বিনোদন ডেস্ক ২৯ সেপ্টেম্বার ২০২৫ ০৫:৩২ পি.এম
চিত্রনায়িকা পরীমনি সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। প্রায়ই তার অনুরাগীদের জন্য শেয়ার করেন জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও। কখনো ব্যক্তিগত সময়, কখনো বা পেশাদার ফটোশুট- সবসময়ই চেষ্টা করেন ভক্তদের কিছু না কিছু সারপ্রাইজ দিতে। এবারও ব্যতিক্রম হলো না।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেন এই জনপ্রিয় অভিনেত্রী। ছবিগুলোর মাধ্যমে ঝলমলে সাজে ধরা দিলেন তিনি যা দেখে রীতিমতো চমকে গেছেন তার অনুরাগীরা।
মূলত একটি গহনার ব্র্যান্ডের হয়ে করা ফটোশুটের ছবি ছিল সেগুলো। সেখানে পরীমনিকে দেখা গেছে নীল ও সোনালি রঙের জমকালো লেহেঙ্গায়। এটি কাতান বা বেনারসি সিল্কে তৈরি। সঙ্গে ছিল মানানসই ভারী গহনা-নাকফুল, দুল, নেকলেস ও চুড়ি। এসব অনুষঙ্গ তার সাজকে দিয়েছে রাজকীয় ছোঁয়া। পরিপূর্ণ লুকটি আরও আকর্ষণীয় করে তুলেছে তার মেকআপ ও হেয়ারস্টাইল।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি। হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি। এক ভক্ত লিখেছেন, ‘আপনাকে দেখতে রানীর মতো লাগছে।’ অনেকেই প্রশংসা করেছেন তার ফ্যাশন সেন্স ও ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতির।
‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয়। এখন পরীমনি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি
বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান
প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’
বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি
লালমনিরহাটে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে মুখরতি ঐতিহাসিক সিন্দুরমতি মেলা
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে‘পপসম্রাট’ আজম খান
কোনো কিছুই যেন তা থেকে আপনাকে দূরে রাখতে না পারে-বিদ্যা বালান
আমরা আমাদের বন্ধনকে চিরতরে মজবুত করলাম - মেহজাবীন
বরুড়া বাসির মিলনমেলা বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত
আমি এখন মনে করি, নারীদের পরিচালনায় আসা অত্যন্ত জরুরি - কেট উইন্সলেট
‘ঢাকা মহানগর নাট্য উৎসব’ স্থগিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী
বরুড়ায় বসন্ত বরণ ও পিঠা উৎসব
আজ ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন
আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টেইন্সের ইতিহাস
বসন্তের আমেজে মুখরিত রাবি প্রাঙ্গণ
দৈনিক মুক্তির লড়াই পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর তৃতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত
বাংলার অগ্নিকন্যারা” পাওয়া যাবে এবারের একুশে বই মেলায়
ওয়ালিদ আহমেদের দুটি বই একুশে বইমেলায়
মাস ব্যাপি জেলায় জেলায় উদযাপিত হবে ডেইলী প্রেজেন্ট টাইমস্ এর বর্ষ পূর্তি কুমিল্লা থেকে শুরু
ঢাকায় চার দিনব্যাপী পার্বত্যমেলা ও তারুণ্যের উৎসব ২০২৫-এর জমকালো উদযাপন