ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাট যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ভাসমান সেতু নির্মাণ

এস বি সুজন ২৯ নভেম্বার ২০২৫ ০৩:১৩ পি.এম

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিরাচরিত জনদুর্ভোগ লাঘবে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে সংগঠনটি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে একটি ভাসমান সেতু নির্মাণ করেছে।

‎​শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ছিঁড়া মধুরাম এলাকায় স্বতি নদীর উপর নির্মিত এই ভাসমান সেতুটির শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পরপরই তার সহধর্মিনীকে নিয়ে সেতুটির উপর হেঁটে সেতুটি পর্যবেক্ষণ করেন।

‎​উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ​রাজপুর ইউনিয়নের এই স্বতি নদীটি দীর্ঘদিন ধরে প্রায় ১০ হাজার মানুষকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল। যাতায়াতের সীমাহীন দুর্ভোগ এই জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছিল। বিষয়টি অনুধাবন করে লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ-এর নেতৃত্বে যুবদলের সকল নেতৃবৃন্দ শ্রম ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নিজ উদ্যোগে এই ভাসমান সেতুটি নির্মাণ করে দিয়েছেন।

‎​তিনি আরো বলেন, এই ৮০ মিটার দীর্ঘ ভাসমান সেতু নির্মাণের ফলে এখন এলাকাবাসীকে আর ৮/১০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে বাজারে যেতে হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, স্কুলের ছাত্র-ছাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়ার কষ্ট দূর হবে।

‎তিনি আরও বলেন, এই ভাসমান সেতুটির নকশা অত্যন্ত আধুনিক এবং পরিবেশ-উপযোগী। এটি প্রচলিত সেতুর মতো জলস্তরের ওঠানামায় ক্ষতিগ্রস্ত হবে না। বর্ষাকালে নদীর জল যতই বাড়ুক না কেন, সেতুটি পানির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে উপরে ভেসে উঠবে, ফলে এটি কখনোই ডুববে না। এর অর্থ হলো, রাজপুর ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত বছরজুড়ে, বিশেষত বর্ষার দুর্যোগপূর্ণ সময়েও থাকবে সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্ন।

‎তিনি আরও বলেন, এই সেতু শুধু একটি কাঠামোগত সমাধান নয়, এটি দুই পাড়ের মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও যোগাযোগের এক মজবুত সেতুবন্ধন তৈরি করলো।

‎​এর আগে জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিছ তাঁর বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই আমাদের তথা বিএনপি'র প্রধান অঙ্গীকার। জনগণের দুর্ভোগ লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস যদি এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের শ্রম সার্থক। ​তিনি এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

‎ভিপি আনিছ আরও বলেন, এটি কেবল একটি সাময়িক সমাধান নয়, এটি একটি টেকসই ইঞ্জিনিয়ারিং দৃষ্টান্ত। পানি বৃদ্ধির সঙ্গে ভেসে ওঠার এই ক্ষমতা নিশ্চিত করে যে, বর্ষার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ার দীর্ঘদিনের যে দুর্ভোগ ছিল, তার চিরতরে অবসান হলো। স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী সবার জন্যই এটি জীবনযাত্রার ধারাবাহিকতা বজায় রাখবে এবং অতিরিক্ত পথ ঘুরে যাওয়ার দুর্ভোগ থেকে মুক্তি দেবে।

‎​এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপি'র সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুস ছালাম, জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক

news image

বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১

news image

সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের

news image

ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়

news image

পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ

news image

নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট 

news image

সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

news image

সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি  

news image

ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

news image

বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

news image

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

news image

লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি  বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি

news image

ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন  সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ  

news image

ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা

news image

আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স 

news image

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

news image

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ

news image

দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

news image

দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী 

news image

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক

news image

ঠাকুরগাওয়ে  মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার

news image

ঠাকুরগাওয়ে  মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার

news image

এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা

news image

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

news image

ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ

news image

বহুরূপী আশা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে নয়টি ওয়ারেন্ট জারি করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর আদালত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা

news image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

news image

প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ যুবদলের আনন্দ মিছিল

news image

ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ

news image

বিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী-পুরুষসহ আটক, আদালতে জামিন আবেদন