ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রিক্সায় চড়ে ব্যতিক্রমী বিদায় নিলেন সমাজসেবা কর্মকর্তা

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ০৭ জুন ২০২৬ ০৬:১৭ পি.এম

ময়মনসিংহ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুনকে বিদায় ও নব যোগদানকৃত কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদকে বরণ করে নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে রিকশায় চড়িয়ে এক ব্যতিক্রমী ও সম্মানজনক বিদায় জানান কার্যালয়ের সহকর্মীরা।
 
বিদায় ও বরণ অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী কর্মকর্তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
 
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী যুক্ত হিসাবরক্ষক মোঃ মঞ্জুরুল হক বলেন, "আমি দীর্ঘদিন স্যারের সাথে কাজ করেছি। তিনি অত্যন্ত সৎ, দক্ষ ও মেধাবী একজন মানুষ। কর্মক্ষেত্রে তিনি আমাদের সবসময় অভিভাবকের মতো আগলে রেখেছেন ও সহযোগিতা করেছেন। আমরা তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।"
 
সহকারী সমাজসেবা কর্মকর্তা মোছাঃ রিনা খাতুন বক্তব্যের শুরুতেই কান্নায় ভেঙে পড়েন। মাকসুদা খাতুনের কর্মকালের বিভিন্ন স্মৃতি তুলে ধরে তিনি বিদায়ী কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।
 
অনুষ্ঠানে সমাজকর্মীরা তাঁদের বক্তব্যে বলেন, "আজকে আমরা একজন অত্যন্ত দায়িত্বশীল অভিভাবককে হারালাম। তিনি সবসময় আমাদের ডানা দিয়ে নিরাপদে রাখতেন। কাজের সূত্রে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে আমরা ক্ষমা প্রার্থী। স্যারের এই অবদান আমরা সবসময় মনে রাখবো।"
 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নব যোগদানকৃত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, "আজকের এই বিদায় অনুষ্ঠান প্রমাণ করে আপনারা বিদায়ী কর্মকর্তার প্রতি কতটা অনুগত ও দায়বদ্ধ ছিলেন। তিনি অত্যন্ত দক্ষ হাতে এই অফিসটি সাজিয়ে রেখে গেছেন। আমি তাঁর এই ভালো কাজগুলো এগিয়ে নিতে চাই। কর্মক্ষেত্রে নতুন হলেও এই অফিস পরিচালনায় আমি বিদায়ী স্যারের পরামর্শ ও আপনাদের সবার সহযোগিতা কামনা করি। তাঁর নতুন কর্মস্থল যেন সুখ ও শান্তির হয়, সেই কামনাই করছি।"
 
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিদায়ী কর্মকর্তা মাকসুদা খাতুন বলেন, "আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, নতুন কর্মকর্তা আসাদকেও সেভাবে সহযোগিতা করবেন। করোনা ও বিভিন্ন দুর্যোগের কঠিন সময়ে আমি এখানে দায়িত্ব পেয়েছিলাম। কিন্তু আপনাদের আন্তরিক সহযোগিতায় আমি সফলভাবে কাজ সম্পন্ন করতে পেরেছি।"
 
অসুস্থতার দিনগুলোতে সহকর্মীদের ভালোবাসার কথা স্মরণ করে তিনি আরও বলেন, "আমি আপনাদের মাঝে একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। কর্মক্ষেত্র পরিবর্তন হলেও আপনাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকার চেষ্টা করবো। আপনারা সবাই পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে থাকুন, এটাই আমার প্রার্থনা।"
 
অনুষ্ঠান শেষে অশ্রুসজল চোখে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তা মাকসুদা খাতুনকে রিকশায় তুলে দিয়ে এক ব্যতিক্রমী ও স্মরণীয় বিদায় জানান।

আরও খবর

news image

কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক

news image

বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১

news image

সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের

news image

ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়

news image

পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ

news image

নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট 

news image

সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

news image

সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি  

news image

ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

news image

বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

news image

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

news image

লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি  বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি

news image

ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন  সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ  

news image

ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা

news image

আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স 

news image

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

news image

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ

news image

দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

news image

দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী 

news image

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক

news image

ঠাকুরগাওয়ে  মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার

news image

ঠাকুরগাওয়ে  মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার

news image

এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা

news image

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

news image

ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ

news image

বহুরূপী আশা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে নয়টি ওয়ারেন্ট জারি করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর আদালত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা

news image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

news image

প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ যুবদলের আনন্দ মিছিল

news image

ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ

news image

বিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী-পুরুষসহ আটক, আদালতে জামিন আবেদন