এস বি সুজন, লালমনিরহাট প্রতিনিধি ০১ জুন ২০২৬ ০৯:২৭ পি.এম
লালমনিরহাট সীমান্তে বিএসএফের একাধিক বিতর্কিত কর্মকাণ্ডকে কেন্দ্র করে সম্প্রতি নতুন করে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা, তিনবিঘা করিডোর এলাকায় উত্তেজনা, ভারতীয় চোরাকারবারীদের অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে একটি ভারতীয় ড্রোন পড়ে যাওয়ার ঘটনা এবং পুশইনের আশঙ্কা।
এসব ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
গত ১৪ মে লালমনিরহাটের হাতীবান্ধার বনচৌকি বিওপি এলাকায় বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম (২৪) নিহত হন।
এর আগে ৮ এপ্রিল পাটগ্রাম সীমান্তে আলী হোসেন (৩৮) নামে আরেক বাংলাদেশি নিহত হন।
এই দুই ঘটনার পর সীমান্ত এলাকায় ব্যাপক উদ্বেগ দেখা দেয়।
এর পাশাপাশি কুচলিবাড়ী ইউনিয়নের কলসীমুখ সীমান্ত এলাকায় বিএসএফের বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা বিজিবির আপত্তির মুখে বন্ধ হয়ে যায়।
পরে তিনবিঘা করিডোর এলাকায় নতুন করে একই ধরনের উদ্যোগ ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়।
এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে সীমান্ত আইন মেনে ১৫০ গজের মধ্যে স্থায়ী স্থাপনা না করার বিষয়ে অবস্থান স্পষ্ট করা হয়।
অন্যদিকে কলসীমুখ সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের অনুপ্রবেশের চেষ্টা হলে বিজিবি বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে লালমনিরহাট ১৫ বিজিবি, রংপুর ৫১ বিজিবি এবং তিস্তা-টু ৬১ বিজিবি সীমান্ত এলাকায় টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম বাড়িয়েছে।
১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ, চোরাচালান বা সীমান্ত লঙ্ঘনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সীমান্তে সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ
বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ
স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু
আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম'রদেহ উদ্ধার
মিথ্যা মামলা হামলার শিকার শাহিন বাবু প্রশাসনের সহযোগীতা কামনা করছি
বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার গ্রাস: বিলীন শত শত ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
বিচারপ্রার্থীদের দুর্ভোগ, আদালত ও থানায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ
রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক
ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ১
কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের
ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ
নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি
ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক