প্রেস রিলিজ ১৮ ফেব্রু ২০২৬ ০২:২৭ পি.এম
ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ও এন্টি মানি লন্ডারিং ডিভিশন-এর যৌথ উদ্যোগে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ‘Prevention of Money Laundering with Special Emphasis on Trade-Based Money Laundering (TBML) and Credit-Backed Money Laundering (CBML)’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন ডিভিশন ও শাখা থেকে কর্মকর্তারা অংশগ্রহণ করেন ।
কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী । উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নীতিমালা যথাযথ অনুসরণ এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন । তিনি বলেন, নিয়মিত ও সময়োপযোগী প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে এবং ব্যাংকের সুশাসন কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখে ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব সৈয়দ জুবায়ের আহমদ । তাঁর বক্তব্যে তিনি মানি লন্ডারিং প্রতিরোধে সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা, কার্যকর তদারকি এবং শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন । তিনি উল্লেখ করেন, টিবিএমএল ও সিবিএমএল-এর মতো জটিল ঝুঁকি মোকাবিলায় কর্মকর্তাদের বিশ্লেষণী সক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্যভিত্তিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, একটি কার্যকর এএমএল কাঠামো শুধু নিয়ন্ত্রক বাধ্যবাধকতা পূরণই নয়, বরং ব্যাংকের সুনাম, গ্রাহক আস্থা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
অনুপ্রেরণামূলক বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) ও ক্যামেলকো জনাব কাজী কামাল উদ্দিন আহমেদ ফিজিক্যাল প্রশিক্ষণের পাশাপাশি ভার্চুয়াল প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যাতে কর্মকর্তারা সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন ।
কর্মশালার কারিগরি সেশনগুলোর শুরুতেই ইন্ট্রোডাক্টরি সেশন পরিচালনা করেন এন্টি মানি লন্ডারিং ডিভিশনের প্রধান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ক্যামেলকো, জনাবা আফরোজা খাতুন, সিএএমএস । সেশনে তিনি কর্মশালার উদ্দেশ্য, প্রাসঙ্গিকতা এবং মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত সামগ্রিক কাঠামো সম্পর্কে অংশগ্রহণকারীদের একটি স্পষ্ট ধারণা প্রদান করেন । তিনি টিবিএমএল ও সিবিএমএল সংশ্লিষ্ট ঝুঁকির প্রাথমিক ধারণা তুলে ধরে বলেন, সচেতনতা, নিয়ম মেনে চলা এবং সমন্বিত প্রয়াসই একটি কার্যকর কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ।
কর্মশালায় সেশন পরিচালনা করেন দেশের অন্যতম প্রথিতযশা ব্যাংকিং বিশেষজ্ঞ অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব। তিনি টিবিএমএল- এর ঝুঁকি, রেড ফ্ল্যাগ এবং প্রতিরোধ কৌশল নিয়ে তীক্ষ্ণ ও বিদগ্ধ আলোচনা উপস্থাপন করেন। কেসভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত দিকনির্দেশনা পান, যা তাদের প্রফেশনাল দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মশালার মানও উজ্জ্বল করে তোলে ।
পরবর্তীতে জনাব চৌধুরী এমএকিউ সারোয়ার, পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান, ব্র্যাক ব্যাংক। তিনি সিবিএমএল-এর ঝুঁকি সূচক, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বাস্তব প্রয়োগ নিয়ে আলোকপাত করেন ।
কর্মশালায় সঞ্চালকের ভূমিকা পালন করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ্ সৈয়দ রাফিউল বারী।
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা
ভোমরা স্থলবন্দরছ পাঁচ মাসে রাজস্ব আয় ৫১২ কোটি টাকা
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী
ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক সার্ভিস চালু করলো জনতা ব্যাংক
“সোনালী ব্যাংকের এসএমটি সভায় সেরা কর্মীদের পুরস্কার প্রদান"
বেকার না থেকে বীমা পেশায় উদ্যোক্ত হিসেবে কাজ শুরু করুন - নুরুজ্জামান
জনতা ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের নতুন যাত্রা শুরু!
জনতা ব্যাংকের ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন
জমকালো আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অগ্রণী ব্যাংক পিএলসি'র মিট দ্যা বরোয়ার ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
অগ্রণী ব্যাংক পিএলসি’র নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
সাতক্ষীরায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক সম্মেলন–২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে