ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা

অর্থনীতি ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬ ০৫:২৭ পি.এম

উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে সংসারের খরচ সামলে সীমিত আয়ের মানুষের পক্ষে বড় অঙ্কের সঞ্চয় করা বেশ চ্যালেঞ্জিং। তবে ছোট অঙ্কের পরিকল্পিত সঞ্চয়ও একসময় বড় অঙ্কে রূপ নেয়, যা আপনাকে দিতে পারে আর্থিক নিরাপত্তা।

এ বাস্তবতাকে সামনে রেখে গ্রাহকদের জন্য গত বছর নতুন আমানত স্কিম চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। এই স্কিমে মাসে ৫ হাজার টাকা জমা দিয়ে ১০ বছরের মেয়াদ শেষে পাওয়া যাবে মুনাফাসহ ১০ লাখ ৭ হাজার ২৮৮ টাকা। তার মধ্যে গ্রাহকের জমা ৬ লাখ টাকা। বাকি ৪ লাখ ৭ হাজার ২৮৮ টাকাই মুনাফা।

রূপালী ডিপোজিট পেনশন স্কিম-৩ (আরডিপিএস-৩) নামের এই আমানত স্কিমে মাসে ৩০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করার সুযোগ রয়েছে। ৩, ৫ ও ১০ বছর মেয়াদের এই স্কিমে সুদের হার ৯ থেকে ১০ শতাংশ পর্যন্ত।

রূপালী ব্যাংক জানায়, এই স্কিমের কিস্তি মাসের যেকোনো দিন জমা দেওয়ার সুযোগ পান গ্রাহকেরা। আবার ছয় মাসের অগ্রিম কিস্তি দেওয়ার সুবিধা রাখা হয়েছে এই স্কিমে। যদিও তার জন্য অতিরিক্ত সুদ মিলবে না।
কত জমায় কত পাবেন

এই স্কিমে অল্প টাকা দীর্ঘ মেয়াদে রাখলে মুনাফা বেশি পাওয়া যায়। তিন বছর মেয়াদ মাসিক ৩০০ টাকা জমায় মুনাফাসহ ১২ হাজার ৩৬৯ টাকা পাবেন গ্রাহকেরা। সমপরিমাণ অর্থ ৫ বছর মেয়াদে রাখলে মিলবে ২২ হাজার ৮৬৫ টাকা। আর ১০ বছর মেয়াদে পাওয়া যাবে মুনাফাসহ ৬০ হাজার ৪৩৭ টাকা। তার মধ্যে গ্রাহকের জমা ৩৬ হাজার টাকা। বাকি ২৪ হাজার ৪৩৭ টাকা মুনাফা।

এ ছাড়া তিন বছর মেয়াদে মাসিক ৫০০ টাকা জমা রাখলে মেয়াদ শেষে মুনাফাসহ ২০ হাজার ৬১৫ টাকা মিলবে। একই পরিমাণ অর্থ ৫ বছর মেয়াদে প্রতি মাসে জমা দিলে পাওয়া যাবে মুনাফাসহ ৩৮ হাজার ১০৮ টাকা। আর ১০ বছরে পাওয়া যাবে ১ লাখ ৭২৯ টাকা। তার মধ্যে গ্রাহকের জমা ৬০ হাজার টাকা।

এই স্কিমে কেউ যদি মাসে ১ হাজার টাকা ১০ বছর জমা দেন তাহলে তিনি মেয়াদ শেষে পাবেন মুনাফাসহ ২ লাখ ১ হাজার ৪৫৮ টাকা। তার মধ্যে গ্রাহকের জমা ১ লাখ ২০ হাজার টাকা। তবে পাঁচ বছর মেয়াদে সমপরিমাণ অর্থ জমায় মিলবে ৭৬ হাজার ২১৬ টাকা। আর তিন বছরে মেয়াদে মিলবে মুনাফাসহ ৪১ হাজার ২৩০ টাকা।

এদিকে তিন বছরের মেয়াদ মাসিক ৫ হাজার টাকা জমায় মুনাফাসহ পাওয়া যাবে ২ লাখ ৬ হাজার ১৪৮ টাকা। একই পরিমাণ অর্থ টানা পাঁচ বছর জমা দিলে মিলবে ৩ লাখ ৮১ হাজার ৮১ টাকা। আর ১০ বছর মেয়াদে মুনাফাসহ ১০ লাখ ৭ হাজার ২৮৮ টাকা পাবেন গ্রাহকেরা।

মাসে ৫০ হাজার টাকাও সঞ্চয় করার সুযোগও আছে এই স্কিমে। তিন বছরে মেয়াদে মাসিক অর্ধলাখ টাকা জমায় মিলবে মুনাফাসহ ২০ লাখ ৬১ হাজার ৪৮২ টাকা। ৫ বছর মেয়াদে সেটি বেড়ে হবে ৩৮ লাখ ১০ হাজার ৮১১ টাকা। আর ১০ বছরে মুনাফাসহ পাওয়া যাবে ১ কোটি ৭২ হাজার ৮৮০ টাকা।
ঋণ নেওয়ার সুবিধাও আছে

রূপালী ব্যাংকের এই আমানত স্কিমে জমা অর্থ থেকে ঋণ নেওয়ার সুযোগ আছে। কমপক্ষে ছয়টি কিস্তি জমা হলে হিসাবে মূল স্থিতির বিপরীতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। শুধু তা–ই নয়, স্কিম হিসাবটি বন্ধক রেখে ঋণ নেওয়ার সুযোগ আছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় উপস্থিত হয়ে ঋণ আবেদন করতে হবে।

রূপালী ব্যাংক জানায়, স্কিমে জমা অর্থ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদহার হবে স্কিমের হিসাবের সুদহারের চেয়ে ২ শতাংশ বেশি।

আবার স্কিমের মেয়াদপূর্তির আগেও গ্রাহকেরা অর্থ উত্তোলন করতে পারবেন। সে ক্ষেত্রে সুদের হার কমবে। যেমন ১ থেকে ২ বছরের কম সময়ের মধ্যে অর্থ উত্তোলন করলে সাড়ে ৬ শতাংশ, ২ থেকে ৩ বছরের কম সময়ের ক্ষেত্রে ৭ শতাংশ, ৩ থেকে ৫ বছরের কম সময়ের ক্ষেত্রে সাড়ে ৭ শতাংশ, ৫ থেকে ৭ বছরের কম সময়ের ক্ষেত্রে ৮ শতাংশ এবং ৭ থেকে ১০ বছরের কম সময়ের ক্ষেত্রে সাড়ে ৮ শতাংশ সুদহারে মুনাফা মিলবে।
স্কিম কারা খুলতে পারবে

১৮ বছর বা তার বেশি বয়সের যে কেউ এই আমানত স্কিমের হিসাব খুলতে পারবেন। একজন গ্রাহক একাধিক হিসাব খুলতে পারবেন। হিসাব খোলার জন্য ব্যাংকের শাখায় গিয়ে নির্ধারিত হিসাব খোলার ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।

এই স্কিমে হিসাব খুলতে হিসাবধারী ২ কপি ও নমিনির এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, হিসাবধারী ও নমিনির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইত্যাদি প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। আমানত স্কিম হিসাবের বিপরীতে একটি সেটেলমেন্ট হিসাব থাকা বাধ্যতামূলক। রূপালী ব্যাংকের যেকোনো শাখায় খোলা সঞ্চয়ী ও চলতি হিসাব সেটেলমেন্ট হিসাব হিসেবে ব্যবহার করা যাবে। না থাকলে সঞ্চয়ী ও চলতি হিসাব খুলতে হবে। এই হিসাবে জমা টাকা থেকেই প্রতি মাসের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে কর্তন করবে ব্যাংক। আবার স্কিমের মেয়াদ শেষে মুনাফাসহ মোট অর্থ এই হিসাবেই জমা হবে।

জানতে চাইলে রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়া প্রথম আলোকে বলেন, ঢাকার চেয়ে ঢাকার বাইরের গ্রাহকেরা রূপালী ব্যাংকের নতুন এই আমানত স্কিমে সঞ্চয় করছেন। প্রতিযোগিতামূলক সুদহার ছাড়াও মাসের যেকোনো দিন কিস্তি জমা, ঋণ নেওয়ার সুযোগ ইত্যাদি কারণে স্কিমটিতে গ্রাহকদের আগ্রহ বাড়ছে। তিনি জানালেন, রূপালী ব্যাংকের ৫৮৭ শাখা ও ৩৭ উপশাখা থেকে এই আমানত স্কিম খুলতে পারবেন গ্রাহকেরা।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের

news image

স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা

news image

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা

news image

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

news image

দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু

news image

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

news image

ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস

news image

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

news image

বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

news image

বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

news image

"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে

news image

লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি

news image

চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

news image

দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬-এ ট্রাস্ট মেশিনারিজ কোং লিমিটেডের নতুন প্রযুক্তির প্রদর্শনী

news image

বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

news image

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার

news image

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

news image

কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ইপিএস হয়েছে ১২ টাকা ২৮ পয়সা

news image

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

news image

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার

news image

রাজধানীতে চারদিনব্যাপী আন্তর্জাতিক ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুরু

news image

রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা

news image

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার - বাণিজ্যমন্ত্রী

news image

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের বিশাল চমক: একযোগে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন

news image

দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে কমলো পেঁয়াজের দাম

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক