ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

লালমনিরহাটে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ১৪ সেপ্টেম্বার ২০২৫ ০৭:০৩ পি.এম

লালমনিরহাটে পত্রিকায় সংবাদ প্রকাশ করায়  খোরশেদ আলম সাগর নামে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় শ্রমিক দল নেতা ফরিদুল। ফরিদুল লালমনিরহাট জেলা রেল শ্রমিক দলের সহসম্পাদক। আর সাংবাদিক খোরশেদ আলম সাগর দৈনিক আজকের পত্রিকা ও বাংলা নিউজ ২৪.কম এর লালমনিরহাট জেলা প্রতিনিধি।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

আসামির তালিকায় জেলার তিন ঠিকাদারের নামও রয়েছে। যাঁদের মধ্যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছেন।

 

অভিযোগ উঠেছে, সম্প্রতি দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলকে কেন্দ্র করে প্রকৌশল অফিসকে অবহিত করায় মামলায় ঠিকাদারদের এবং সংবাদ প্রকাশ করায় ওই সাংবাদিককে হয়রানি করতে এ মামলায় জড়ানো হয়েছে। পাশাপাশি অতি উৎসাহী কিছু পুলিশ কোনো ধরনের তদন্ত ছাড়াই মামলাটি নথিভুক্ত করেছে। মামলার বিষয়টি জানাজানি হওয়ার পর জেলায় কর্মরত সাংবাদিক ও ঠিকাদারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

ওই সড়ক দুটি নিয়ে শনিবার আজকের পত্রিকায় ‘খোঁড়া সড়কে জনদুর্ভোগ’ এবং গত ২০ আগস্ট ‘লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সড়কের সংস্কারকাজ দখলের অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকায় অনলাইন ও প্রিন্টে সংবাদ প্রকাশিত হয়।

পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টা ২০ (১৩ সেপ্টেম্বর) মিনিটে সদর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন ফরিদুল ইসলাম ইসলাম। তিনি রেল শ্রমিক দলের সহসম্পাদক। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় গতকাল ভোরের দিকে ৩ নম্বর আসামি ঠিকাদার এলাহী বকস ও ৪ নম্বর আসামি ওই ঠিকাদারের ছেলে শামসুল ইসলামকে কালীগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় সদর থানা-পুলিশ।

অপর ঠিকাদার ও ৫ নম্বর আসামি ঠিকাদার শাহ আযম নয়নের বাড়িতেও গতকাল দিবাগত রাতে অভিযান চালালেও তাঁকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলায় সাংবাদিক সাগরকে ৬ নম্বর আসামি করা হয়েছে।

এজাহারে দাবি করা হয়, ২০২৩ সালের ২৯ অক্টোবর আসামিরা লালমনিরহাট রেলস্টেশন এলাকায় থাকা রেল শ্রমিক দল কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এজাহারে ঠিকাদার এলাহীকে নির্দেশদাতাদের একজন এবং তাঁর ছেলেসহ অপর ঠিকাদার ও সাংবাদিক সাগরের বিরুদ্ধে সরাসরি হামলার অভিযোগ আনা হয়েছে।

লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রমতে, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে ৩ কিলোমিটার ৯৩ মিটার এবং চলবলায় ৫ কিলোমিটার ২৫০ মিটার সড়ক উন্নয়ন বা পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়।

এতে বরাদ্দ দেওয়া হয়েছে যথাক্রমে ৩ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৫১৯ টাকা এবং ৫ কোটি ৮৭ হাজার ৬০৭ টাকা। দরপত্র অনুযায়ী চন্দ্রপুরে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এবং চলবলায় বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়।

ইতিমধ্যে প্রতিষ্ঠান দুটি পারফরমেন্স সিকিউরিটি বা কার্যসম্পাদন জামানত জমা দিয়েছে। এখন চুক্তিপত্র তৈরি সাপেক্ষে বাস্তবায়নকারী দপ্তর কার্যাদেশ দিলে কাজ শুরুর কথা ঠিকাদারি প্রতিষ্ঠান দুটির।

তবে অভিযোগ রয়েছে, গত মাসে সড়ক দুটি দখলে নিয়ে কাজ শুরু করেন স্থানীয় বিএনপি নেতারা। এ বিষয়ে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

চলবলা ইউনিয়নের দুহুলী-জোরগাছ সড়কের ব্যাপারে অভিযোগে বলা হয়, কাজটি না করে ছেড়ে দেওয়ার জন্য নানা হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। তাতেও কাজ না হওয়ায় ৭ আগস্ট রাস্তাটি দখল করে মাটি কাটা শুরু করা হয়। এতে দখলদার হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম এবং সাহাদাত হোসেন নামের এক ঠিকাদারের নাম উল্লেখ রয়েছে।

অপর দিকে চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট-চন্দ্রপুর সড়কের কাজের বিষয়ে অভিযোগ করা হয়, কে বা কার নেতৃত্বে পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ১৫ আগস্ট থেকে জোর করে সড়কে মাটি কাটা শুরু করেন।

দুই অভিযোগের পরিপ্রেক্ষিতে এলজিইডির কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেন। চিঠি পেয়ে ইউএনও মোছা. জাকিয়া সুলতানা দুটি রাস্তা পরিদর্শন শেষে কাজ বন্ধ করার নির্দেশ দেন।

জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্সের ‘নির্বাহী পরিচালক’ এলাহী বকস। অপর দিকে বরেন্দ্র কনস্ট্রাকশনের পক্ষে কাজ তদারকির দায়িত্ব পাওয়া স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বর্ণা ট্রেডার্সের মালিক শাহ আযম নয়ন। তাঁরা দুজনেই লিখিতভাবে পৃথকভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে ও সমস্যা নিরসনে আবেদন করেছিলেন।

অভিযোগ উঠেছে, ঠিকাদার এলাহী বকস ও শাহ আযম নয়ন বিএনপি নেতাদের রাস্তা দখলে বাধা হয়ে দাঁড়ানোয় এবং আজকের পত্রিকা সংবাদ প্রকাশ করায় তাঁদের ‘শায়েস্তা’ করাসহ ঘটনা ভিন্ন খাতে নিতে পরিকল্পিতভাবে দলীয় কার্যালয় ভাঙার মিথ্যা অভিযোগে তাঁদের নামে মামলা করেছে।

সাংবাদিকের নামে এ ধরনের মামলা করায় জেলার সাংবাদিকেরা ফুঁসে উঠেছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলেও নেতারাও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা দ্রুত এ মামলা প্রত্যাহারসহ রাস্তা দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সত্য প্রকাশ করতে গিয়ে একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই সাংবাদিকরা সব সময় সাহসের সঙ্গে সত্যের পক্ষে থাকুক। আমাদের দল সব সময় সাংবাদিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং একই সঙ্গে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এনসিপি উত্তরাঞ্চলের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, কোনো ঠিকাদার যদি কাজ করতে যান, সেখানে যদি কেউ দখলদারিত্ব করে, কেউ বাধা দিতে চায় তাহলে তারা কেউ জনগণের কথা চিন্তা করে না। পাশাপাশি সেই ঠিকাদারের নামে যদি মামলা করা হয়, আবার সেই ঘটনার নিউজ করলে সাংবাদিকদের মামলায় জড়ানো অনেক বড় ধৃষ্টতা। পাশাপাশি এ ঘটনায় প্রশাসনেরও ব্যর্থতা রয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রেসক্লাব লালমনিরহাটের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন বলেন, সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টার এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত এ মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় জেলার ঐক্যবদ্ধ সাংবাদিকরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরন্নবী বলেন, এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকের নাম রয়েছে তা মামলা হওয়ার পরে জানতে পেরেছি। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

আরও খবর

news image

নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

news image

নবীনগরে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে একজনক আটক

news image

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কেপিএম স্কুলের কৃতী শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান

news image

প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন

news image

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

news image

গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী

news image

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়" 

news image

বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পথ চলা শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা

news image

নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা

news image

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন

news image

নির্বাচনে কোন অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি- স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

news image

দৌলতদিয়া পদ্মায় এক লক্ষ মিটার কারেন্ট জাল সহ আটক ১

news image

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপির জয়

news image

দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয়

news image

দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি প্রার্থীদের বিজয়

news image

বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান

news image

আগামীকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ - ইসি

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত

news image

দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী

news image

সুনামগঞ্জের ৫ আসনে  অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯ টি - জেলা প্রশাসক

news image

জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই - স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক-প্রধান উপদেষ্টা

news image

নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি

news image

লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান

news image

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন

news image

বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস

news image

ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান