পঞ্চগড় প্রতিনিধি ০৫ নভেম্বার ২০২৫ ০৫:০৬ পি.এম
দেশের সবচেয়ে উঁচু স্থানে বাংলাদেশের পতাকা উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্ল্যাগ স্ট্যান্ডটির উদ্বোধন করা হয়। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় উড়ছে এই পতাকা।
স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নির্মিত হয়েছে। দিনে বেলায় উড়বে এই পতাকা, আর পতাকা উড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।
জেলা প্রশাসক মো. সাবেত আলী দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ইকবাল হোসাইন, তেঁতুলিয়া নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু, সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফলক উন্মোচনের পর অতিথিবৃন্দ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের জন্য একটি নতুন ইতিহাস তৈরি হলো পঞ্চগড়ের বাংলাবান্ধায়। দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে এখন বাংলাবান্ধায়। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই পতাকা দেখতে আসবে, যা আমাদের গর্বের বিষয়।
এর আগে বাংলাবান্ধা কাস্টমস চত্বর থেকে পতাকা স্ট্যান্ড পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ণিল র্যালি বের করা হয়। র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো স্থানীয় উৎসুক জনতা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার হলো বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপার প্রান্তে ভারতে উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়ে। আমাদের এখানে তেমন একটি ফ্ল্যাগ স্ট্যান্ড না থাকায় আমরা এই উদ্যোগ নিয়েছি। তরুণ প্রজন্মের দীর্ঘদিনের দাবি ছিল, ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। সেই দাবির বাস্তবায়নেই আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে।
নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নবীনগরে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে একজনক আটক
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কেপিএম স্কুলের কৃতী শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়"
বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পথ চলা শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা
নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
নির্বাচনে কোন অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি- স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দৌলতদিয়া পদ্মায় এক লক্ষ মিটার কারেন্ট জাল সহ আটক ১
লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপির জয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি প্রার্থীদের বিজয়
বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান
আগামীকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ - ইসি
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত
দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী
সুনামগঞ্জের ৫ আসনে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯ টি - জেলা প্রশাসক
জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই - স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক-প্রধান উপদেষ্টা
নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি
লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত
ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান
নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন
বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস
ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান