বিশেষ প্রতিনিধি ২০ ফেব্রু ২০২৫ ০৬:১৩ পি.এম
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরঙ্কুশ ভ্যাটের বিপুল টাকা পরিশোধ করছে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে মূল্য সংযোজন করের (ভ্যাট) ৪৬৭ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ প্রায় এক যুগ ধরে জমা ওই বিপুল টাকা পরিশোধ করছে না। বিভিন্ন সেবার বিপরীতে ওই ভ্যাট আদায়ে জোর দেয়া হলেও দীর্ঘদিন ধরে তা বকেয়া রয়েছে। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ওই অর্থ আদায়ে বারবার তাগাদা দিলেও তা পরিশোধ করা হয়নি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন সেবা খাতের বিপরীতে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ২০১৩-১৪ অর্থবছরে খাতওয়ারি নিরীক্ষা করে অপরিশোধিত ৭৬ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার ভ্যাট বকেয়া থাকার তথ্য উদ্ঘাটন করে। একই পদ্ধতিতে ২০১৪-১৫ অর্থবছরে ৮৬ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকার ভ্যাট বকেয়া থাকার তথ্য উদ্ঘাটন করা হয়। চূড়ান্ত দাবি করা টাকা পরিশোধ করতে একাধিকবার তাগিদপত্রও দেয়া হলেও বন্দর কর্তৃপক্ষ ওই টাকা এখনো পরিশোধ করেনি। তাছাড়া ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) নিরীক্ষা করে আরো ৩০৪ কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকার অপরিশোধিত ভ্যাটের তথ্য উদ্ঘাটন করে। তিনটি চূড়ান্ত দাবিনামার মাধ্যমে মোট ৪৬৭ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করতে অনুরোধ করা হয়।
সূত্র জানায়, বকেয়া ভ্যাটের টাকা পরিশোধ না করে ২০২১ সালে বন্দর কর্তৃপক্ষ ওই টাকার দাবিনামা প্রত্যাহারের জন্য আবেদন করে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড ২০২২ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বকেয়া রাজস্ব মওকুফের আবেদন নাকচ করে তা পরিশোধের জন্য অনুরোধ করে। তারপর বিভাগীয় দপ্তর থেকে ২০২৪ সালে দ্বিতীয় নোটিস এবং সদর দপ্তর থেকে গত ১৪ মে শেষ নোটিস জারি করা হয়। বিষয়টি সুরাহা করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বানের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ৬ সেপ্টেম্বর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে জানান।
এদিকে এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, যেসব নির্দিষ্ট সেবায় ভ্যাট প্রযোজ্য ছিলো সেসব ক্ষেত্রে বন্দর নিয়মিতই ভ্যাট পরিশোধ করেছে। কিন্তু পরবর্তী সময়ে সব ধরনের সেবায় ভ্যাট দেয়ার যে কথা বলা হচ্ছে, সে বিষয়ে বন্দরের পক্ষ থেকেও যুক্তি তুলে ধরা হয়। আর সমপ্রতি এনবিআর থেকে এ-সংক্রান্ত কোনো চিঠি বন্দর কর্তৃপক্ষ পায়নি।
অন্যদিকে এ বিষয়ে এনবিআর সদস্য (ভ্যাট নীতি) ড. মো. আব্দুর রউফ জানান, বন্দর কর্তৃপক্ষের কাছে বকেয়া ভ্যাট নিরঙ্কুশ। অর্থাৎ ওই বকেয়া নিয়ে মামলা-মোকদ্দমা ও আপিল শেষ হয়েছে। ভ্যাট আইনে নিরঙ্কুশ বকেয়া আদায়ের জন্য অনেক ব্যবস্থা আছে। বকেয়া আদায়ের জন্য প্রতি কমিশনারেটে এক বা একাধিক বকেয়া আদায় কর্মকর্তা অ্যাসাইন করা থাকে। তিনি বকেয়া আদায় কার্যক্রম পরিচালনা করেন।
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি'র কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ-এর বড় সাফল্য: প্রথম দিনেই মিলল এশিয়ান দেশের বিশাল রপ্তানি আদেশ
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় নজর কাড়ছে ‘দি লেবেল কিং’-এর উদ্ভাবনী ও সাশ্রয়ী প্যাকেজিং সলিউশন
মাস্টারব্যাচ শিল্পে নতুন দিগন্ত ও র্যাডুকার ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় হাফিজুল ইসলাম লিটন
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ‘পিএমআই’ অত্যন্ত কার্যকর টুল: গভর্নর ড. আহসান এইচ মনসুর
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু
ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না - এনবিআর
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা
ভোমরা স্থলবন্দরছ পাঁচ মাসে রাজস্ব আয় ৫১২ কোটি টাকা
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী
ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
গোবিন্দগঞ্জে ক্রেতাদের নাভিশ্বাস; কাঁচা মরিচের দাম ৩২০ টাকা
অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক সার্ভিস চালু করলো জনতা ব্যাংক
“সোনালী ব্যাংকের এসএমটি সভায় সেরা কর্মীদের পুরস্কার প্রদান"
বেকার না থেকে বীমা পেশায় উদ্যোক্ত হিসেবে কাজ শুরু করুন - নুরুজ্জামান
জনতা ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের নতুন যাত্রা শুরু!
জনতা ব্যাংকের ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন
জমকালো আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অগ্রণী ব্যাংক পিএলসি'র মিট দ্যা বরোয়ার ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
অগ্রণী ব্যাংক পিএলসি’র নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
সাতক্ষীরায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক সম্মেলন–২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে