খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি ২৮ ফেব্রু ২০২৬ ১২:০২ এ.এম
দিনাজপুর ২৬ ফেব্রুয়ারি ২০২৬ – টাঙ্গাইলের মির্জাপুরে থানা সংলগ্ন সখিপুর সড়ক গড়াই হাটুভাঙ্গা এলাকায় বসবাসকারী পাঁচ কন্যা সন্তানের জননী আশা আক্তারকে কেন্দ্র করে এক প্রকার বহুল আলোচিত বিতর্কের ঘটনা সামনে এসেছে। অভিযোগ করেছেন ভুক্তভোগী নাগরিক আব্দুল মজিদ খান। তিনি দাবি করেন, আশা আক্তার একাধিকবার তার সংসার ত্যাগ করে পালিয়ে গেছে এবং বর্তমানে দুই শিশু কন্যা সন্তানসহ প্রায় কোটি টাকার সম্পদ জরুরি ফাইল ও নগদ ১৭,০৯,২০০ টাকা আত্মসাৎ ও জিম্মি করেছে।
মজিদ খানের তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত প্রায় ১১ টার দিকে মোঃ আনোয়ার (ওরফে আওয়াল) নামের এক যুবক ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে জানিয়েছেন, আশা আক্তার একই সময়ে দুই স্বামীর সংসার করছে। এছাড়াও তিনি মজিদ খানকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এবং আশার বর্তমান অবস্থান ও বসবাসের স্থান দেখানোর আশ্বাস দেন।
মজিদ খান জানান, শাহা আলমের দুই ছেলে সন্তান মোঃ জসিম সেই ভাড়াটিয়া বাড়ির ম্যানেজার হিসেবে পরিচয় দানকারী। পালিয়ে যাওয়ার সময় আশা আক্তার তার দুই শিশু কন্যা (জান্নাতি আক্তার, ৬; মিম আক্তার, ৪) সহ নগদ ১৭,০৯,২০০ টাকা ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইল জিম্মি করে। এছাড়া, তার অভিযোগ, আশা আক্তার তার পরিবারের প্রলোভনে বারবার মামলা তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হয়েছে।
মজিদ খান আরও জানান, তার শ্বশুরপক্ষ—লাইসুর রহমান, লিপি আক্তার, বড় দুলাভাই দেলোয়ার হোসেন, বড় বোন রাশিদা বেগম, ছোট ভাই নয়ন মিয়া এবং অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন ধরে কুপরামর্শ দিয়ে চলেছে, যার কারণে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। তিনি বলছেন, যদি কেউ তাদেরকে দেখে এবং নিকটতম পুলিশ ফাঁড়ি বা থানায় ধরিয়ে দেয়, ১ লক্ষ টাকার বেশি পুরস্কার দেওয়া হবে।
অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে জানিয়েছেন, দিনাজপুরে যতগুলি মামলা দায়েকৃত আছে, তা তুলে না নিলে কোটি টাকার সম্পদ জরুরি ফাইল ও ২ কন্যা সন্তানকে ফেরত দেওয়া হবে না। এই বক্তব্য তারা করেছেন বোচাগঞ্জ থানার পুলিশের সামনে—এএসআই শামীম হোসেন, কনস্টেবল মুসলিম এবং বাদী আব্দুল মজিদ খানের উপস্থিতিতে।
মামলার বিস্তারিত
বোচাগঞ্জ থানায় মামলা:
মামলা নং ৪/২৩ (দিনাজপুর আদালতের বিচারাধীন মামলা নং ১২৯/২৩)
সিআর মামলা নং ২৪৩/২৪
সিআর মামলা নং ২৫৪/২৪
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল তদন্তাধীন সিআর মামলা নং ২৬৬/২৫
দিনাজপুর কোর্ট:
সিআর মামলা নং ৯০১/২৪
সিআর মামলা নং ২২/২৬
নির্বাহী আদালতের মামলা নং পি-২৪/২৬
সাধারণ ডায়েরি (জিডি):
দিনাজপুর কোতোয়ালি থানা: জিডি নং ২১৯৫/২৪ (নিখোঁজ) বোচাগঞ্জ থানা: জিডি নং ৩৩৩/২৪ (নগদ টাকা ও অলংকার চুরি) বোচাগঞ্জ থানা: জিডি নং ৮১৭/২৬ (নিখোঁজ)
বোচাগঞ্জ থানা: জিডি নং ১০১৫/২৬ (কোটি টাকার সম্পদ ও জরুরি ফাইল আত্মসাৎ/জিম্মি)
মজিদ খান অভিযোগ করেছেন, এত প্রমাণ থাকা সত্ত্বেও এক মাসের বেশি সময় পার হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি ন্যায়বিচার চেয়ে গণমাধ্যম, পুলিশ প্রশাসন এবং দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
“আমার দুই শিশু কন্যা সন্তান ও আমার কষ্টে অর্জিত সম্পদ ফেরত চাই। যারা সাহায্য করতে পারবেন, অনুগ্রহ করে নিকটতম পুলিশ ফাঁড়ি বা থানায় অবগত করুন,”—দাবি করেছেন আব্দুল মজিদ খান।
কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের
ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ
নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি
ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা
পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ
বহুরূপী আশা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে নয়টি ওয়ারেন্ট জারি করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর আদালত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭
প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ যুবদলের আনন্দ মিছিল
ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ
বিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী-পুরুষসহ আটক, আদালতে জামিন আবেদন