ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে

নিজস্ব প্রতিনিধি  ১৭ আগষ্ট ২০২৫ ০৫:০৭ পি.এম

ভাতিজা-ভাগিনা, আত্মীয়-স্বজন, আওয়ামী ঠিকাদারদের নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) লুটপাটের একটি সিন্ডিকেটে পরিণত করেছিলেন সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম। ২০১১ সালে গঠিত উত্তর সিটির বিগত বছরের বিশাল বাজেট ও উন্নয়ন প্রকল্প সমূহ থেকে মেয়র আতিক কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয় তার আত্মীয় স্বজন ও দলীয় ঠিকাদারদের মাধ্যমে। ২০২৪ এর ৫ আগষ্ট কুখ্যাত আয়রন লেডি হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর ডিএনসিসি মেয়র ও তার আত্মীয়-স্বজন, মেয়ে তাপ কর্মকর্তা  ও আওয়ামী ঠিকাদারদের দূর্নীতি লুটপাটের ভয়াবহ চিত্র বের হয়ে আসছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর উত্তর সিটির মেয়র আতিক গ্রেফতার হয়েছেন। তার আত্মীয় স্বজনরা উত্তর সিটি ছেড়েছে। টেন্ডারবাজীতে জড়িত আওয়ামী ঠিকাদাররা এখনও রহস্য জনকভাবে বহাল তবিয়তে রয়েছে। পট-পরিবর্তনের পর দেশের অন্যান্য দপ্তর সমূহের পরিবর্তনের ছোয়া লাগলেও উত্তর সিটিতে এখনো এর ব্যতিক্রম। 

আতিকুল ইসলাম মেয়র থাকাকালীন যুবলীগ নেতা মো.পারভেজের মাইশা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, যুবলীগ নেতা আব্দুল হাই এর আসিফ ইনফ্রাস্টাকচার, যুবলীগ কেন্দ্রীয় নেতা  দিলিপ বাবুর জনি এন্টারপ্রাইজসহ ছাত্রলীগ, যুবলীগ, আ. লীগ, লীগের কেন্দ্রীয় নেতা,বিভিন্ন প্রশাসনের শেখ হাসিনা ঘনিষ্ঠ গুরুত্বপূর্ন কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের প্রতিষ্ঠান সমূহ বড় বড় সব ঠিকাদারী কাজ তাদের দখলে রাখে। ছোট খাট কাজগুলোও তাদের সাথে নেগোসিয়েশন করে করতে হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, পারভেজ, আ. হাই, দিলিপ বাবু এই তিন রত্ন উত্তর সিটি কর্পোরেশনের ঠিকাদারী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে মূখ্য ভূমিকা পালন করে। সুত্রটি আরো জানায়, এ তিন রত্নের সাথে নেগোসিয়েশন ছাড়া উত্তর সিটির একটি বালি নাড়াবার ক্ষমতা কারো ছিল না।  তাদের এ ক্ষমতার কেন্দ্র ছিল মেয়র আতিকসহ মাইনুল হোসেন খান নিখিল ও  আ.লীগের কয়েকজন কেন্দ্রিয় নেতা।
তাদের ক্ষমতার দাপটে ঢাকা উত্তর সিটি পাচ বছর ছিল দূর্ণীতির অভয়ারন্য।

২০২৪ সালের ৫ আগষ্টের পর সারা দেশে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা কর্মীরা যে যার মতো পালালেও এ তিন রত্ন এখনো উত্তর সিটি কর্পোরেশনের কর্মকান্ড নিজেদের দখলে রেখেছে। ২০২৫ সালে ৪ জুনে মাইশা কনস্ট্রাকশনকে প্রদত্ত নোয়া সবচেয়ে বড় উদাহরন। 
এ বিষয়ে ঢাক উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের কাছে জানতে চাইলে তিনি বলেন, টেন্ডারের ক্ষেত্র পিপিএ অনুসরন করা হয়।এতে কাজের পোর্টপলিও অনুসারে পুরাতন লাইসেন্সগুলো বেশি উপযুক্ত বিবেচিত হয়। এমনো হতে পারে অন্যরা এ সব লাইসেন্স ব্যবহার করে টেন্ডারে অংশ গ্রহণ করে কাজ পেয়েছে। যদি কোন কোন অনিয়ম হয়ে থাকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে”। 
সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, মাইশা কনস্ট্রাকশন, আসিফ ইনফ্রাস্ট্রাকচার, জনি এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারীরা থাকার কথা দূর্নীতি দমন কমিশন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে। তারা উত্তর সিটিতে কিভাবে এখনো কাজ ভাগিয়ে নিচ্ছে এ বিষয়টি রহস্যজনক। সূত্রগুলো আরো জানান, কাদের ম্যানেজ করে তারা এভাবে প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে এটি সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সবারই জানা রয়েছে।
 
এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদেনে প্রদত্ত তথ্য অনুসন্ধানে জানা যায়, এই অর্থ বছরে আরবান রিজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি, ডিএনসিসি অংশ) প্রকল্প, ইসিবি চত্ত্বর হতে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ শীর্ষক প্রকল্প, গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্লিনারবাসীদের জন্য বহুতলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্থ সড়ক, নর্দমা ফুটপাত নির্মাণ ও উন্নয়ন প্রকল্প, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুনভাবে অন্তভূক্ত ১৮ (আঠার) টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন প্রকল্পসহ আরো কয়েকটি প্রকল্পসহ প্রায় ৯ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হয়। বিশাল বাজেটের মধ্যে বড় বড় সব কাজ মেয়র তার নিজের আত্মীয়-স্বজনদের প্রতিষ্ঠান ও আ.লীগ,যুব লীগের নেতা কর্মীদের অথবা আ.লীগ সমর্থিত লোকদের ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহকে ভাগ বাটোয়ারা করে স্বৈরাচার হাসিনার গ্রীন বুকে জায়গা করে নেন। 

সূত্র মতে, ২০২৩-২৪ সালের অর্থ বছরে প্রায় নয় হাজার কোটি টাকার কাজের সিংহভাগই এই তিন রত্নের প্রতিষ্ঠান, মেয়রের আত্মীয় স্বজন ও আওয়ামী ঘনিষ্ঠ ঠিকাদারদের ভাগ করে দেয়া হয়। এ ছাড়া , ২০১৯ সাল থেকে এ সিটি কর্পোরেশন চলমান কাজ সমূহ থেকে মেয়র আতিক  বিশাল অংকের টাকা কমিশন হিসেবে ভাগিয়ে নিয়েছেন বলেও বিভিন্ন সূত্রে জানা যায়। 
সুত্রগুলো আরো জানায়,  স্বপ্নচারী স্বৈরাচার হাসিনার ক্ষমতামলে আধুনিক টেকসই এবং বাসযোগ্য নগর গড়ে তোলার নামে ঢাকা সিটি কর্পোরেশনকে দুইভাগে ভাগ করে উত্তর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। এই সিটি কর্পোরেশনের গড়ে তোলার মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা তুলে নেয়াই ছিল হাসিনার মিশন ও ভিশন। এ মিশন, ভিশন বাস্তবায়নের দায়ীত্ব প্রথম মেয়র আনিসুল হককে দেয়া হলে আনিসুল হক শেখ হাসিনার টার্গেট পূরণে ব্যর্থতার পরিচয় দেন বলে সংশ্লিষ্ট অনেকে জানিয়েছেন। তার মৃত্যুকেও রহস্যজনক বলে মন্তব্য করেছেন অনেকে। আনিসুল হকের মৃত্যুর পর ২০১৯ সালে শেখ হাসিনার প্রিয় শিল্পী মমতাজের বিপরীত ভার্সন মোসাহেবীতে দক্ষ আতিকুল ইসলামকে মেয়র পদে নির্বাচিত করা হয়। আতিকুল ইসলাম শেখ হাসিনার কাংখিত টার্গেট পূর্ন করতে শতভাগ স্বক্ষম হয়েছেন বলেও জানিয়েছেন অনেকে। আতিকুল ইসলাম গার্মেন্টস ব্যবসার আড়ালে তার নিজের ও শেখ হাসিনার দূর্নীতির বিপুল পরিমান টাকা বিভিন্ন দেশে পাচারে বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। 
এ দিকে, ত্রিরত্নসহ উত্তর সিটির আওয়ামী পন্থি ঠিকাদারদের গত কয়েক বছরের কাজের হিসাব করা হলে পাচারের বিশাল চিত্রও বের হয়ে আসবে বলে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন।

আরও খবর

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা

news image

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

news image

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news image

গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ

news image

লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

news image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক

news image

রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

news image

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ

news image

লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে

news image

বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল

news image

বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল

news image

জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!

news image

যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড

news image

সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ  কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী 

news image

ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে

news image

অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ 

news image

ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়