ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছেন ও দিয়ে যাবেন কিন্তু সংস্কার চাই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক ১১ জানু ২০২৫ ০৩:২৬ পি.এম

দুর্ভাগ্যজনকভাবে দেশের কিছু মানুষই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, কেবল সম্মিলিতভাবেই এই অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ১ম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

মির্জা ফখরুল বলেন, ৫ মাস পরে অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের অর্জন কী? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নি:সংকোচে, নির্ভয়ে কথা বলতে পারছি। এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে।

জাতি এক ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি, কথা বলছি। এখন যেটা প্রয়োজন, সকল উসকানির পরেও আমরা যেন সিদ্ধান্তে অটল থাকি, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, বৈষম্য দূর করতে চাই, বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই।

বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, হঠকারিতা করে, ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল পদক্ষেপ নিয়ে সেই সম্ভাবনাকে বিনষ্ট না করার দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভাল নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে। আমরা সেটার বিরুদ্ধে একসঙ্গে লড়তে চাই। সবাই মিলে এই সমস্যাগুলোকে সমাধান করতে চাই। সবাই এক সঙ্গে হয়েই যদি সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারব না একটা নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে?

বিএনপি সংস্কারের কথা আগেই বলেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সংস্কারের কথা আগেই বলেছি। আবারও বলছি, আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন, তারা এটা বোঝানোর চেষ্টা করেন যে, আমরা সংস্কারের আগেই নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা তেমন না। আমরা যেটা বলছি, নির্বাচন কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে, নির্বাচনটা হলেই আমাদের শক্তি আরও বাড়বে। সরকার থাকবে, সংসদ থাকবে। যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা এই কথাও বলেছি যে, নির্বাচনের পরে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চাই। সবাই মিলে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে চাই। যারা অন্যান্য দলে আছে তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন। তারা তাদের যে মতামত সেটা দিবেন।

বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছেন ও দিয়ে যাবেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না, অন্তর্বর্তী সরকার বলছি। তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। সমর্থন দিয়ে যাচ্ছি৷

আরও খবর

news image

নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা

news image

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

news image

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা

news image

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

news image

ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ

news image

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

news image

ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু

news image

বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ 

news image

বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

news image

ঠাকুরগাঁওয়ে  বিএনপি'র নির্বাচনী জনসভা  নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান  

news image

৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা

news image

মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান ‎

news image

ভোটের মাঠে তিন প্রজন্ম

news image

শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই

news image

লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

news image

ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই

news image

বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ

news image

শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন

news image

রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

news image

লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল

news image

বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস

news image

বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

news image

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ

news image

ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান

news image

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ

news image

কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

news image

৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান

news image

স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি