বিশেষ প্রতিনিধি ১৩ জানু ২০২৬ ০৫:২৮ পি.এম
গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স (GBA)-এর উদ্যোগে সোমবার ১২ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত ঐতিহ্যবাহী হোটেল বেঙ্গল ব্লুবেরিতে একটি উচ্চপর্যায়ের 'ক্লোজড-ডোর পলিসি ডায়ালগ' অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশি নীতিবিদ, গবেষক, প্রযুক্তিবিদ এবং অর্থনৈতিক বিশ্লেষকরা দেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক ও নীতিনির্ধারণী চ্যালেঞ্জ মোকাবিলায়
ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. আবদুল মঈন খান। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাহিদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ ও GBA-এর কো-চেয়ারম্যান মিজান চৌধুরী।
সেমিনারে 'অ্যামাজন ইকোনমি', কর্মসংস্থান উন্নয়ন, ইউএস-বাংলাদেশ ককাস, স্কিল ডেভেলপমেন্ট এবং বৈশ্বিক আউটসোর্সিংয়ের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকরা বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে হলে তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং গ্লোবাল কানেক্টিভিটির বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বলেন, "বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। টেকসই উন্নয়ন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে সুপরিকল্পিত নীতি প্রয়োজন।"
GBA-এর কো-চেয়ারম্যান মিজান চৌধুরী তার কি-নোট বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, "GBA একটি অরাজনৈতিক ও গবেষণাধর্মী প্ল্যাটফর্ম যা প্রবাসী বিশেষজ্ঞদের জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগাতে বদ্ধপরিকর।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে GBA-এর প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ সোহেল এবং প্রধান সমন্বয়কারী ডক্টর নয়ন বাংগালি প্রবাসীদের সাথে দেশের সম্পর্কের সেতুবন্ধন তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের সভাপতি মাহিদুর রহমান স্পষ্ট করেন যে, এই ডায়ালগ কোনো রাজনৈতিক প্রচারণার মঞ্চ নয় বরং এটি একটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনার প্ল্যাটফর্ম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, GBA একটি নন-পার্টিজান সংগঠন এবং এই সংলাপটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন ও কমপ্লায়েন্স নীতি অনুসরণ করে সম্পূর্ণ তথ্যভিত্তিক ও নীতিকেন্দ্রিক রাখা হয়েছে।
প্যানেল সেশনগুলোতে নেতৃত্ব দেন GBA-এর কো-চেয়ারম্যান কাওসার চৌধুরী। আলোচনায় অংশ নেন মুহাম্মদ ফয়েজ কাউছার, সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, নাভিদ, মো. মনিরুজ্জামান এবং মুনাফ। অনুষ্ঠানটি যৌথভাবে মডারেট করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনির এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মজলিস। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে স্কুল অব লিডারশীপ (SOLE USA) ও স্পীহা বাংলাদেশ ফাউন্ডেশন।
সেমিনার শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রবাসী বাংলাদেশি ও দেশের নীতিনির্ধারকদের মধ্যে এই গঠনমূলক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ
বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ
স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু
আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম'রদেহ উদ্ধার
মিথ্যা মামলা হামলার শিকার শাহিন বাবু প্রশাসনের সহযোগীতা কামনা করছি
বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার গ্রাস: বিলীন শত শত ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
বিচারপ্রার্থীদের দুর্ভোগ, আদালত ও থানায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ
রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক
ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ১
কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের
ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ
নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি
ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক