ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার

প্রেস রিলিজ ০৪ এপ্রিল ২০২৬ ০৩:৪৯ পি.এম

গত ২ এপ্রিল, ২০২৬ দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত ‘৪.৪ সামার সেল’। গ্রীষ্মের এই মৌসুমে গ্রাহকদের জন্য সেরা ডিল এবং সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা দিতেই এই বিশেষ ক্যাম্পেইন। আগামী ৩ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হয়ে এই সেল চলবে ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত। সীমিত সময়ের এই ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, নামী ব্র্যান্ডের সাথে কোলাবরেশন এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন অনলাইন শপিংয়ের সুযোগ।
গ্রীষ্মকালীন কেনাকাটার চাহিদাকে প্রাধান্য দিয়ে সাজানো এই ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেল এবং মেগা ডিল, যেখানে গ্রাহকরা পাবেন ৮০% পর্যন্ত বিশাল ছাড়। এছাড়াও থাকছে ৭৫% পর্যন্ত ছাড়ের ‘হট ডিলস’। কেনাকাটাকে আরও সহজ করতে নির্দিষ্ট পণ্যের ওপর থাকছে ফ্রি ডেলিভারি এবং ডেলিভারি ডিসকাউন্ট। ফ্যাশন, ইলেকট্রনিক্স, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ সব ক্যাটাগরিতেই থাকছে সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়।
ক্যাম্পেইনের শুরুতেই গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ‘ফ্ল্যাশ ভাউচার’। ৩ এপ্রিল রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত নির্দিষ্ট কেনাকাটায় গ্রাহকরা ৫০০ টাকা পর্যন্ত ৯% ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও ঐদিন রাত ১২টা থেকে ১টা পর্যন্ত থাকছে একটি বিশেষ উইন্ডো, যেখানে ৯% ছাড়ে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকবে। ক্যাম্পেইনের শুরুতেই গ্রাহকদের সর্বোচ্চ সঞ্চয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে দারাজ তার ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) বা ‘দারাজ চয়েস’ চ্যানেলটিকে আরও শক্তিশালী করেছে। দারাজ চয়েস থেকে গ্রাহকরা ‘৩টি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট’ এবং ‘৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফটসহ
ডেলিভারি ডিসকাউন্ট’ অফারটি উপভোগ করতে পারবেন। এর ফলে পরিবারগুলো কোনো বড় সেলের অপেক্ষা না করেই সাশ্রয়ী মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবে। ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিনের কেনাকাটাকে আরও আনন্দদায়ক করতে দারাজে থাকছে থিম-ভিত্তিক শপিং ডে। এর মধ্যে রয়েছে চয়েস ডে (শনিবার), ফ্যাশন ফরোয়ার্ড ডে (রবিবার ও সোমবার), ইলেকট্রিক্যাল ডে (মঙ্গলবার), বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস ডে (বৃহস্পতিবার) এবং লাইফস্টাইল কোজি ডে (শুক্রবার)। প্রতিটি দিন নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যে বিশেষ ছাড় দেওয়া হবে।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এক্সক্লুসিভ ‘ব্র্যান্ড ডে’। ৫ এপ্রিল থাকছে বাটা সুপার ব্র্যান্ড ডে, যেখানে জুতা ও ফ্যাশন পণ্যে থাকবে বিশেষ ছাড়। এছাড়া ৬, ৭ এবং ৮ এপ্রিল যথাক্রমে ইমামি, সার্ফ এক্সেল এবং হেমাস ব্র্যান্ড ডে পালিত হবে, যেখানে ব্র্যান্ডগুলোর জনপ্রিয় পণ্যে থাকবে আকর্ষণীয় অফার।
এবারের ৪.৪ সামার সেলের সাথে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো। এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে থাকছে ডেটল এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে প্যারাসুট ন্যাচারাল এবং হিমালয়া। সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইমামি এবং গোদরেজ, যা গ্রাহকদের বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য বেছে নেওয়ার নিশ্চয়তা দিচ্ছে।
পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে দারাজ দিচ্ছে বিশেষ সুবিধা। ইবিএল-দারাজ কো-ব্র্যান্ড কার্ডের মাধ্যমে গ্রাহকরা ১৫% পর্যন্ত সেভিংস উপভোগ করতে পারবেন। এছাড়াও নগদ, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-র পেমেন্ট পার্টনারদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ৬ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা এবং ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা থাকছে।
দারাজ বাংলাদেশ দেশের সকল গ্রাহককে এই সীমিত সময়ের ৪.৪ সামার সেলে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন দারাজ ৪.৪ ক্যাম্পেইন পেজ অথবা ডাউনলোড করুন দারাজ অ্যাপ। রিয়েল-টাইম আপডেটের জন্য দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে চোখ রাখুন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ

news image

ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া

news image

সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের

news image

স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা

news image

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা

news image

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

news image

দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু

news image

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

news image

ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস

news image

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

news image

বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

news image

বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

news image

"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে

news image

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি

news image

চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

news image

দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬-এ ট্রাস্ট মেশিনারিজ কোং লিমিটেডের নতুন প্রযুক্তির প্রদর্শনী

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

news image

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার

news image

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

news image

কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ইপিএস হয়েছে ১২ টাকা ২৮ পয়সা

news image

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

news image

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার

news image

রাজধানীতে চারদিনব্যাপী আন্তর্জাতিক ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুরু

news image

রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা

news image

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার - বাণিজ্যমন্ত্রী

news image

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের বিশাল চমক: একযোগে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন

news image

দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে কমলো পেঁয়াজের দাম

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস