ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি

বিশেষ প্রতিনিধি ১৮ জানু ২০২৬ ০৭:৪১ পি.এম

আজ ১৮ জানুয়ারী ২০২৬ স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হলেও জাতীয় পর্যায়ে কোনো সমন্বিত পরিকল্পনা প্রণীত না হওয়ায় দেশে এখনও একটিও পরিকল্পিত শহর গড়ে ওঠেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত 'রাজনৈতিক চর্চায় পরিকল্পিত নগরায়ন' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বিআইপি-র সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মুঃ মোসলেহ উদ্দীন হাসান।
পরিকল্পনাবিদদের মূল পর্যবেক্ষণ ও দাবি:
সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, "১৯৯২ সাল থেকে ঢাকা ও চট্টগ্রামের মহাপরিকল্পনা তৈরি হলেও বাস্তবায়নের অভাবে জনগণ কোনো সুফল পায়নি। উন্নয়ন কর্তৃপক্ষগুলো এখনো আমলা নির্ভর। কারিগরি দক্ষতার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতায় পরিকল্পনাগুলো আলোর মুখ দেখে না।" তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে পরিকল্পনাবিদদের নেতৃত্ব প্রদান এখন সময়ের দাবি।

সমগ্র দেশের জন্য একটি 'জাতীয় স্থানিক পরিকল্পনা' ও আইন প্রণয়ন করতে হবে।জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পরিকল্পনার সমন্বয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন 'নগর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ' গঠন করতে হবে।
স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে উন্নয়নের প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক অঙ্গীকার: রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে বর্ণিত পরিকল্পনাগুলোকে জাতীয় স্থানিক পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করতে হবে।

গোলটেবিল বৈঠকে বিএনপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মাহদী আমিন (বিএনপি), জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন), সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (জামায়াতে ইসলামী) ডা: তাসনিম জারা সংসদ সদস্য পদপ্রার্থী স্বতন্ত্র ঢাকা-৯ আসন প্রমুখ।

রাজনৈতিক নেতৃবৃন্দ পরিকল্পনাবিদদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামী দিনে সরকার পরিচালনায় পরিকল্পনাবিদদের গঠনমূলক পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর

news image

নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা

news image

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

news image

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা

news image

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

news image

ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ

news image

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

news image

ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু

news image

বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ 

news image

বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

news image

ঠাকুরগাঁওয়ে  বিএনপি'র নির্বাচনী জনসভা  নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান  

news image

৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা

news image

মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান ‎

news image

ভোটের মাঠে তিন প্রজন্ম

news image

শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই

news image

লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

news image

ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই

news image

বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ

news image

শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন

news image

রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

news image

লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল

news image

বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস

news image

বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

news image

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ

news image

ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান

news image

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ

news image

কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

news image

৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান

news image

স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি