ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই

লাকসাম প্রতিনিধি ৩১ জানু ২০২৬ ০২:৫১ পি.এম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লাকসামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  ৩০ জানুয়ারি বিকেলে লাকসাম স্টেডিয়াম মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়।

 কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ, কে, এম, সরওয়ার উদ্দিন সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। 

তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই। বাংলাদেশকে সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত করে যোগ্যতা অনুযায়ী মানুষের হাতে কাজ তুলে দিতে চাই।

 কুমিল্লা ৯ ও ১০ আসনের ২ জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দিয়ে তিনি বলেন এই দুইজন প্রার্থী আপনাদের কাছে দিলাম। তাদেরকে নির্বাচিত করে পাঠানোর আহ্বান জানান তিনি। লাকসাম মনোহরগঞ্জের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমীর।

ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল ও পৌরসভা আমীর জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ বিল্লাল হোসেন মালেকী। বক্তব্য রাখেন, মাওলানা এটিএম মাছুম,  কুমিল্লা ১০ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এডভোকেট আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নেতা এডভোকেট মোঃ শাহজাহান, অধ্যাপক আবুল হোসাইন, এডভোকেট বদিউল আলম সুজন, সাবেক সচিব এ,এফ, এম, সোলাইমান চৌধুরী, অধ্যাপক রেজাউল করিম, ড. দেলোয়ার হোসেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি আব্দুল হক আমিনী, কেন্দ্রীয় জামায়াত নেতা হাবিবুর রহমান সোহাগ, কেন্দ্রীয় শিবির নেতা নোমান হোসেন নয়ন, মুফতি মাহবুবুর রহমান, ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহিদুল ইসলাম, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, নাংগলকোট উপজেলা জামায়াতের আমীর জামাল উদ্দিন, এনসিপি নেতা ব্যারিষ্টার মাজহারুল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ডাক্তার আবদুল মবিন, সাইফুল ইসলাম, এনসিপি নেতা ইন্জিনিয়ার আসলাম ভুঁইয়া, দেওয়ান মাহবুবে সোবহানী খোকন, এডভোকেট আব্দুল বাতেন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, খেলাফত মজলিসের লাকসাম উপজেলা সেক্রেটারি আনোয়ার জাহিদ, শ্যামপুর থানা আমীর আব্দুর রব ফারুকী, সিআইপি জসিম উদ্দিন, এনসিপি মনোহরগঞ্জ উপজেলার আহবায়ক মোস্তাফিজুর রহমান, নাংগলকোট উপজেলা জামায়াতের আমীর মোঃ হারুনুর রশিদ প্রমুখ।

আরও খবর

news image

নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা

news image

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

news image

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা

news image

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

news image

ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ

news image

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

news image

ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু

news image

বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ 

news image

বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

news image

ঠাকুরগাঁওয়ে  বিএনপি'র নির্বাচনী জনসভা  নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান  

news image

৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা

news image

মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান ‎

news image

ভোটের মাঠে তিন প্রজন্ম

news image

শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই

news image

লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

news image

ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই

news image

বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ

news image

শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন

news image

রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

news image

লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল

news image

বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস

news image

বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

news image

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ

news image

ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান

news image

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ

news image

কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

news image

৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান

news image

স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি