ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

উত্তর অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহা পরিকল্পনার কোনই বিকল্প নেই লালমনিরহাটে....... তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক ১৮ ফেব্রু ২০২৫ ০৮:৫১ পি.এম

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, প্রতিবেশী দেশ ভারত যদি পানি না দেয় বা দিতে যদি দেরি করে, দেশ এবং জনগণের স্বার্থে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, মাতৃত্ব বাঁচাতে, অস্তিত্ব রক্ষায় আমাদের বাঁচার পথ আমাদেরই খুঁজে নিতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক কাজ করতে হবে এবং আলোচনা চালিয়ে যেতে হবে। আর সময় ক্ষেপন না করে, আমরা মনে করি বাংলাদেশকে  ১৯৯২ সালের ওয়াটার কনভেনশন এবং ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনের স্বাক্ষর করা জরুরী হয়ে পড়েছে। উত্তর অঞ্চলকে মরুকরণ হতে বাঁচাতে তিস্তা মহা পরিকল্পনার কোনই বিকল্প নেই।

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের পাঁচ জেলার ১১ টি পয়েন্টে চলছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে নানা কর্মসূচি। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় তিস্তা নদীর তীরে অনুষ্ঠিত জনতার সমাবেশে লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় তিনি আরো বলেন, পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশি মূলক আচরণ করেই চলেছে। আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় ৫০ বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায় নাই। 

দুই দিন ধরে তিস্তা নদীর ১১ টি পয়েন্টে আপনারা এই আন্দোলন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই বিফলে যাবে না ইনশাআল্লাহ। আপনাদের এই আন্দোলনে তিস্তার মহাপরিকল্পনা ত্বরান্বিত হবে। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকলকে সাথে নিয়ে তিস্তার সকল সমস্যা সমাধান করা হবে। তবে আপনাদের একটি দায়িত্ব পালন করতে হবে, আপনাদের একটি কাজ করতে হবে, সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদের প্রিয় দল বিএনপি'র পাশে থাকতে হবে। বিএনপি'র দরকার আপনাদের সমর্থন। আপনাদের সমর্থন থাকলে, দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ তিস্তা সহ এ ধরনের যে কাজগুলো আছে তা সমাধান করার সুযোগ পাবো ইনশাল্লাহ।
ভবিষ্যতে তিস্তা পারে নয় দেখা হবে আপনাদের গ্রামে, আপনাদের ঘরে। 

এর আগে সকালে হাজার হাজার মানুষের  অংশগ্রহণে একটি পদযাত্রা লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর উত্তর প্রান্ত থেকে আরম্ভ হয়ে রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ড প্রদক্ষিণ শেষে আবার ফিরে আসে। পড়ে তিস্তা নদীর হাঁটু পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা।

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি সফল করতে বিভিন্ন স্থান থেকে নদী পাড়ে আসে মানুষজন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে এ জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সেখানে দুপুর থেকে আলোচনা সভা, নাটক, লোকজ গান পরিবেশন শেষে রাত্রিযাপন করেন আন্দোলনকারীরা।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, এ আন্দোলন তিস্তা নদীর তিরবর্তী মানুষদের প্রানের দাবী আদায়ের আনদোলন। ৪৮ ঘণ্টার কর্মসূচি বাস্তবায়নে শীতকে উপেক্ষা করে তিস্তার চরে হাজার হাজার মানুষ রাত্রিযাপন করেছে। সকলের দাবি দ্রুত তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে এবং তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতের গজলডোবায় ব্যারেজ নির্মাণ করে একতরফা পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর সে কারণে বাংলাদেশ অংশে তিস্তা নদী তার স্রোতধারা হারিয়ে এখন মৃতপ্রায়।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ

news image

"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"

news image

বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা

news image

বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার

news image

রমজান উপলক্ষ্যে কর্ম সময়ের পরিবর্তন

news image

রংপুরে ভেকুর মালিককে ৫০ হাজার  জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

news image

"ব্যবসায়ীদের দীর্ঘদিনের সংকট দূর হবে নতুন নেতৃত্বে: নজরুল ইসলাম"

news image

ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই, যানজটমুক্ত পুরান ঢাকা আমাদের লক্ষ্য: হাজী মোহাম্মদ মিল্টন রহমান

news image

ময়মনসিংহ মালবাহি সেনাট্রাক ও বাসের মুঁখোমুঁখি সংঘর্ষ,নিহত ২

news image

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা জানালো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন(সিবিএ)

news image

লাকসামের সুমনের জাতীয় কারাতে কোচেস সার্টিফিকেট অর্জন

news image

বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রীত্ব পাওয়ায় শুভেচ্ছা বিনিময়

news image

শোক সংবাদ

news image

জেনারেল আতাউল গনি ওসমানীকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না: শেখ রফিকুল ইসলাম বাবলু

news image

লালমনিরহাটে জমাজমি নিয়ে মারামারি একই পরিবারের ৫ জন আহত- থানায় অভিযোগ

news image

নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ কে কোরিয়ান স্বর্ণপদক সম্মাননা প্রদান

news image

শেখ কবির আর নেই

news image

লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী

news image

লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী

news image

দিনাজপুর আদালতে দায়ের কৃত মামলার আসামি পলাতক

news image

বীরগঞ্জে কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেপ্তার

news image

লালমনিরহাটে ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া

news image

জিআই তারের নেট তৈরি করে ঘুরে দাঁড়ালেন ভালুকার মামুন

news image

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধকরণ সাংবাদিকতার উপর সরাসরি আক্রমণ - আইজেএফ

news image

লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা

news image

কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

news image

বিরামপুরে জঙ্গলে পড়ে থাকা মরদেহ উদ্ধার

news image

বোচাগঞ্জে সচেতন নারী সমাজের ঝাড়ু মিছিল

news image

ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার

news image

আন্তর্জাতিক প্লাস্টিক ও প্যাকেজিং মেলায় ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অভাবনীয় সাফল্য