নিজস্ব প্রতিবেদক ২২ ডিসেম্বার ২০২৪ ০৫:৪৫ পি.এম
রাজধানীর কদমতলীর থানা এলাকায় মোঃ বিল্লাল (১১) শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে স্থানীয় ৬৫ নং ওয়ার্ড তুষার ধারা, জাম তলা এলাকায় মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোঃ আলম হোসেনের ছেলে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর ) সকালে তার এই মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে আমাদের পুলিশ গেছে তদন্ত চলমান আছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নিহত বিল্লাল এর পরিবার সন্দেহ করছেন একই বাসায় ভাড়া থাকা মোসা: সিমি আক্তারের সাথে কিছুদিন আগে তুচ্ছ ঘটনার কেন্দ্র করে তাদের ভিতরে কথা কাটাকাটি হয় এতে তার হাত থাকতে পারে। এ বিষয়ে মোসা: সিমি আক্তার তিনি বলেন, আমার সাথে তাদের সাথে ঝগড়া হয়েছে ১ সপ্তাহ আগে, একজনকে প্রমাণ-সহ ধরতে হয়, তারা কোন প্রমাণ পায়নি আমাকে সন্দেহ করছে। আমাকে যদি প্রমাণ সহকারে ধরে তাহলে একটা কথা বলতে পারতো। আজকের নিহত এর ঘটনায় বাড়িওয়ালা আগে আসছে।
এদিকে, নিহত বিল্লাল এর বাবা মোঃ আলম হোসেন জানান, আমি দীর্ঘদিন ধরে মনির হোসেনের বাসায় ভাড়া থাকি, গত এক সপ্তাহ আগে ওই ভাড়াটিয়ার সাথে আমার স্ত্রীর সাথে কথা কাটা কাটি হয় এর কারণেই মনে হয় আমার ছেলেকে সিমি আক্তার মেরে ফেলেছে, ঘটনার সময় আমি এবং আমার স্ত্রী বাসার বাইরে কাজে ছিলাম পরবর্তীতে মুঠো ফোনে জানতে পারি আমার ছেলে নিহত হয়েছে। আমি এর সঠিক তদন্ত করে যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি। নিহত বিল্লাল এর মা মোসা: পারভীন বলেন, আমার ছেলে বিল্লাল আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে। নিহত বিল্লাল এর লেখাপড়া করতো। ওই মাদ্রাসার মারকাজুল সুন্নাহ এর শিক্ষক আব্দুল আজাদ সিরাজী জানান, দীর্ঘদিন আমাদের মাদ্রাসায় বিল্লাল লেখাপড়া করত তবে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল তার এই ধরনের মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। স্থানীয়রা জানায়, এই ঘটনা ধামাচাপা দিতে পুলিশকে অবগত না করে দাফন কাফনের ব্যবস্থা করে একটি চক্র পরবর্তীতে জরুরী সেবা ৯৯৯ কে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। এ বিষয়ে কদমতলী থানার এসআই শফিক রহমান তিনি বলেন, আমি ডিউটি করাকালীন অবস্থায় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদ মাধ্যমে জানতে পারি তুষার ধারা আবাসিক এলাকায় একটি আত্মহত্যা ঘটনা ঘটেছে। এই সংবাদের ভিত্তিতে আমি তাৎক্ষণিকভাবে আমার সঙ্গীও ফোর্স-সহ ঘটনা স্থলে আসি এবং আমি এসে দেখি বাঁশ থেকে আত্মীয়রা মোঃ বিল্লালকে নামিয়া রাখে। একটি ওড়না পাই ওড়না টি জব্দ করা হয়েছে। সঠিক কারণ নির্ণয় করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা
পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ
বহুরূপী আশা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে নয়টি ওয়ারেন্ট জারি করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর আদালত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭
প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ যুবদলের আনন্দ মিছিল
ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ
বিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী-পুরুষসহ আটক, আদালতে জামিন আবেদন
লালমনিরহাটে ধরলা নদীতে গোসলে নেমে ২ ভাই নিখোঁজ
বহুল আলোচিত আশা আক্তারের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট ও একটি সমনজারি ছয় জনের বিরুদ্ধে পুলিশ তাদের খুঁজছে
রিক্সায় চড়ে ব্যতিক্রমী বিদায় নিলেন সমাজসেবা কর্মকর্তা
ফরিদপুরের মধুখালীতে র্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতির পদকে কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি
বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি
বিরামপুর সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল
লালমনিরহাটে ৪ সীমান্ত দিয়ে বিএসএফের ‘পুশইনের’ চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি
ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু