ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান

খাঁন মোঃ আঃ মজিদ ২৫ জানু ২০২৬ ০১:২৪ পি.এম

সরকার গঠন করলে জনবান্ধব দেশ গড়ে তোলা হবে বলে আশ্বাস দিয়েছেন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় দিনাজপুরের গোর এ শহীদ ময়দানের দক্ষিণ অংশে পুলিশ সুপার কার্যালয়ের সামনে হেলিপ্যাড মাঠে ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দিনাজপুরবাসীর সঙ্গে সৎ ভাইয়ের মতো আচরণ করা হয়েছে। দেশের বিভিন্ন পৌরসভাকে সিটি করপোরেশন করা হলেও প্রাচীন পৌরসভা হওয়ার পরও দিনাজপুরকে সিটি করপোরেশন করা হয়নি। আপনাদের বিশ্বস্ততার সঙ্গে বলছি জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে। তিনি আরও বলেন, অনেক জেলায় গ্যাস সুবিধা থাকলেও দিনাজপুরে নেই। এ জেলায় কয়লা পাওয়া গেছে, সে কারণে গ্যাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু বিগত সময়ে গ্যাস নিয়ে বৈজ্ঞানিক কোনো জরিপ চালানো হয়নি। অনেক দেশে স্বাধীনতার মাত্র ২৫ বছরে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে। অথচ এই অঞ্চলের মানুষ হাড়ভাঙ্গা পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন। আবার সঠিক মূল্য পান না। আমরা ক্ষমতায় গেলে আম-লিচু-টমেটোসহ কৃষি পণ্য সংরক্ষণ ও প্রসেসিং কারখানা স্থাপন করবো। সিটি করপোরেশন হলে ও কারখানা স্থাপন করা হলে কৃষক সুবিধামতো সময়ে তার পণ্য বিক্রি করে ন্যায় মূল্য পাবেন, কর্মসংস্থান হবে। উত্তরাঞ্চল হবে কৃষির রাজধানী। জামায়াত আমির উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, দিনাজপুরে চাঁদাবাজি হয় না? এসময় উপস্থিত জনগণ চিৎকার করে চাঁদাবাজি হয় বলে জানালে তিনি বলেন, ফুটপাতেও চাঁদাবাজি হয়। এটা আমাদের জন্য লজ্জার। আমরা চাঁদাবাজি করি না, করবো না, আমরা কাউকে চাঁদা নিতেও দেব না। দুর্নীতি করব না, করতেও দেব না। একথা বলাতে তারা বিপদে পড়েছেন। তিনি আরও বলেন, গুজব ছড়ানো হচ্ছে, আমরা ক্ষমতায় গেলে নাকি মায়েদেরকে ঘরে বন্দি করে রাখবো। আমরা বলছি, নারীরা ঘরে-বাইরে কর্মস্থলে কোথাও নিরাপদ নয়, আমরা ক্ষমতায় গেলে সব ক্ষেত্র নারীদের জন্য নিরাপদ রাখব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও বিজয়ী হওয়া নিয়ে বলেন, শিক্ষার্থীরা মনে করেছে তারা নারী শিক্ষার্থীদের কাছেই নিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় মাস হয়ে গেছে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস নেই। ডা. শফিকুর রহমান বলেন, আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব এই দিন শেষ, এবার যদি আমার ভোট অন্য কেউ দিতে চায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না। আমার ভোট আমি দেব, যাকে পছন্দ তাকে দেব। তিনি বলেন, জনগণের জন্য জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেব না। সরকার গঠন করলে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ ও হাসাপাতাল করা হবে। দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নিত করা হবে। প্রয়োজনে স্পেশালাইজড হাসাপাতাল করা হবে। সকল জেলায় মান সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান করা হবে। তিনি আরও বলেন, শূন্য থেকে ৫ বছরের সকল শিশুর বিনা পয়সায় চিকিৎসা নিশ্চিত করা হবে, ৬০-৬৫ বছরের বৃদ্ধদের বিনা পয়সায় চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে। যারা মাঝামাঝি রয়েছেন কিন্তু নিজেদের চিকিৎসা খরচ নিজেরা চালাতে পারবে না তাদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে। আর এসব কিছু করা হবে জনগণের দেওয়া ভ্যাট, ট্যাক্স, করের টাকায়। তিনি বলেন, আসুন আমরা পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দেই। ভোটে সন্ত্রাস, নৈরাজ, অনিয়ম ও ইঞ্জিনিয়ারিং করবেন না, করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না। কারণ মানুষ বিগত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন নাই। ভোটের জন্যই এত আন্দোলন, এত ত্যাগ। দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রী সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ছয়টি আসনের প্রার্থী ও জেলার নেতারা বক্তব্য দেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা

news image

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

news image

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা

news image

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

news image

ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ

news image

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

news image

ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু

news image

বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ 

news image

বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

news image

ঠাকুরগাঁওয়ে  বিএনপি'র নির্বাচনী জনসভা  নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান  

news image

৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা

news image

মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান ‎

news image

ভোটের মাঠে তিন প্রজন্ম

news image

শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই

news image

লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

news image

ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই

news image

বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ

news image

শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন

news image

রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

news image

লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল

news image

বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস

news image

বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

news image

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ

news image

ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান

news image

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ

news image

কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

news image

৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান

news image

স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি