বিশেষ প্রতিনিধি ১৮ ফেব্রু ২০২৬ ০৩:১৬ পি.এম
পুরান ঢাকার ঐতিহ্যবাহী বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন ২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় সমিতির অন্যতম শক্তিশালী প্রার্থী হাজী মো. উল্লাহ রাজেশ তার ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা নিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন।
হাজী মো. উল্লাহ রাজেশ নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, "বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির আজকের এই নির্বাচন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি মনে করি, এই দিনটি আমাদের ব্যবসায়ী সমাজের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারায় আমি সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
নির্বাচনী প্রত্যাশা ও নিজের মার্কার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি আশা করি ভোটাররা তাদের মূল্যবান ভোটে আমাকে ‘কলম’ মার্কায় জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে আমরা ব্যবসায়ীদের জন্য নতুন কোনো চমক নিয়ে আসব। আমি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি।"
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে রাজেশ বলেন, "আমাদের তরুণ প্রজন্মের কাছে জনাব তারেক রহমান সাহেব একজন আইডল হিসেবে প্রতিষ্ঠিত। তিনি যখন সরকার গঠন করবেন, তখন ব্যবসায়ী মহলে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উনার দূরদর্শী নেতৃত্বে ব্যবসায়ীরা নতুন প্রাণ ফিরে পাবে।"
বিগত কয়েক বছরের ব্যবসায়িক মন্দা ও সংকট তুলে ধরে তিনি আরও বলেন, "গত দুই-তিন বছর ধরে আমাদের ব্যবসা-বাণিজ্যে চরম স্থবিরতা বিরাজ করছে। ব্যবসায়িক ব্যয় কয়েকগুণ বাড়লেও আয়ের পথ দিন দিন সংকুচিত হয়ে এসেছে। তবে আমি অত্যন্ত আশাবাদী যে, নতুন সরকারের হাত ধরে আমাদের ব্যবসায়ী সমাজের এই দীর্ঘদিনের সংকট দ্রুত দূর হবে এবং সামনে আমাদের জন্য সুদিন অপেক্ষা করছে।"
ব্যবসায়ীদের ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে এবং সকলকে সাথে নিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা
ভোমরা স্থলবন্দরছ পাঁচ মাসে রাজস্ব আয় ৫১২ কোটি টাকা
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী
ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক সার্ভিস চালু করলো জনতা ব্যাংক
“সোনালী ব্যাংকের এসএমটি সভায় সেরা কর্মীদের পুরস্কার প্রদান"
বেকার না থেকে বীমা পেশায় উদ্যোক্ত হিসেবে কাজ শুরু করুন - নুরুজ্জামান
জনতা ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের নতুন যাত্রা শুরু!
জনতা ব্যাংকের ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন
জমকালো আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অগ্রণী ব্যাংক পিএলসি'র মিট দ্যা বরোয়ার ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
অগ্রণী ব্যাংক পিএলসি’র নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
সাতক্ষীরায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক সম্মেলন–২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে