খেলাধুলা ডেস্ক ১২ এপ্রিল ২০২৫ ০১:৩৩ পি.এম
রাওয়ালপিন্ডিতে শুক্রবার শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ বা পিএসএলের জমজমাট আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। যদিও রিশাদকে এই ম্যচে একাদশে রাখেনি লাহোর।
তবে লো স্কোরিং ম্যাচে ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স। লাহোরের দলটিকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে পিএসএলে শুভ সূচনা করেছে ইসলামাবাদ ইউনাইটেড।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৩৯ রানে অলআউট হয় লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে ১৭.৪ ওভারে (১৪ বল হাতে রেখে) ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইসলামাবাদ।
মূলত জেসন হোল্ডারের বোলিং তোপের মুখেই এভাবে হারতে হলো লাহোরকে। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ম্যাচ সেরাও হলেন ক্যারিবীয় এ ক্রিকেটার। এছাড়া শাদাব খানও ঘূর্ণি মায়া তৈরি করে শিকার করেন ৩ উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে লাহোর। তিন নম্বরে নামা আবদুল্লাহ শফিক ছাড়া কেউ দাঁড়াতেই পারেনি। ৩৮ বলে ৬৬ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে সিকান্দার রাজার ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৩৯ রান তুলেই অলআউট হয়ে যায় লাহোর।
জবাব দিতে নেমে দ্রুত ওপেনার আন্দ্রিস গউসের উইকেট হারালেও খুব বেশি ভুগতে হয়নি ইসলামাবাদকে। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান আউট হন ২৫ রান করে। বাকি কাজ সেরে দেন কলিন মুনরো এবং সালমান আলি আগা। মুনরো অপরাজিত থাকেন ৪২ বলে ৫৯ রানে এবং আগা সালমান অপরাজিত থাকেন ৩৪ বলে ৪১ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড
অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে
নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা
আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক
লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা
গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স
আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত
ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন
লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন
যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে
শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক
ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না
রাসেল সভাপতি নাসির সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি
ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ
হায়দরাবাদ কে ৪ উইকেট আর ১১ বলে হারালো মুম্বাই
ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স
কিংসের বিপক্ষে ম্যাচের আগে আবার বাফুফেরেক চিঠি দিয়েছিল মোহামেডান
৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব
ম্যানসিটির বাজে পারফরম্যান্স:বিবাহবিচ্ছেদই দায়ী!
উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব
ক্রিকেটে সুপার ওভার মানেই তো উত্তেজনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড
বাংলাদেশ ক্রিকেটে ৫ ক্রিকেটারের যুগলবন্দীতে অনেক সাফল্যের সূচনা করেছে