মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ০৩ মে ২০২৬ ০৮:১৬ পি.এম
ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুল শিক্ষার্থী সিয়াম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে তার স্কুল সহপাঠীরা।
আজ রবিবার (০৩ মে) দুপুরে ময়মনসিংহ - জামালপুর মহাসড়কে মুক্তাগাছার মানকোন এলাকায় মানকোন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর আগে শিক্ষার্থীরা সড়কের পাশে মানববন্ধন করে এই হত্যাকান্ডের প্রতিবাদ জানায়। ক্ষুদে শিক্ষার্থীরাও মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।নিহত সিয়াম এই বিদ্যালয়ের ৯ম শ্রেণির একজন শিক্ষার্থী ছিল।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ সরকারসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ সরকার বক্তব্যে বলেন, সিয়াম এই বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার এ ধরণের মর্মান্তক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।
এ সময় অন্যান্য বক্তারাও অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গত বৃহস্পতিবার মুক্তাগাছার পদুরবাড়ি স্কুল মাঠে বৈশাখী মেলায় বন্ধুদের কথা কাটাকাটির জেরে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ছিল। এ ঘটনায় মুক্তাগাছা থানায় ১৯ জনের নামে হত্যা মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রবীন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, নিহত সিয়ামের বাবা আব্দুস সালাম বাদি হয়ে ১৯ জনের নামে হত্যা মামলা করেছেন । ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের
ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ
নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি
ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা
পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ
বহুরূপী আশা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে নয়টি ওয়ারেন্ট জারি করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর আদালত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭
প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ যুবদলের আনন্দ মিছিল
ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ
বিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী-পুরুষসহ আটক, আদালতে জামিন আবেদন