ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না

খেলাধুলা ডেস্ক ২২ জুন ২০২৫ ০৭:০২ পি.এম

প্রথম টেস্ট অমিমাংসিতভাবেই শেষ হয়েছে। গলে ২০১৩ সালের পর আবার ড্র করলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর উভয় ইনিংসে সেঞ্চুরি, মুশফিকুর রহিমের ফর্মে ফেরা ব্যাটিং আর অফস্পিনার নাইম হাসান ও পেসার হাসান মাহমুদের বারুদে বোলিংয়ে স্বাগতিক শ্রীলঙ্কার ওপর খানিক প্রভাব বিস্তার করেই ট্রেস্ট ড্র করেছে টাইগাররা।

আগামী ২৫ জুন শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ২ জুলাই থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য বাংলাদেশ দল কবে ঘোষণা করা হবে?

ধারণা ছিল, ২৫ জুন নাগাদ হয়ত দল ঘোষণা হবে। কারণ আগামী কাল ২৩ জুন ও ২৫ জুন চট্টগ্রামে দুটি প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা। মনে হচ্ছিল, সেই ২ ম্যাচ দেখে ক্রিকেটারদের কারো কারো ফিটনেস ও বর্তমান পারফরমেন্সের শেষ অবস্থা খুঁটিয়ে যাছাই করে তারপর বুঝি দল নির্বাচন চূড়ান্ত করা হবে।

কিন্তু তা আর হচ্ছে না। বিসিবি থেকে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে, ২৩ জুন সকাল ১১ টায় দল ঘোষণা করা হবে। তার মানে ওয়ানডে সিরিজের দল গোছানোর কাজ শেষ। প্র্যাকটিস ম্যাচ দুটি শুধুই প্রস্তুতিমূলক ম্যাচ। ট্রায়াল ম্যাচ নয়।

যতদুর জানা গেছে, ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না। নির্বাচকরা আগে একদিনের ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলেছেন, এমন পারফরমারদের ওপরই আস্থা রাখতে চাচ্ছেন।

তবে তার সাথে অন্তত ২ জন ক্রিকেটারের আবার দলে ফেরার খবরও শোনা যাচ্ছে। যার একজন হলেন নাইম শেখ, অন্যজন নুরুল হাসান সোহান। বাঁ-হাতি ওপেনার নাইম শেখ দলে ঢুকলে দুই বাঁ-হাতি সৌম্য সরকার কিংবা পারভেজ হোসেন ইমনের যে কোনো একজনকে দল থেকে সরে দাঁড়াতে হতে পারে।

আগেই জানা, চ্যাম্পিয়ন্স ট্রফির পর দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ অবসরে চলে গেছেন। তাই তাদের জায়গাটাও খালি। সে জায়গায় নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে নুরুল হাসান সোহান মিডল অর্ডার ব্যাটার হিসেবে ঢুকবেন। আর নাইম শেখ দলে আসলে খুব স্বাভাবিবভাবেই তিন বাঁ-হাতি তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ ইমনের একজনকে বাইরে চলে যাওযার কথা।

তবে এই তিনজনের মধ্যে তানজিদ তামিমের থাকা নিয়ে কোন সংশয় নেই। সৌম্য আর পারভেজ হোসেন ইমনের একজনের নাম কাটা পড়তে পারে। কিন্তু মুশফিক ও মাহমুদউল্লাহর মত দু’দুজন ব্যাটার না থাকায় বাড়তি হিসেবে সবাইকে (সৌম্য, তানজিদ তামিম ও পারভেজ ইমন) রাখা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এর বাইরে তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, লেগস্পিনার রিশাদ হোসেন, পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম সাকিবের থাকাও এক প্রকার নিশ্চিত।

ইনজুরি কাটিয়ে তাসকিন দলে ঢুকবেন কি না, তা নিশ্চিত নয়। তাসকিন সম্পূর্ন ফিট থাকলে অবশ্যই দলে ফিরবেন। তার পক্ষে খেলা সম্ভব না হলে চতুর্থ পেসার হিসেবে হয়ত হাসান মাহমুদকেও দেখা যেতে পারে। আর স্পিনার কোটায় অফস্পিনার মেহেদী হাসান মিরাজের সাথে বাঁ-হাতি নাসুমই হয়ত আবার দলে জায়গা করে নেবেন।

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ/ হাসান মাহমুদ।

আরও খবর

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড

news image

অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ

news image

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে

news image

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা

news image

আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক

news image

লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা

news image

গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

news image

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

news image

আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল

news image

পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত

news image

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

news image

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন

news image

লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

news image

যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে

news image

শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

news image

প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক

news image

ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না

news image

রাসেল সভাপতি  নাসির সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি 

news image

ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ

news image

হায়দরাবাদ কে ৪ উইকেট আর ১১ বলে হারালো মুম্বাই

news image

ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স

news image

কিংসের বিপক্ষে ম্যাচের আগে আবার বাফুফেরেক চিঠি দিয়েছিল মোহামেডান

news image

৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব

news image

ম্যানসিটির বাজে পারফরম্যান্স:বিবাহবিচ্ছেদই দায়ী!

news image

উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব

news image

ক্রিকেটে সুপার ওভার মানেই তো উত্তেজনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড

news image

বাংলাদেশ ক্রিকেটে ৫ ক্রিকেটারের যুগলবন্দীতে অনেক সাফল্যের সূচনা করেছে