ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

বিশেষ প্রতিনিধি ১২ মে ২০২৬ ০৭:০০ পি.এম

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, “রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করে যেতে চাই। সকলের সার্বিক সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
 
আজ ​মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, ফুটপাত দখলমুক্তকরণ এবং শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। 
 
রাসিক প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
 
​মতবিনিময় সভায় রাসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। বর্তমানে রাজশাহীকে ফুলের নগরী হিসেবে অভিহিত করা হচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই গাছের পরিচর্যা ও নিয়মিত পানি প্রদান নিশ্চিত করেছি। আগামী বর্ষা মৌসুমে নগরীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে।”
 
​নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে ও সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামতের কাজ চলছে। নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন নতুন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।
 
​স্বাস্থ্যসেবার সফলতার কথা উল্লেখ করে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে আমরা শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নিয়েছি। সিটি করপোরেশনগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। ফলে হাম-রুবেলা টিকাদানে আমরা শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি।”
 
​সভায় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। 
 
তারা বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমেই এই নগরীকে সুন্দরভাবে সাজানো সম্ভব।
 
​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওসার মাখন, প্রেসিডিয়াম সদস্য আল আমিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল এবং সহ-সভাপতি মো. রহমত উল্লাহ।
 
​এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

news image

বিপুল ভোটে টোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ হানিফ, রিলায়েন্স ফোরামের নিরঙ্কুশ জয়

news image

জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত: মেলায় গিয়ে চাকরি পেলেন ৪০ জন  যুবক-যুবতী

news image

জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা

news image

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ

news image

বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ

news image

স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের

news image

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু

news image

আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম'রদেহ উদ্ধার

news image

মিথ্যা মামলা হামলার শিকার শাহিন বাবু প্রশাসনের সহযোগীতা কামনা করছি

news image

বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার গ্রাস: বিলীন শত শত ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

news image

বিচারপ্রার্থীদের দুর্ভোগ, আদালত ও থানায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ

news image

রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক

news image

ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ১

news image

কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক

news image

বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১

news image

সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের

news image

ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়

news image

পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ

news image

নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট 

news image

সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

news image

সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি  

news image

ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

news image

বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

news image

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

news image

লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি  বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি

news image

ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন  সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ  

news image

ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা

news image

আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স 

news image

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

news image

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ