লালমনিরহাট প্রতিনিধি ১৭ জানু ২০২৬ ০৪:৫০ পি.এম
"একেই বলে দুর্নীতিবাজদের ক্ষমতা", লালমনিরহাটে পরিবার পরিকল্পনার অফিস সহকারীদের অনিয়ম ও দুর্নীতিবাজদের তদবিরে একজন সৎ ও ন্যায়পরায়ণতা উপপরিচালক মো. শাহাজালালের বদলি নিয়ে নানান গুঞ্জন সৃষ্ঠি হয়েছে।
জানা গেছে, ২০২৫ সালের (১৭ মার্চ) মহামান্য রাষ্টপতির আদেশক্রমে নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাট পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে মো. শাহজালালকে যোগদান করেন। যার নম্বর: ৫৯.০০.০০০০.১১০.১৯.০০৪.২১-১৮৬।
উপপরিচালক যোগদানের পর লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর উপজেলা, আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলা সহ ইউনিয়ন পর্যায়ে ক্লিনিকগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করেন। ওই সময় দেখতে পান, মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠাকালীন সময়ে সরবরাহকৃত শয্যা আজোবদি কেন্দ্রে ব্যবহারিত হয়ে আসছে। অথচ প্রতি অর্থবছরে সরকারি ভাবে লক্ষ লক্ষ টাকা বরাদ্দে অর্থে কেনা মালামাল, স্টক, সরবরাহ ও বিতরণ রেজিস্টার, ঔষধ, আসবাবপত্র, চিকিৎসা যন্ত্রপাতি, এ্যাম্বুলেন্স, কম্পিউটার, মোটরযান মেরামতের খরচের কোন তথ্যের হদিস নেই।
পরর্বতীতে উপপরিচালক মো. শাহজালাল স্বাক্ষরিত এক পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে লালমনিরহাট ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. নিশাত উন নাহার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনোয়ারা বেগম শুধুমাত্র একবছর ভূয়া বিল ভাউচারে ২৫ লক্ষ ৯ হাজার ৩ শত ৬৫ টাকা আত্মসাতের প্রমাণ পান। যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবেদনটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বরাবর প্রেরণ করেন। যার স্মারক নং-জেপপ/লাল/শা-প্রশা/২৫/১৮৭, তাং ২২/৬/২৫ইং।
সেই সাথে লালমনিরহাট সদর উপজেলার পরিবার পরিকল্পনা সহ আদিতমারী, কালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা মিলে ১৪/১৫ জন কেউ কেউ ২০০৮ সাল থেকে আজোবদি একই কর্মস্থলে বহাল থাকা ব্যাপক অনিয়ম ও দুর্নীতির জড়িয়ে পড়েন। প্রতি অর্থবছরে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা হরিলুট ও সরকারি অর্থে কেনা মালামালের কোন হদিস নেই। মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ উপজেলা অফিসগুলোর অবস্থা অমানবিক। যার প্রধান কারণ হচ্ছে, অন্তে অন্তে অনিয়ম ও দুর্নীতি। কারণ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ উপজেলা অফিসগুলোতে ১৭/১৮ বছর ধরে কোন অভ্যন্তরীণ নিরীক্ষায় হয়নি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবেদনটি রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের দপ্তরে প্রেরণ করেন উপপরিচালক মো. শাহজালাল। যার অনুলিপি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বরাবর প্রেরণ করেন। সেই সাথে জেলা ও উপজেলা পর্যায়ের কেন্দ্রগুলো অভ্যন্তরীণ নিরীক্ষার আবেদন করেন।
এছাড়াও লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শাহজালাল পরিবার পরিকল্পনা উপপরিচালক দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে, স্বাস্থ্যসেবা খাতকে ঢেলে সাজাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।
যার কঠোরতায় প্রতিটি উপজেলাতে পেনশন, জিপিএফ, চিত্তবিনোদন সহ সকল প্রকার ছুটিতে লেনদেন বন্ধ করে দেন। উপপরিচালক মো. শাহজালাল এ জেলায় দায়িত্বে থাকলে আর অভ্যন্তরীণ নিরীক্ষা হলে লাখ লাখ টাকার দুর্নীতির ফাঁস হওয়ার আগে নিজেদের দুর্নীতি ঢাকতে একটি বেনামি অভিযোগ তৈরি করে মোটা অংকের টাকার বিনিময় রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সহযোগিতায় উপপরিচালক মো. শাহজালালকে বদলি করান বলে একটি বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছেন।
যার নং-৫৯.১১.০০০০.১৫২.৩৪.৯১০.৪০১০, তাং ০৩.১১.২৫। খোঁজ খবর নিয়ে জানা যায়, লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শাহজালাল একজন আদর্শবান কর্মকর্তা। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অফিস সহকারী সহ উপজেলা পর্যায়ের পরিবার পরিকল্পনা অফিস সহকারীদের অনিয়ম ও দুর্নীতি ধরায় উপপরিচালক মো. শাহজালালের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠে। তাকে বদলি করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। অবশেষে তাকে বদলি করান। মো. শাহজালাল একজন সৎ পরিবার পরিকল্পনার উপপরিচালক তার মেধা ও নৈতিকতার লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনার ইতিবাচক পরিবর্তনের আগেই দুর্নীতিবাজদের পেশি শক্তির কাছে হেরে গেল বলে জানা গেছে।
এ বিষয়ে তৎকালীন লালমনিরহাট পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শাহজালাল বলেন, আমাকে লালমনিরহাট জেলায় পদায়ন বা বদলি অর্ডারে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন। যোগদানের পর বছরের পর বছর একই অফিসে চাকরিতে বহাল থাকায় কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতিতে অনেকটাই বেপরোয়া’ হয়ে উঠেন।
এসব দুর্নীতিবাজদের দুর্নীতি ধরায় আমাকে লালমনিরহাট থেকে হবিগঞ্জ বদলি অর্ডারে স্বাক্ষর করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপপরিচালক (পার্সনেল) এরশাদ আহমেদ নোমানী। উপপরিচালক পদের দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে অধিদপ্তর বদলি করতে পারে না। আমি এর বিরুদ্ধে আপিল করার চেষ্টা করেছি। কিন্তু সেটা দুর্নীতিবাজদের রক্ষকরা মন্ত্রণালয়ে পাঠায়নি।
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ
বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ
স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু
আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম'রদেহ উদ্ধার
মিথ্যা মামলা হামলার শিকার শাহিন বাবু প্রশাসনের সহযোগীতা কামনা করছি
বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার গ্রাস: বিলীন শত শত ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
বিচারপ্রার্থীদের দুর্ভোগ, আদালত ও থানায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ
রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক
ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ১
কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের
ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ
নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি
ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক