নিজস্ব প্রতিবেদক ২৩ ফেব্রু ২০২৫ ০৩:৪৬ পি.এম
দেশের কারাগারগুলোতে নারী বন্দি রয়েছে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। দেশের জেলা পর্যায়ের কারাগারের নারী সেলে মোট বন্দি ধারণক্ষমতা প্রায় ১ হাজার ৯২৯ জন। এর বিপরীতে রয়েছে ২ হাজার ৯৮১ নারী বন্দি। গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে মোট চারটি কারাগার রয়েছে। তার একটি দেশের প্রথম ও বিশেষায়িত নারী কারাগার। আর দ্বিতীয়টির অবস্থান কেরানীগঞ্জে হলেও সেটি এখনো চালু হয়নি। বিগত ২০০৭ সালে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কার্যক্রম শুরু হয়। এর ধারণক্ষমতা ২০০ জন। সেখানে এখন সাড়ে ৪শ’ নারী বন্দি রয়েছে। বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে একজনের জন্য বরাদ্দকৃত জায়গায় দুজনকে থাকতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ছোট্ট একটি জায়গা তিনজনকেও ভাগ করতে হয়। ফলে অনেকেই চর্মজনিতসহ নানা রোগে ভুগছে। বিদ্যমান পরিস্থিতি বন্দিদের ক্ষেত্রে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। কারা অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বিগত ২০২০ সালে নারী বন্দিদের জন্য ‘মহিলা কেন্দ্রীয় কারাগার’ উদ্বোধন করা হলেও লোকবল সংকটে এখনো সেটি চালু হয়নি। বলা হয়, আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে নারী বন্দিদের ওই কারাগারে রাখা হবে। তাছাড়া সেখানে কিশোরী বন্দিদের জন্য রয়েছে আলাদা ভবন। আর যে বন্দিদের সন্তান রয়েছে, তাদের জন্য রাখা হয়েছে ডে-কেয়ার সেন্টার। পাশাপাশি হাসপাতাল, বিদ্যালয়, পাঠাগার, ওয়াশিং প্লান্ট ও মানসিকভাবে অসুস্থ বন্দিদের জন্যও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা রয়েছে। তবে এতোসব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও নির্মাণের পাঁচ বছরেও কারাগারটিকে সচল করা সম্ভব হয়নি। ফলে কাশিমপুরই এখন পর্যন্ত নারীদের একমাত্র কেন্দ্রীয় কারাগার।
সূত্র জানায়, অনুমোদিত পদ থাকলেও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে কোনো চিকিৎসক নেই। তবে কারা কর্তৃপক্ষের মতে, চাহিদা অনুযায়ী সিভিল সার্জন কার্যালয় থেকে নিয়মিত চিকিৎসক আসে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা দেয়া হয়। এরপর জরুরি প্রয়োজন হলে কারাগারে চিকিৎসক নিয়ে আসা হয়। কিন্তু কারাগার থেকে আসা বন্দিদের মতে, বর্তমানে কারাগারটিতে ধারণক্ষমতার দুই গুণেরও বেশি নারী বন্দি রাখা হয়েছে। ফলে সীমিত স্থানের মধ্যেই বন্দিদের থাকতে হয়। পাশাপাশি কারাগারটিতে পয়োনিষ্কাশন ব্যবস্থা ও পরিচ্ছন্নতা ইস্যুতেও অনেক ঘাটতি রয়েছে। অপরিচ্ছন্ন বিছানা ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন থাকায় অনেক বন্দিই নানা ধরনের চর্ম, যৌন ও অ্যালার্জিতে আক্রান্ত। তারা প্রয়োজন মতো চিকিৎসা সেবা পাচ্ছে না।
সূত্র আরো জানায়, কারাগারে স্থান সংকুলানের ঘাটতি ও অপরিচ্ছন্ন পরিবেশে অবস্থানের কারণে বন্দিদের নানা ধরনের ব্যাধির শঙ্কা বেড়েই চলেছে। গাদাগাদি করে থাকায় অনেক ধরনের চর্মরোগ হওয়ার আশঙ্কা থাকে। অতিরিক্ত গরমে এবং সক্ষমতার অতিরিক্ত মানুষ এক জায়গায় থাকলে ওসব রোগ একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। তাছাড়া সবার রোগ প্রতিরোধক্ষমতা সমান নয়। যার কারণে অনেকেই খুব কম সময়ের মধ্যে সংক্রমিত হয়।
এদিকে কারাগারে ধারণক্ষমতার অতিরিক্ত নারী বন্দি স্থান সংকুলান, অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্নতার মধ্যে থাকার বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে স্থান সংকুলানের চ্যালেঞ্জ রয়েছে। পাশাপাশি স্যানিটেশন ও হাইজিন মেইনটেইনের ক্ষেত্রেও কিছুটা কমপ্রমাইজ করতে হচ্ছে। তবে খাবার ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো সংকট নেই। পাশাপাশি নারী বন্দিদের যথেষ্ট সহযোগিতাপূর্ণ মনোভাব থাকায় ধারণক্ষমতার অধিক বন্দি নিয়েও খুব একটা সমস্যা হয় না। তবে সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেলে কিছু বন্দিকে জেলা কারাগারের নারী সেলে স্থানান্তর করা হয়। পরে আবার সুবিধামতো সময়ে তাদের কেন্দ্রীয় মহিলা কারাগারে ফিরিয়ে আনা হয়।
নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নবীনগরে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে একজনক আটক
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কেপিএম স্কুলের কৃতী শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়"
বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পথ চলা শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা
নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
নির্বাচনে কোন অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি- স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দৌলতদিয়া পদ্মায় এক লক্ষ মিটার কারেন্ট জাল সহ আটক ১
লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপির জয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি প্রার্থীদের বিজয়
বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান
আগামীকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ - ইসি
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত
দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী
সুনামগঞ্জের ৫ আসনে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯ টি - জেলা প্রশাসক
জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই - স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক-প্রধান উপদেষ্টা
নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি
লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত
ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান
নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন
বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস
ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান