ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শরীয়তপুর পদ্মায় বালু লুটের হিরিক,হুমকির মুখে পদ্মা সেতু সহ জাজিরা নড়িয়া ডান তীররক্ষা বাঁধ

নিজস্ব প্রতিবেদক ১৫ ডিসেম্বার ২০২৪ ০৭:৫৩ পি.এম

শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীতে চলছে অবাদে বালু উত্তলন। রাত হলেই শুরু হয় কাটার ড্রেজার দিয়ে নদী থেকে বালু কাটার কাজ । হুমকির মুখে  পরেছে পদ্মা সেতু সহ  নড়িয়া ডান তীররক্ষা বাঁধ । ইতিমধ্যেই ভাংঙ্গন দেখা দিয়েছে জাজিরা উপজেলার নাওডোবা জিরো পয়েন্টের বেরিবাধে। নদীর গর্ভে চলেগেছে পাইনপারা আহামেদ মাঝি কান্দির গ্রামের মসজিদ -মাদ্রসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ তিন শতাধিক বশত ভিটা। পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, অপরিকল্পিত ড্রেজিংএর ফলে যেকোন সময় বদলে যেতে পাড়ে নদীর গতি পথ। স্রোত এসে আঘাত হানতে পারে পদ্মা নদীর ডান তীর রক্ষা বাধে। 

জানাযায়, শরীয়তপুর জেলাটি পদ্মা-মেঘনার মত বড় বড় নদী দারা বেষ্টিত। প্রমত্ত পদ্মার ভাঙনে বিভিন্ন সময়ে বিলিন হয়েছে হাজার হাজার বসত বাড়ি, ফসলি জমি,সরকারি বেসরকারি স্থাপনা। নড়িয়ার ভাঙন রোধে পদ্মা নদীর তীররক্ষা বাঁধ নামে একটি প্রকল্প বাস্থবায়ন করেছে সরকার। জাজিরা ও সখিপুরে চলমান রয়েছে আরো দুটি প্রকল্প। পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধের অপর প্রান্ত থেকেই  নড়িয়া উপজেলার কেদারপুর সাধুর বাজার চরআত্রা ,ভেদেরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়ন সিমানায় ও জাজিরা উপজেলার কুন্ডেরচর বাবু চর,ও সিডাচর এলাকা থেকে প্রতিদিনই নদীর বালু কাটার (খননযন্ত্র) দিয়ে কেটে বলগেট জাহাজে ভরে দিচ্ছে একটি প্রভাব শালি মহল। প্রতিদিন নড়িয়া-জাজিরার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে প্রায় ৫০টি খননযন্ত্র দিয়ে চলে নদী থেকে বালু উত্তোলনের কাজ। এক একটি কাটার (খননযন্ত্র) প্রতি রাতে ৭৫ হাজার ফুট -থেকে ১ লাখ ফুট বালু উত্তোলন করে। বলগেট জাহাজে লোড দিয়ে প্রতি ফুট বালু বিক্রি করা হয় ১.৫০থেকে ২টাকা দরে। বলগেট জাহাজে করে এই বালু জেলা ও জেলার বাহিরে বিবিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হয়। এই বালুই এলাকায় ভিটি বালু নামে পরিচিত। বিভিন্ন নিচু এলাকা ভরাটের কাজে ব্যাবহার করা হয় এই বালু। ভরাটের কাজে এর চাহিদা বেশি হওয়ায় প্রভাব শালী একটি মহল নদীর বালু বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

নড়িয়া উপজেলার প্রশাসন কয়েক দফায় অভিযান চালিয়ে জেল জরিমানা করলেও এই বালু খেকোরা কোন ভাবেই ফিরছেন না বালু উত্তলন থেকে।

স্থানীয় প্রভাব শালী  অসাধু সিন্ডিকেট বিভিন্ন দলের নামভাঙ্গীয়ে বালু তোলায় মেতে উঠেছেন। পদ্মার বালু বিক্রি করে কোটি কোটি টাকা লুফে নিচ্ছে সংঘবদ্ধ চক্রটি। 

স্থানীয় এলাকা বাসিরা একাধিকবার বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেস, মানববন্ধন কর্মসুচি পালন করেও কোন ফল পায়নি। বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অনেকেই। বালু খেকোরা স্থানীয় ভাবে প্রভাশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা।

বালুদস্যু সিন্ডিকেট সাথে জড়িত থাকা ব্যাবসায়ি রফিক খা বলেন, আমরা ৪টা চালাই আমার সাথে উজ্জ্বল, বাবুরচর থেকে সুরেশ্বর ঘাট পর্যন্ত অনেকেরই আছে ,দেলোয়ার খা ৩টা,জসিম মল্লিক ৬টা,ফিরোজ খান ৩টা,রিপন শেখ, আজহা শিকারি, সোহাগ,নুরুজ্জামান শেখ, শোভন খান,দিলু খান,সহ  সকলের আলাদা আলাদা আছে কিন্তু প্রশাসনিক সমস্যার কারণে উজ্জলের নামই বলি ও সকলের সাথে যোগাযোগ করে।

নৌ পুলিশের দুইটি পুলিশ ফারির একটি নড়িয়া উপজেলার সুরেশ্বর ফারি ও জাজিরা উপজেলার মাঝিরঘাটে অবস্থিত। ফারি দুটির ১০ কিলোমিটার মধ্যে চলে বালু উত্তলন।তাদের নিরবভূমীকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, পদ্মার ভাঙন রোধে নড়িয়ায় ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। আরো দুটি বাঁধের কাজ চলমান রয়েছে। যতি বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করা হয় তাহলে বাঁধ গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরিকল্পিত বালুউত্তোলন নদীর গতি পথও বদলে দেয় অনেক সময়। বর্ষা মৌসুমে বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। 

নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৈদ্য বলেন, শরীয়তপুরে নড়িয়ায় পদ্মা নদিতে দুই দফায়  অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কারী -১টি কাটার সহ ৮ জনকে আটক করা হয়েছে -এর আগে অভিযান চালিয়ে ১৭ জন বালুদস্যু কে আটক করে -১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ বলেন পদ্মা নদীর বাঁধ রক্ষার সার্থে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

নৌ-পুলিশ সুপার চাদপুর অঞ্চল সৈয়দ মুশফিকুর রহমান, মুঠো ফোনে জানান, রাতের আধারে তারা বালু উত্তোলন করে। আমরা প্রাই অভিযান পরিচালনা করে থাকি। আমাদেরও জনবল কম।

পদ্মা নদীতে বালু উত্তলন কিছুতে করতে দেওয়া হবেনা। আমরা এই ব্যাপারে সোচ্চার রয়েছি।

আরও খবর

news image

ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন  সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ  

news image

ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা

news image

আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স 

news image

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

news image

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ

news image

দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

news image

দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী 

news image

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক

news image

ঠাকুরগাওয়ে  মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার

news image

ঠাকুরগাওয়ে  মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার

news image

এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা

news image

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

news image

ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ

news image

বহুরূপী আশা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে নয়টি ওয়ারেন্ট জারি করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর আদালত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা

news image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

news image

প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ যুবদলের আনন্দ মিছিল

news image

ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ

news image

বিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী-পুরুষসহ আটক, আদালতে জামিন আবেদন

news image

লালমনিরহাটে ধরলা নদীতে গোসলে নেমে ২ ভাই নিখোঁজ

news image

বহুল আলোচিত আশা আক্তারের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট ও একটি সমনজারি ছয় জনের বিরুদ্ধে পুলিশ তাদের খুঁজছে

news image

রিক্সায় চড়ে ব্যতিক্রমী বিদায় নিলেন সমাজসেবা কর্মকর্তা

news image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার

news image

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

news image

লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতির পদকে কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি

news image

বিরামপুর সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা

news image

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

news image

লালমনিরহাটে ৪ সীমান্ত দিয়ে বিএসএফের ‘পুশইনের’ চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

news image

লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি 

news image

ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু