ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ভূয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক ০৯ মার্চ ২০২৫ ০৩:৩১ পি.এম

কুমিল্লা ৯ মার্চ ২০২৫: এক প্রবাসীর কাছ থেকে ভূয়া র‍্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। প্রবাসী ফারুক তার অসুস্থ ছেলের চিকিৎসার জন্য দেশে ফিরে হাসপাতালে ভর্তি করানোর পরপরই একদল প্রতারক তাকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে।

প্রবাসীর পরিবারের বিপদের সুযোগ নেয় প্রতারক চক্র ফারুকের ছেলে আরাফাত হোসেন (১০) কুমিল্লার কাশিনগর বাজারস্থ একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়ে। গত ৫ মার্চ দুর্ঘটনাবশত গরম ডাল শরীরে পড়ে গিয়ে গুরুতর দগ্ধ হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। খবর পেয়ে ফারুক ৬ মার্চ সকালে কাতার থেকে দেশে ফিরে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা পিপলস্ হসপিটালে স্থানান্তর করেন।

ঠিক এ সময় এক অজ্ঞাত ব্যক্তি ফারুকের স্ত্রীকে ফোন করে জানায় যে, তার ছেলের এক সহপাঠীর অভিভাবক হিসেবে সে দেখতে আসতে চায়। সরল বিশ্বাসে তার স্ত্রী হাসপাতালের ঠিকানা দিলে ওই ব্যক্তি সেদিন রাতেই হাসপাতালে এসে দেখা করে চলে যায়। পরদিন রাত ৯টার দিকে এক ব্যক্তি দরজায় নক করলে ফারুক দরজা খুলতেই সে দ্রুত চলে যায়। এর কিছুক্ষণ পর, রাত ১১টার দিকে ৪ জন ব্যক্তি এসে নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে দরজা খুলতে বলে।

দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রতারক চক্র ফারুককে জোরপূর্বক পাশের রুমে নিয়ে গিয়ে একটি রিভলভার তার কোমরে ঠেকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। বাধ্য হয়ে তিনি তখনই ২০ হাজার টাকা দেন এবং পরে আরও ৫০ হাজার টাকা শাশুড়ির কাছ থেকে সংগ্রহ করে প্রতারকদের হাতে তুলে দেন। এরপর প্রতারক চক্র জানায়, তাকে হত্যার জন্য তার চাচাতো ভাই আমান উল্লাহ এবং স্বপন মজুমদার তাদের কন্ট্রাক্ট দিয়েছে। পরদিন অবশিষ্ট টাকা দিতে হবে বলেও হুমকি দেয় তারা।


এ ঘটনায় আতঙ্কিত ফারুক পরিবারসহ হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে যান। এরপর তিনি কুমিল্লার এক আইনজীবীর মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতারকদের চিহ্নিত করে। ৮ মার্চ বিকালে হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত মোঃ রুবেল ওরফে সৈয়দ রুবেল আহাম্মদ এবং মোঃ নীরব আহাম্মদ ওরফে দাগী রুবেলকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেয়।


এই ঘটনায় ভুক্তভোগী পরিবার দ্রুত বিচারের দাবি জানিয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানা ইনচার্জ মুঠোফোনে জনকন্ঠ প্রতিনিধিকে জানান  তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যাবস্থা নেয়া হবেএবং
 আরও  জানিয়েছে, প্রতারক চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তারা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করারও পরামর্শ দিয়েছে।

প্রবাসীদের টার্গেট করে চাঁদাবাজি নতুন কোনো ঘটনা নয়, তবে প্রশাসনের কঠোর নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও খবর

news image

নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

news image

নবীনগরে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে একজনক আটক

news image

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কেপিএম স্কুলের কৃতী শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান

news image

প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন

news image

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

news image

গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী

news image

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়" 

news image

বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পথ চলা শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা

news image

নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা

news image

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন

news image

নির্বাচনে কোন অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি- স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

news image

দৌলতদিয়া পদ্মায় এক লক্ষ মিটার কারেন্ট জাল সহ আটক ১

news image

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপির জয়

news image

দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয়

news image

দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি প্রার্থীদের বিজয়

news image

বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান

news image

আগামীকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ - ইসি

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত

news image

দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী

news image

সুনামগঞ্জের ৫ আসনে  অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯ টি - জেলা প্রশাসক

news image

জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই - স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক-প্রধান উপদেষ্টা

news image

নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি

news image

লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান

news image

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন

news image

বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস

news image

ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান