এস বি সুজন, লালমনিরহাট ০৯ জানু ২০২৬ ০৯:০১ পি.এম
লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সিন্দুর্না এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজূর বাসভবনে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন তাজু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন এবং বর্তমানে তিনি একাধিক মামলার আসামি।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ‘দাওয়াতের’ নামে আওয়ামী লীগের অন্তত ৬ জন শীর্ষ নেতার উপস্থিতিতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ যোগ দেন।
এদিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে ওসি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
একটি সূত্র জানায়, ওই অনুষ্ঠানে হাতীবান্ধার বাসিন্দা কিন্তু জেলার বাইরে কর্মরত প্রশাসনের আরও একাধিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন ।
ঘটনার বিষয়ে জানতে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আমজাদ হোসেন তাজূর স্ত্রী শাপলা আক্তার দাবি করেন, এটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না বরং একটি পারিবারিক দাওয়াতের আয়োজন ছিল এবং সেই দাওয়াতেই ওসি এসেছিলেন।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, ওই বাড়িতে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাওয়াত খেতে গিয়েছিলেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সেখানে গিয়েছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক মামলার আসামির বাড়িতে ওসির এমন উপস্থিতি নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ওসি হাতীবান্ধা থানায় নতুন যোগদান করেছে, তবে দাওয়াত খাওয়ার বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।।
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ
বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ
স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু
আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম'রদেহ উদ্ধার
মিথ্যা মামলা হামলার শিকার শাহিন বাবু প্রশাসনের সহযোগীতা কামনা করছি
বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার গ্রাস: বিলীন শত শত ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
বিচারপ্রার্থীদের দুর্ভোগ, আদালত ও থানায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ
রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক
ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ১
কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের
ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ
নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি
ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক