ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান ‎

এস বি সুজন ০৪ ফেব্রু ২০২৬ ১১:৪৬ পি.এম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তিস্তা আর মরুভূমি থাকবে না। তিস্তাকে জীবন দেওয়া হবে এবং এটিকে উত্তরবঙ্গের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।

‎আজ বুধবার ( ৪ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ডা. শফিকুর রহমান বলেন, তিস্তার পানির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা উর্বর হয়ে উঠবে এবং নদীভাঙনের কবলে পড়ে বছরের পর বছর যে হাজার হাজার পরিবার নিঃস্ব হচ্ছে। তাদের দুর্ভোগের অবসান ঘটবে। তিনি বলেন, “যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সর্বাগ্রে। আমাদের স্বার্থে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না।

‎বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত জনতার কাছে দাঁড়ি পাল্লায় ভোটের  সমর্থন কামনা করলে সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাত তুলে সাড়া দেন।

‎জামায়াত আমীর তার বক্তব্যে বুড়িমারী স্থলবন্দর প্রসঙ্গে বলেন, স্থলবন্দরটি আধুনিকায়ন করা গেলে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য, অবদান রাখা সম্ভব। একই সঙ্গে বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। সড়কের বেহাল অবস্থার সমালোচনা করে বলেন, এ সড়ক দিয়ে রোগী পরিবহনসহ সাধারণ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।

‎উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, যুগের পর যুগ এ অঞ্চলের মানুষ বঞ্চনার শিকার হয়েছে। জনগণের আবেগকে কাজে লাগিয়ে পালাবদলের রাজনীতির মাধ্যমে অনেকে ক্ষমতায় গেলেও ৫ বছরে একবারও সাধারণ মানুষের দিকে ফিরে তাকায়নি।

‎তিনি বলেন, আমরা বসন্তের কোকিল নই। বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না। সুখে-দুঃখে আমরা এই মাটিতেই থাকবো। এই দেশবাসীর মধ্যেই আমাদের ঠিকানা।

‎তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এখানকার উৎপাদিত পণ্য শুধু দেশের চাহিদা পূরণই নয়।  আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব হবে। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া কামনা করেন।

‎বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের লালমনিরহাট ও নীলফামারী জেলার ৭জন প্রার্থীর সঙ্গে উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন। সেই সাথে দাঁড়ি পাল্লা প্রতিক হাতে তুলে দিয়েছেন। 

‎এর আগে, শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক আগমনের আগেই জনসভাকে কেন্দ্র করে তিস্তা ব্যারেজ  হেলিপ্যাড মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই সাধারণ মানুষ ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জনসভায় মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয়েছিলো। এসময় বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়  সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর  এবং দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দিন প্রমূখ। 

‎জনসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর -৩ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী ও লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট  মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  লালমনিরহাট-১ আসনের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, নীলফামারী-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোঃ আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ আসনের প্রার্থী হাফেজ মোঃ আব্দুল মুন্তাকিম। এছাড়াও বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর ও রংপুর এবং দিনাজপুর অঞ্চলের ইউনিট পরিচালক এ্যাডভোকেট আব্দুল বাতেনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা

news image

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

news image

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা

news image

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

news image

ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ

news image

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

news image

ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু

news image

বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ 

news image

বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

news image

ঠাকুরগাঁওয়ে  বিএনপি'র নির্বাচনী জনসভা  নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান  

news image

৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা

news image

মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান ‎

news image

ভোটের মাঠে তিন প্রজন্ম

news image

শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই

news image

লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

news image

ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই

news image

বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ

news image

শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন

news image

রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

news image

লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল

news image

বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস

news image

বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

news image

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ

news image

ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান

news image

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ

news image

কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

news image

৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান

news image

স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি