বিনোদন ডেস্ক ২৬ ফেব্রু ২০২৫ ০৯:২২ পি.এম
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ২০০৩ সালে বড় পর্দায় যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের শুরুতেই একাধিক হিট সিনেমা উপহার দেন। বলিউডের প্রথম সারির এ অভিনেত্রীর যা অর্জন, তা চোখের পলকেই পাননি। বরং দীর্ঘ সংগ্রামের ফসল। কাস্টিং কাউচ থেকে শুরু করে বডি শেমিংয়ের শিকারও হয়েছেন বিদ্যা বালান। স্বাস্থ্য ভালো হওয়ায় শরীর নিয়ে তাকে কটু কথা শুনতে হয়েছে। অর্থাৎ ক্যারিয়ারের জার্নিটা মোটেও মসৃণ ছিল না। তবে এই সময়ে বিদ্যাকে তার পরিবারের সদস্যরা দারুণভাবে সাপোর্ট করেছেন বলে জানিয়েছেন এই ‘কাহানি’ তারকা। বিদ্যা বালান বলেন, “আমি বিশ্বাস করি এবং অন্যরাও এটা জানুক যে, আপনি যখন সত্যিকার অর্থেই কিছু চান, তখন মহাবিশ্ব তা বাস্তবায়নের জন্য সাহায্য করে। সুতরাং মহাবিশ্বকে তার কাজটি করতে দিন। আমাদের সকলেরই স্বপ্ন থাকে, তবে তা নিয়ে ভাববেন না। বরং স্বপ্নপূরণের জন্য কীভাবে পৌঁছানো যায়, তা নিয়ে ভাবুন। স্বপ্নটি ধরে রাখুন, কোনো কিছুই যেন তা থেকে আপনাকে দূরে রাখতে না পারে।” অভিনয় ক্যারিয়ারে অসংখ্যবার প্রত্যাখ্যাত হয়েছেন বিদ্যা বালান। তার ভাষায়, “আমি আমাার ক্যারিয়ারের শুরুতে অসংখ্যবার প্রত্যাখ্যাত হয়েছি। আমি কোনো ফিল্মি পরিবার থেকে আসিনি। আমি জানতাম না, কখনো অভিনেত্রী হতে পারব কিনা। কিন্তু একটি জিনিস আমাকে অন্যদিকে পরিচালিত করেছিল। আর সেটা অবশ্যই আমার পরিবার।” পরিবারই বিদ্যার স্তম্ভ। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমার পরিবার খুবই সাপোর্টিভ। আমি মনে করি, এটিই আমার সবচেয়ে বড় শক্তি। বাবা-মা, বোন, ভগ্নিপতি এবং এখন সিদ্ধার্থ (স্বামী)Ñ আমার স্তম্ভ যার উপরে আমি দাঁড়িয়ে আছি। সুতরাং যারা পরিবারের সমর্থন পাননি, তাদের তুলনায় আমার যাত্রা অনেক সহজ হয়েছে। যে-কোনো দুটো গল্প এক নয়, একইভাবে দুটো ব্যক্তিও এক নয়। সুতরাং আপনার জার্নির অনন্যতাকে উপভোগ করুন। সুপরিচিত পথ খুঁজবেন না; নিজে পথ তৈরি করার চেষ্টা করুন। যদিও এটি কঠিন মনে হতে পারে।”
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
আজ চকলেট ডে
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
বাউল শিল্পী সুনীল কর্মকার পৃথিবীর যাত্রা শেষ করে পরলোক গমন করলেন
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জাবেদ আর নাই
ফতুল্লায় ১০ হাজার কর্মীর মিলনমেলা: জাঁকজমকপূর্ণ আয়োজনে পানাম গ্রুপের বার্ষিক উৎসব ও ২০২৬ নববর্ষ উদযাপন
হুয়াওয়ের টাওয়ার কর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে পারিবারিক সচেতনতামুলক অনুষ্ঠান আয়োজন
খুলনার দেলুটির নদী ভাঙ্গন নিয়ে নির্মিত 'দেলুপি' সিনেমা মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি
বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে বর্ষার দুত কদম ফুল
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান
প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’
বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি
লালমনিরহাটে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে মুখরতি ঐতিহাসিক সিন্দুরমতি মেলা
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে‘পপসম্রাট’ আজম খান
কোনো কিছুই যেন তা থেকে আপনাকে দূরে রাখতে না পারে-বিদ্যা বালান
আমরা আমাদের বন্ধনকে চিরতরে মজবুত করলাম - মেহজাবীন
বরুড়া বাসির মিলনমেলা বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত
আমি এখন মনে করি, নারীদের পরিচালনায় আসা অত্যন্ত জরুরি - কেট উইন্সলেট
‘ঢাকা মহানগর নাট্য উৎসব’ স্থগিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী
বরুড়ায় বসন্ত বরণ ও পিঠা উৎসব
আজ ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন
আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টেইন্সের ইতিহাস
বসন্তের আমেজে মুখরিত রাবি প্রাঙ্গণ
দৈনিক মুক্তির লড়াই পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর তৃতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত
বাংলার অগ্নিকন্যারা” পাওয়া যাবে এবারের একুশে বই মেলায়
ওয়ালিদ আহমেদের দুটি বই একুশে বইমেলায়
মাস ব্যাপি জেলায় জেলায় উদযাপিত হবে ডেইলী প্রেজেন্ট টাইমস্ এর বর্ষ পূর্তি কুমিল্লা থেকে শুরু
ঢাকায় চার দিনব্যাপী পার্বত্যমেলা ও তারুণ্যের উৎসব ২০২৫-এর জমকালো উদযাপন