পাংশা প্রতিনিধি ০৫ ফেব্রু ২০২৬ ০৫:৪৮ পি.এম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নাসিরুল হক সাবু সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পাংশা নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তার ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
ইশতেহারে নাসিরুল হক সাবু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে রাজবাড়ী-২ আসনকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত এলাকায় রূপান্তর করা হবে।”
তার ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে— শিক্ষার্থী ও তরুণদের জন্য অঙ্গীকার : অত্র এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস মুক্ত করে শিক্ষার নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। নারীদের জন্য অঙ্গীকার : নারী শিক্ষার্থী সহ সকল নারীদের জন্য ইভটিজিং মুক্ত নিরাপদ সামাজিক তোলা হবে। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য অঙ্গীকার : বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মানসিক হারে প্রদত্ত সরকারি ভাতা উপযুক্ত ব্যক্তিদের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়া হবে।
পেশাজীবী ও শ্রমিকদের জন্য অঙ্গীকার: পেশাজীবীরা বিশেষ বেসরকারি স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অবসর গ্রহণপর পর তাদের প্রাপ্য এককালীন ভাতা বা অনুদান দ্রুত পেতে আন্তরিকভাবে চেষ্টা করা হবে। শিশুদের জন্য অঙ্গীকার : শিশুদের মানসিক বিকাশে প্রাকৃতিক পরিবেশে শিশু পার্ক ও খেলার মাঠ তৈরি করা হবে। কৃষকদের জন্য অঙ্গীকার: কৃষির আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের জন্য অঙ্গীকার: সকল প্রকার ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে। অমুসলিমদের জন্য অঙ্গীকার : সকল অমুসলিম নাগরিকদের মুসলিমদের মতো সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সার্বজনীন অঙ্গীকার: পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি এলাকাকে সম্পূর্ণরূপে চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, ঘুষ- দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য। দলীয় স্বার্থ নয়, জনগণের স্বার্থই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
এ সময় স্থানীয় উপস্থিত ছিলেন, এ আর মাহমুদুল হক রোজেন, নাজিমুদ্দিন ওহাব, ডালু, আরিফুল ইসলাম, মুরাদসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং নাসিরুল হক সাবুর সমর্থকরা উপস্থিত ছিলেন।
মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ
"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"
বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা
বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার
রমজান উপলক্ষ্যে কর্ম সময়ের পরিবর্তন
রংপুরে ভেকুর মালিককে ৫০ হাজার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত
"ব্যবসায়ীদের দীর্ঘদিনের সংকট দূর হবে নতুন নেতৃত্বে: নজরুল ইসলাম"
ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই, যানজটমুক্ত পুরান ঢাকা আমাদের লক্ষ্য: হাজী মোহাম্মদ মিল্টন রহমান
ময়মনসিংহ মালবাহি সেনাট্রাক ও বাসের মুঁখোমুঁখি সংঘর্ষ,নিহত ২
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা জানালো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন(সিবিএ)
লাকসামের সুমনের জাতীয় কারাতে কোচেস সার্টিফিকেট অর্জন
বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রীত্ব পাওয়ায় শুভেচ্ছা বিনিময়
শোক সংবাদ
জেনারেল আতাউল গনি ওসমানীকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না: শেখ রফিকুল ইসলাম বাবলু
লালমনিরহাটে জমাজমি নিয়ে মারামারি একই পরিবারের ৫ জন আহত- থানায় অভিযোগ
নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ কে কোরিয়ান স্বর্ণপদক সম্মাননা প্রদান
শেখ কবির আর নেই
লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী
লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী
দিনাজপুর আদালতে দায়ের কৃত মামলার আসামি পলাতক
বীরগঞ্জে কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেপ্তার
লালমনিরহাটে ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া
জিআই তারের নেট তৈরি করে ঘুরে দাঁড়ালেন ভালুকার মামুন
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধকরণ সাংবাদিকতার উপর সরাসরি আক্রমণ - আইজেএফ
লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা
কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
বিরামপুরে জঙ্গলে পড়ে থাকা মরদেহ উদ্ধার
বোচাগঞ্জে সচেতন নারী সমাজের ঝাড়ু মিছিল
ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার
আন্তর্জাতিক প্লাস্টিক ও প্যাকেজিং মেলায় ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অভাবনীয় সাফল্য