ডেস্ক খবর ১৩ মে ২০২৬ ০৪:৩২ পি.এম
শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হল শিক্ষা। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।
আজ (বুধবার) রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তার প্রাধান্যের তালিকায় প্রথম বিষয় শিক্ষা, দ্বিতীয় বিষয় শিক্ষা এবং তৃতীয় বিষয়ও শিক্ষা।
তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তিই শিক্ষা। এছাড়া কোনো জাতি কখনও উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।
শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি। আবার কিছু দেশ সীমিত সম্পদ নিয়েও শিক্ষা ও দক্ষ মানবসম্পদের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তাই বাংলাদেশের বিপুল জনশক্তিকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা এবং ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ ধারণ করতে হবে। ‘ভ্যালুস ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। পরিবার থেকেই একজন মানুষের প্রকৃত শিক্ষা শুরু হয়’ বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, এসএসসি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সময়টিই শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, ‘একজন অভিভাবকের সবচেয়ে বড় বিনিয়োগ তার সন্তানের শিক্ষা। তাই শিক্ষার্থীদের পরিবার ও দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে।’
মন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থা, উন্নত অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে কাজ করছে। রাষ্ট্র শিক্ষার্থীদের জন্য যা প্রয়োজন তা নিশ্চিত করার চেষ্টা করছে। প্রতিদানে শিক্ষার্থীদেরও দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম।
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন
দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি
আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত
বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস
দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬
মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে
এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ
শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী
সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ
নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা
বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে - আ ন ম এহছানুল হক মিলন
বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
প্লাস্টিক খাতের টেকসই উন্নয়নে দেশে ‘প্লাস্টিক বিশ্ববিদ্যালয়’ ও রিসার্চ সেন্টার স্থাপনের দাবি আইভি মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইমাম হাসানের