ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ৩০ ডিসেম্বার ২০২৪ ০৫:২০ পি.এম

নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ সময় ভাল ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়। ২০২৪ সালে বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণির ছাত্রী রুফাইদা ফেরদৌস সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

এসময় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। এতে সভাপতিত্ব করেন নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুদ্দীন প্রামাণিক।

প্রধান অতিথির বক্তব্যে পাঠ্য উন্নতির ফলাফল নিয়ে অনুভূতি প্রকাশ করেন বিএনপি'র ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনের প্রধান শক্তি। তাই কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের স্বার্থ সবার আগে দেখতে হবে। সূচনালগ্ন থেকেই এই বিদ্যালয়টি নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত বছরের ফলাফল বিবেচনায় বিদ্যালয়ের ফলাফল বরাবরই ভালো। এর ফলস্বরূপ চলতি বছরে উপজেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অক্লান্ত পরিশ্রমের ফল স্বরূপ শ্রেষ্ঠ শিক্ষক এর মর্যাদা পেয়েছেন। এক্ষেত্রে শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও সন্তানদের যত্ন এসবের জন্যই আজকে শিক্ষার্থীদের চূড়ান্ত সফলতা এসেছে। আমি একটি কথা সবসময়ই বলি, যারা চোখের জল ফেলতে ফেলতে বীজ বুনে যায়, তারা গান করতে করতে ফসল তুলে আনে। আজকে আনন্দের সঙ্গে শিক্ষার্থীরা তাদের সফলতার ফসল নিয়ে যাচ্ছে।

নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার্থীরা আরও ভালো করুক, ২০২৫ খ্রিষ্টাব্দ সবার জন্য শুভ হোক। শিক্ষার্থীরা সার্বিক বিকাশে বিকশিত হোক, এটাই আমাদের সকলের প্রত্যাশা।

এসময় নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. জাইদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের (সাবেক) প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম পিটার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপি'র (সাবেক) আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রহমান জেড, নওহাটা পৌর বিএনপি'র (সাবেক) আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুর রহমান শরিফ, পবা উপজেলা যুবদলের (সাবেক) সভাপতি মো. মুর্তুজা আলী, নওহাটা পৌর যুবদল নেতা মিজানুর রহমান, নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা সহ বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক এবং নওহাটা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

আরও খবর

news image

গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা

news image

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

news image

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার

news image

প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা

news image

জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

news image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু

news image

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

news image

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

পৃথিবীর অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা উন্নত হতে পারেনি - ড. আ ন ম এহছানুল হক মিলন

news image

দিনাজপুরে ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব অব্যাহতি

news image

আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনে বাকৃবি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষরিত

news image

বদলে গেছে শ্রেণী কক্ষ: লালমনিরহাটে শিশুদের জন্য বিজিবি'র আধুনিক শিক্ষা প্রয়াস

news image

দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ২১৬৬

news image

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

news image

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news image

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

news image

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

news image

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে

news image

এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ

news image

শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে - শিক্ষা প্রতিমন্ত্রী

news image

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ

news image

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান বজায় রাখা হবে - শিক্ষামন্ত্রী

news image

শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ

news image

নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

news image

 বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

news image

দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে - আ ন ম এহছানুল হক মিলন

news image

বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

news image

বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

প্লাস্টিক খাতের টেকসই উন্নয়নে দেশে ‘প্লাস্টিক বিশ্ববিদ্যালয়’ ও রিসার্চ সেন্টার স্থাপনের দাবি আইভি মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইমাম হাসানের