নিজস্ব প্রতিবেদক ০৫ মার্চ ২০২৫ ০৫:২০ পি.এম
দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।
জোনাব আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের বাহার উদ্দিনের ছেলে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। তাঁর ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁর প্রতিবেশী কৃষক জোনাব আলীর জমি দখল করে চাতাল ও গুদামঘর নির্মাণ করেন। সেই চাতাল ও গুদাম নিজে দাঁড়িয়ে থেকে নির্মাণকাজ সম্পন্ন করে দেন লিয়াকত হোসেন বাচ্চু। প্রতিবাদ করলে দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালিয়ে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন সিরাজুল ইসলাম ও তাঁর লোকজন। এর পর থেকে জমি উদ্ধারে নানান চেষ্টা করেও ব্যর্থ হন কৃষক জোনাব আলী।
আওয়ামী লীগের পতন হলে আত্মগোপনে চলে যান লিয়াকত হোসেন ও তাঁর সহযোগীরা। সেই জমি উদ্ধারে থানা-পুলিশের আশ্রয় নিলে পুনরায় সিরাজুল ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালান। এ সময় জোনাব আলী বাড়িতে না থাকায় ভয়ভীতি দেখিয়ে চলে যান তাঁরা।
এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ২৮ ফেব্রুয়ারি রাতে হাতীবান্ধা থানায় সিরাজুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন জোনাব আলী। একই দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।
ওই গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘জোনাব আলীর জমির পাশের জমি ক্রয় করে পুরো অংশ দখল করে নিয়ে চাতাল ও গুদাম করেছেন সিরাজুল গংরা। ওই সময় প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। সিরাজুলের চাতালের মাঝে জোনাব আলীর জমিও রয়েছে।’
কৃষক জোনাব আলী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু দাঁড়িয়ে থেকে আমার জমির ওপর সিরাজুলের চাতাল ও গুদাম নির্মাণ করে দেন। প্রতিবাদ করলে ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা এসে বাড়িতে হুমকি দিয়ে যেত। তাই তখন প্রতিবাদ করতে পারিনি।’
অভিযুক্ত আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বাচ্চু চেয়ারম্যান আমার চাতাল ও গুদাম নির্মাণকাজের উদ্বোধন করেছেন। আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না এবং নেই। বরং আমার মা ভোটের সময় জামায়াতের এজেন্ট ছিলেন। আমার চাতাল ও গুদাম আমাদের ক্রয় ও পৈতৃক সম্পত্তির ওপর নির্মাণ করেছি।’
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজুল ইসলাম ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বাচ্চু চেয়ারম্যানের খাস লোক। সরকার ক্ষমতায় থাকাকালে ওই পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারও করেছিলেন বলে নানান অভিযোগ ছিল সিরাজুলের বিরুদ্ধে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জমি-জমার বিষয়টি দেওয়ানি আইন। তাই কৃষক জোনাব আলীর অভিযোগটি প্রসিগেশন হিসেবে আদালতে পাঠানো হয়েছে এবং বাদীকে আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের
ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ
নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি
ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা
পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ
বহুরূপী আশা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে নয়টি ওয়ারেন্ট জারি করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর আদালত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭
প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ যুবদলের আনন্দ মিছিল
ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ
বিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী-পুরুষসহ আটক, আদালতে জামিন আবেদন