে তামিম গুলশান ক্লাবের কাউন্সিলর হবেন কিনা?

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড

news image

অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ

news image

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে

news image

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা

news image

আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক

news image

লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা

news image

গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

news image

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

news image

আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল

news image

পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত

news image

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

news image

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন

news image

লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

news image

যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে

news image

শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

news image

প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক

news image

ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না

news image

রাসেল সভাপতি  নাসির সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি 

news image

ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ

news image

হায়দরাবাদ কে ৪ উইকেট আর ১১ বলে হারালো মুম্বাই

news image

ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স

news image

কিংসের বিপক্ষে ম্যাচের আগে আবার বাফুফেরেক চিঠি দিয়েছিল মোহামেডান

news image

৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব

news image

ম্যানসিটির বাজে পারফরম্যান্স:বিবাহবিচ্ছেদই দায়ী!

news image

উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব

news image

ক্রিকেটে সুপার ওভার মানেই তো উত্তেজনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড

news image

বাংলাদেশ ক্রিকেটে ৫ ক্রিকেটারের যুগলবন্দীতে অনেক সাফল্যের সূচনা করেছে