বিশেষ প্রতিনিধি ২০ ফেব্রু ২০২৬ ০৬:৪১ পি.এম
রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির ২০২৬ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুনরায় বিপুল ভোটে জয়লাভ করেছেন জনাব হাজী মোহাম্মদুল্লাহ রাজেশ। দীর্ঘদিন পরে বণিক সমিতির নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থনে তার পুরো প্যানেল নিরঙ্কুশ জয় ছিনিয়ে নেয়।
বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ রাজেশ বলেন, “মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি।” তিনি আরও যোগ করেন, যাদের মা বেঁচে আছেন, তাদের মাথায় মায়ের দোয়া থাকলে দুনিয়ার কোনো শক্তি তাদের আটকাতে পারবে না। মূলত সত্য ও হকের পথে থেকে ভোটারদের সেবা করার কারণেই এই বিজয় সম্ভব হয়েছে।
পুরান ঢাকার যানজট নিরসন, ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত সমস্যা সমাধান এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের বিভিন্ন জটিলতায় ব্যবসায়ীদের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি। রাজেশ জানান, তার প্যানেলের ১৭ জনের মধ্যে ১৩ জনই নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১২ জনই সম্পূর্ণ নতুন মুখ।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা প্রতিদিন দেখা করতে বা খেতে চায় না, তারা চায় তাদের ভোটাধিকার এবং বিপদে সঠিক নেতৃত্ব। নির্বাচনের এই উৎসবমুখর পরিবেশ বজায় রেখে আগামী তিন বছর ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকার এবং নির্দিষ্ট সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।
এই জয়ে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নবনির্বাচিত এই কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ মিলটন রহমান। ব্যবসায়ীরা আশা করছেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে বেগমবাজার-মৌলভীবাজারের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে।
মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ
"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"
বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা
বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার
রমজান উপলক্ষ্যে কর্ম সময়ের পরিবর্তন
রংপুরে ভেকুর মালিককে ৫০ হাজার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত
"ব্যবসায়ীদের দীর্ঘদিনের সংকট দূর হবে নতুন নেতৃত্বে: নজরুল ইসলাম"
ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই, যানজটমুক্ত পুরান ঢাকা আমাদের লক্ষ্য: হাজী মোহাম্মদ মিল্টন রহমান
ময়মনসিংহ মালবাহি সেনাট্রাক ও বাসের মুঁখোমুঁখি সংঘর্ষ,নিহত ২
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা জানালো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন(সিবিএ)
লাকসামের সুমনের জাতীয় কারাতে কোচেস সার্টিফিকেট অর্জন
বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রীত্ব পাওয়ায় শুভেচ্ছা বিনিময়
শোক সংবাদ
জেনারেল আতাউল গনি ওসমানীকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না: শেখ রফিকুল ইসলাম বাবলু
লালমনিরহাটে জমাজমি নিয়ে মারামারি একই পরিবারের ৫ জন আহত- থানায় অভিযোগ
নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ কে কোরিয়ান স্বর্ণপদক সম্মাননা প্রদান
শেখ কবির আর নেই
লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী
লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী
দিনাজপুর আদালতে দায়ের কৃত মামলার আসামি পলাতক
বীরগঞ্জে কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেপ্তার
লালমনিরহাটে ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া
জিআই তারের নেট তৈরি করে ঘুরে দাঁড়ালেন ভালুকার মামুন
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধকরণ সাংবাদিকতার উপর সরাসরি আক্রমণ - আইজেএফ
লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা
কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
বিরামপুরে জঙ্গলে পড়ে থাকা মরদেহ উদ্ধার
বোচাগঞ্জে সচেতন নারী সমাজের ঝাড়ু মিছিল
ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার
আন্তর্জাতিক প্লাস্টিক ও প্যাকেজিং মেলায় ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অভাবনীয় সাফল্য