নিজস্ব প্রতিবেদক ২৯ জানু ২০২৬ ০৯:১০ পি.এম
কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর পক্ষে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটে আদর্শ সদর উপজেলা ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে গণসংযোগ এ উপস্থিত ছিলেন, মহানগরীর নায়েবে আমীর একে এম এমদাদুল হক মামুন, ইউনিয়ন ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহ্পরান, ইউনিয়ন এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী তাজুল ইসলাম, শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জলিল, ওয়ার্ড সেক্রেটারি জনাব ফয়েজ আহমেদ, ওয়ার্ড সহকারী সেক্রেটারি জনাব মবিন আহমেদ, ওয়ার্ড অর্থ সম্পাদক ফাহাদ হোসেন,অফিস সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, ইয়ামিন,তুহিন দূর্গাপুর মধ্যেপাড়া ইউনিট সভাপতি মোঃ আব্দুল খালেক, সেক্রেটারি জুম্মন। ৫নং ওয়ার্ড সেক্রেটারি জনাব মহিউদ্দিন, ছাত্রশিবির সভাপতি সোহেল রানা,সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ গণসংযোগে অধ্যাপক মামুন বলেন,
কুমিল্লা যে কোন কাজের টেন পার্সেন্ট এমপি কে দিতে হয় আমাদের এমপিকে দিতে হবে না
সকল ধর্মের উপকৃত হবে, নারি বিশ্ববিদ্যালয় হবে এবং নিরাপত্তা ব্যবস্থা দেবে, কৃষকদের সুদমুক্ত ঋন দেবে, আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ,ন্যায় ইনসাফের বাংলাদেশ, এ দেশ পরিবর্তনের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ,
পরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওড়া এলাকায় এক জনসভা করেন। বিকাল তিনটায় শুরু হওয়া এ জনসভায় স্থানীয় সামাজিক সংগঠন, পেশাজীবী ও দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
সহকারী সেক্রেটারি আবুল কাশেম শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সবুজ বলেন, “বিগত সময়ে মানুষ ভোট দিয়েছে ঠিকই, কিন্তু একজনে একাই একশো–দুইশো ভোট দিয়েছে এটাই ছিল স্বৈরাচারী সরকারের চিত্র। আমরা বিগত ষোল বছর প্রকৃত অর্থে ভোট দিতে পারিনি। আজ মানুষ পরিবর্তনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও স্বৈরাচারী শক্তির দোসররা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন কোরআনের আয়াত ও রাসুল (সা.)–এর জীবনের উদাহরণ তুলে ধরে বলেন, অসহায়, নারী, শিশু ও মজলুমদের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। তিনি বলেন, “আইন সবার জন্য সমান। জুলুমকারীদের এ দেশে ঠাঁই হবে না। জনপ্রিয়তা কখনো স্থায়ী নয়—এটি ওঠানামা করে।” তিনি মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও হত্যামুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং বলেন, আজকের প্রজন্মকে শুধু ৭১–এর চেতনার কথা বলে নয়, ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্রে সরকার ও বিরোধী দল দুটোই প্রয়োজন। জনগণের রায়ে যিনি নির্বাচিত হবেন তাকেই স্বাগত জানানো হবে। একই সঙ্গে সুদভিত্তিক অর্থব্যবস্থা যে সমাজ ও মানুষের জন্য ক্ষতিকর, সে বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুববিভাগ সভাপতি গোলাম আযম জুয়েল, ইউনিয়ন সহকারী সেক্রেটারি কাজী তাজুল ইসলাম, মাস্টার মো. আব্দুল হামিদ, হাফেজ মাওলানা সালাউদ্দিন, ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলাম, শ্রমিক কল্যাণ নেতা ফজর আলী বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ
লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু
বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ
বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপি'র নির্বাচনী জনসভা নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান
ভোটের মাঠে তিন প্রজন্ম
শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই
লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই
বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ
শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন
রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল
বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস
বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ
ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ
কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি