নিজস্ব প্রতিবেদক ০৮ জানু ২০২৫ ০৬:০০ পি.এম
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বেগম জিয়াকে স্বাগত জানান।
এ সময় সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাত বছর পর মায়ের দেখা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাকে জড়িয়ে ধরেন তিনি। পুত্রবধূ ডা. জুবাইদাও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিমানবন্দরে কিছু সময় মতবিনিময় শেষে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওয়ানা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান।
গাড়িতে খালেদা জিয়ার পাশে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দারসহ আত্মীয়স্বজনরা তাকে বিদায় জানান।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর তার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হয়েছে। লন্ডনে আরেক পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন।
চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকেই কারাবাসে যান তিনি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী।
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ
লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু
বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ
বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপি'র নির্বাচনী জনসভা নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান
ভোটের মাঠে তিন প্রজন্ম
শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই
লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই
বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ
শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন
রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল
বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস
বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ
ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ
কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি