বিশেষ প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ ০৭:৩৪ পি.এম
আজ ২৯ এপ্রিল ২০২৬ বর্তমান বিশ্ববাজারের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের পোশাক শিল্পকে দ্রুত ডিজিটালাইজেশন ও অটোমেশনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন মেট্রো নিটিং অ্যান্ড ডাইং এবং পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অমল পোদ্দার।
রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত চার দিনব্যাপী 'বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি-২০২৬)' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিকেএমইএ সহ-সভাপতি অমল পোদ্দার মেলা পরিদর্শনের পর নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "দীর্ঘ এক বছর পর আয়োজিত বিটিকেজি মেলায় এসে খুবই ভালো লাগছে। বাংলাদেশের নিট ম্যানুফ্যাকচারার এবং বিকেএমইএ-র সংশ্লিষ্ট সবাই আজ এখানে একত্রিত হয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম, যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি।"
অমল পোদ্দার প্রযুক্তির সহজলভ্যতা নিয়ে বলেন, "আগে নতুন প্রযুক্তির যন্ত্রপাতি দেখার বা কেনার জন্য আমাদের বিদেশে যেতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। এখন ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে বিদেশি সাপ্লায়াররা নিজেরাই তাদের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আমাদের এখানে আসছেন। এতে আমরা সরাসরি মেশিনগুলো দেখতে পারছি, আইডিয়া নিতে পারছি এবং আমাদের খরচ ও কষ্ট দুই-ই কমছে।"
পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় অটোমেশনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "বর্তমানে বায়ারদের সাথে প্রাইস নিয়ে যে দরকষাকষি চলে, তাতে টিকে থাকতে হলে উৎপাদন খরচ কমানোর বিকল্প নেই। আর খরচ কমানোর প্রধান উপায় হলো অটোমেশন। উদাহরণস্বরূপ, একটি টি-শার্ট তৈরিতে আগে ২৬টি মেশিন লাগতো। এখন আধুনিক অটোমেশন প্রযুক্তির মাধ্যমে মাত্র ২১-২২টি মেশিনেই সেই কাজ করা সম্ভব হচ্ছে। এই নতুন ডিজিটাল পদ্ধতি আমাদের সক্ষমতা বাড়াবে।"
অমল পোদ্দার আশা প্রকাশ করেন যে, চার দিনের এই বিটিকেজি প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্টস খাতের আধুনিকায়নে সার্থক ভূমিকা রাখবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, বিকেএমইএ (BKMEA) আয়োজিত এই প্রদর্শনীতে দেশি-বিদেশি অসংখ্য প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক টেক্সটাইল ও গার্মেন্টস প্রযুক্তি প্রদর্শন করছে।
সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের
স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা
কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা
হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি
দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস
ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ
বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে
লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি
চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ
দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক
বিটিকেজি ফেয়ার ২০২৬-এ ট্রাস্ট মেশিনারিজ কোং লিমিটেডের নতুন প্রযুক্তির প্রদর্শনী
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ইপিএস হয়েছে ১২ টাকা ২৮ পয়সা
কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার
রাজধানীতে চারদিনব্যাপী আন্তর্জাতিক ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুরু
রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার - বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের বিশাল চমক: একযোগে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন
দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে কমলো পেঁয়াজের দাম
আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস
আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস
আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস
রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক