নিজস্ব প্রতিবেদক ১০ মে ২০২৫ ১০:২১ এ.এম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিজেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী সাইদুর রহমান ওরফে বিপ্লব (৪৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) কালীগঞ্জ থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। তিনি জানান, ধৃত সাইদুর রহমান নিজেকে কখনো শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব, কখনো খাদ্য অধিদপ্তরের পরিচালক কিংবা জেলা প্রশাসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।
ওসি আরও জানান, সাইদুর রহমানের প্রতারণার ইতিহাস এক দশকেরও বেশি সময়ের। ২০১৪ সালে একই ধরনের প্রতারণার অভিযোগে তাকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তখনও তিনি নিজেকে জেলা প্রশাসক পরিচয় দিয়েছিলেন। সে ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় তার কারাদণ্ড হয়। কিন্তু কারামুক্তির পর সে পুনরায় একই ধরনের প্রতারণা চালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানাতে পায়, সাইদুর রহমান একটি সুসংগঠিত প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এ চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা বেকার তরুণ-তরুণীদের টার্গেট করত। চাকরির লোভ দেখিয়ে তাদের কাছ থেকে অগ্রিম ‘নিয়োগ খরচ’ বা ‘ফাইল প্রসেসিং ফি’ নামে লাখ লাখ টাকা নেয়া হতো।
তিনি নিজের ঠোঁটছোঁয়া কথায় সহজ-সরল মানুষকে বিশ্বাস করিয়ে মোবাইল নম্বর ও ভুয়া নিয়োগপত্র সরবরাহ করতেন। ভুক্তভোগীদের অনেকে জীবনের সব সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।
ওসি সেলিম মালিক বলেন, “সাইদুর রহমানের বিরুদ্ধে দেশের সাতটি থানায় অন্তত আটটি মামলা রয়েছে, যেগুলো বিচারাধীন। এসব মামলার মূল অভিযোগ—সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ।”
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত কয়েক মাস ধরে কালীগঞ্জ থানা-পুলিশ সাইদুরের গতিবিধির ওপর নজরদারি শুরু করে। অবশেষে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, ভুয়া পরিচয়পত্র ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে। চক্রটির অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স! দিনাজপুর জেলা জুড়ে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান ও চেকপোস্ট জোরদার
বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি
১০ ঘণ্টার মধ্যে লোমহর্ষক ক্লুলেস মঠবাড়িয়ার জোড়া খুনের রহস্য উন্মোচন!
পিরোজপুরের মঠবাড়িয়ায় এেক সপ্তাহের ব্যবধানে জোড়া খুন,আতঙ্কে এলাকাবাসী
বরুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৮ জনকে আটক করেছে থানা পুলিশ
ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
কুখ্যাত আশা আক্তার দুই শিশু কন্যা ও জরুরী ফাইল আত্মসাৎ জিম্মি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি
বোচাগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে
পার্বতীপুরে খাস জমি দখলের ভয়ংকর সিন্ডিকেট! আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে বহুতল ভবন, অভিযোগ তুলতেই হত্যার হুমকি প্রশাসনের নীরবতায় ক্ষোভ-বিস্ফোরণ, প্রশ্নের মুখে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনী
ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার
লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক
দিনাজপুর আমলি আদালতে ৩টি মামলা: ধার নেওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৮ জন আসামি
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের অব্যাহতির আবেদন খারিজ
পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র্যাবের অভিযানে ধরা
‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন
দিনাজপুর আদালতে বিচার বিভাগের ধীরগতি ও হয়রানির অভিযোগ, তদন্তের দাবি
একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর
একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর
ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী নিরঙ্কুশ জয়
বগুড়ায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
দিনাজপুরের বোচাগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ—স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ব্ল্যাকমেইল ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ
বীরগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা, নারী-শিশুসহ আহত ৪
আশা আক্তার ও তার পরিবার জামাই বাড়ির মোটা অংকের টাকা দিয়ে জমি কিনে বাড়িঘর নির্মাণ রাতা রাতি আঙ্গুল ফুলে কলা গাছ
গাজীপুরে মামা হত্যার আসামি ভাগিনা আখাউড়ায় গ্রেপ্তার
জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের বিশেষ অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার ও ০৭(সাত) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার