নিজস্ব প্রতিবেদক ১১ জানু ২০২৫ ০৩:৩৩ পি.এম
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। তাঁরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দলটির অভ্যন্তরীণ নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। সারা দেশের কাউন্সিলররা সেখানে ভোট দেন। প্রবাসী ও অসুস্থ কাউন্সিলররা ভোট দেন অনলাইনে।
এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। মোট ২ হাজার ৮০৬ ভোটারের মধ্যে ভোট দেন ১ হাজার ৬৮৯ জন। এর মধ্যে ৪৫টি ভোট বাতিল হয়।
এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সোহরাওয়ার্দী উদ্যান, ১১ জানুয়ারি
এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সোহরাওয়ার্দী উদ্যান, ১১ জানুয়ারিছবি: দীপু মালাকার
চেয়ারম্যান পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তাঁর প্রতিদ্বন্দ্বী এ এফ এম সোলায়মান চৌধুরী পেয়েছেন ২১১ ভোট আর দিদারুল আলম পেয়েছেন ৩৩ ভোট।
এর আগে গতকাল চেয়ারম্যান পদে ভোট গ্রহণের পর রাতে জেনারেল সেক্রেটারি পদে নির্বাচনের আয়োজন করা হয়। সেখানে ভোটার ছিলেন গত মাসের শেষে নির্বাচিত এবি পার্টির নির্বাহী কমিটির ২১ সদস্য। তবে জেনারেল সেক্রেটারি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আসাদুজ্জামান ফুয়াদ।
আজ চেয়ারম্যান ও সেক্রেটারি পদের ফলাফল ঘোষণার পাশাপাশি ২১ জন নির্বাহী পরিষদ সদস্যেরও নাম ঘোষণা করা হয়।
এবি পার্টির জাতীয় কাউন্সিলের আয়োজন উদ্বোধন করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত আছেন।
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ
লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু
বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ
বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপি'র নির্বাচনী জনসভা নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান
ভোটের মাঠে তিন প্রজন্ম
শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই
লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই
বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ
শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন
রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল
বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস
বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ
ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ
কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি