খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১৪ জুন ২০২৬ ০৪:১২ পি.এম
দিনাজপুর সেতাবগঞ্জ পৌরসভার ধনতলা এলাকার মাস্টারপাড়া রোডে ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি আশা আক্তারকে আশ্রয় ও পালাতে সহযোগিতা করার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিযোগকারী পক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ভুক্তভোগী ও মামলার বাদী মো. আব্দুল মজিদ খান দিনাজপুর কাহারোল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান-এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি আশা আক্তার সেতাবগঞ্জ এলাকায় অবস্থান করছেন বলে দাবি করেন। অভিযোগকারী জানান, অতিরিক্ত পুলিশ সুপার তার কাছ থেকে একটি মোবাইল নম্বর নিয়ে অবস্থান শনাক্তের চেষ্টা করেন এবং পরে ধনতলা মাস্টারপাড়া এলাকায় লোকেশন পাওয়া গেছে বলে জানান। একই সঙ্গে বিষয়টি বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ও সেকেন্ড অফিসার মো. মবিউর রহমান-কে অবহিত করা হয়েছে বলেও অভিযোগকারীকে জানানো হয়।
তবে ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে আটক করতে পেরেছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগে আরও বলা হয়েছে, সেতাবগঞ্জের ধনতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাসকারী সিগারেট কোম্পানির এসআর মো. সাগর এবং তার স্ত্রী জান্নাতুল বেগম দীর্ঘদিন ধরে আশা আক্তারকে আশ্রয় দিয়ে আসছেন। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উত্থাপন করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে অভিযোগকারী দাবি করেন, অতীতে এ বিষয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছিল। একই সঙ্গে একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাড়ির মালিক এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও শিবিরকর্মী মো. শফিকুল ইসলাম-এর নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী পক্ষের দাবি, শফিকুল ইসলাম বিভিন্ন ক্ষেত্রে সাগরকে সহযোগিতা করে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে ধনতলা এলাকার তিনমাথা মোড়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন-এর বাড়িতে আশা আক্তার ভাড়া থাকাকালীন সেখানে মো. নীলু শাহ ও তার স্ত্রীর সঙ্গে বৈঠক করে অভিযোগকারী আব্দুল মজিদ খান-এর বিরুদ্ধে নানা অভিযোগ দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে। যার কারণে গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় নীলু শাহের বাড়ি থেকে আশা আক্তারকে পালাতে সহযোগিতা করার অভিযোগও করা হয়েছে মো. সাগর ও জান্নাতুল বেগমের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, পরবর্তীতেও বিভিন্ন সময় আশা আক্তারকে আশ্রয় দেওয়া হয়েছে। তবে পুলিশি তৎপরতার খবর পেয়ে তিনি পুনরায় স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, স্থানীয় সচেতন মহল, সেতাবগঞ্জ পৌরবাসী এবং অভিযোগকারী পক্ষ ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ
বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ
স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু
আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম'রদেহ উদ্ধার
মিথ্যা মামলা হামলার শিকার শাহিন বাবু প্রশাসনের সহযোগীতা কামনা করছি
বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার গ্রাস: বিলীন শত শত ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
বিচারপ্রার্থীদের দুর্ভোগ, আদালত ও থানায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ
রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক
ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ১
কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের
ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ
নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি
ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক