দিনাজপুর প্রতিনিধি ০৯ ফেব্রু ২০২৬ ০৫:০৬ পি.এম
দিনাজপুরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির ময়দান। তবে সাধারণ ভোটারদের মনে ভর করেছে এক অজানা শঙ্কা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ তথ্যমতে, জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৫৩৯টি কেন্দ্রই এখন ঝুঁকিপূর্ণ। শতাংশের হিসাবে যা মোট কেন্দ্রের প্রায় ৬৩.৮৬ শতাংশ। এসব কেন্দ্রের মধ্যে ২৫৭টিকে অধিক ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)।
পুলিশি সূত্রের দাবি, কেবল রাজনৈতিক সংঘাতের আশঙ্কা নয়, বরং ভৌগোলিক অবস্থান এবং অতীত ইতিহাসকেও ঝুঁকিপূর্ণের তালিকায় নাম ওঠার কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা অত্যাধিক, যেখানে সীমানা প্রাচীর নেই কিংবা যে কেন্দ্রগুলো সীমান্ত সংলগ্ন ও দুর্গম সেগুলোই এখন প্রশাসনের মাথাব্যথার বড় কারণ। এছাড়াও প্রভাবশালী প্রার্থীদের বাড়ির কাছাকাছি অবস্থিত কেন্দ্র এবং অতীতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এমন এলাকাগুলোতেও বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
ডিএসবি কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৫৭টি 'অধিক ঝুঁকিপূর্ণ' কেন্দ্রের ভৌগোলিক বিন্যাস নিম্নরূপ: দিনাজপুর-১ : (বীরগঞ্জ-কাহারোল) ৮৬টি। দিনাজপুর-৬ : (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) ৬৬টি দিনাজপুর-৫ : (পার্বতীপুর-ফুলবাড়ী) ৪৬টি দিনাজপুর-৪ : (খানসামা-চিরিরবন্দর) ২৫টি দিনাজপুর-২ : (বোচাগঞ্জ-বিরল) ২২টি দিনাজপুর-৩ : (সদর) ১২টি। বাকি ২৮২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৩০৫টি কেন্দ্রকে সাধারণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
নির্বাচন ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলা হলেও সাধারণ মানুষের মনে অস্বস্তি কাটছে না। জেলা পুলিশের ডিআই-ওয়ান শহীদুল ইসলাম জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে সীমান্ত সংলগ্ন এবং দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে শেষ পর্যন্ত ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে চায়ের টেবিল থেকে রাজনৈতিক আড্ডায় চলছে নানা আলোচনা।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা (১৩ লাখ ৩১ হাজার ২৫৫) পুরুষের (১৩ লাখ ২৯ হাজার ৪৫৭) তুলনায় কিছুটা বেশি। জেলায় মোট ৮৪৪টি কেন্দ্রের বিপরীতে ভোট কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৯৩টি।
আসনভিত্তিক ভোটার পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ভোটার দিনাজপুর-৬ আসনে (৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন) এবং সবচেয়ে কম দিনাজপুর-২ আসনে (৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন)।
নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নবীনগরে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে একজনক আটক
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কেপিএম স্কুলের কৃতী শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়"
বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পথ চলা শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা
নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
নির্বাচনে কোন অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি- স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দৌলতদিয়া পদ্মায় এক লক্ষ মিটার কারেন্ট জাল সহ আটক ১
লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপির জয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি প্রার্থীদের বিজয়
বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান
আগামীকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ - ইসি
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত
দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী
সুনামগঞ্জের ৫ আসনে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯ টি - জেলা প্রশাসক
জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই - স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক-প্রধান উপদেষ্টা
নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি
লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত
ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান
নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন
বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস
ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান