খেলাধুলা ডেস্ক ১৯ মার্চ ২০২৫ ০৪:২৭ পি.এম
আইপিএল ২০২৪ আসরের শেষ ম্যাচে (লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে) স্লো ওভার রেটের কারণে শাস্তি দেওয়া হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। ওই মৌসুমে তিনবার একই অপরাধের কারণে এ অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
যেহেতু ওই ম্যাচের পর মুম্বাইয়ের আর কোনো ম্যাচ ছিল না, তাই হার্দিকের শাস্তিও কার্যকর করার উপায় ছিল না। সেই শাস্তি নতুন মৌসুমে এসে পেতে যাচ্ছেন হার্দিক। অর্থাৎ ২০২৫ আসরে মুম্বাইয়ের প্রথম ম্যাচে হার্দিকের নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।
আজ বুধবার মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে নিশ্চিত করেন, হার্দিক প্রথম ম্যাচ খেলতে পারবেন না। উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
হার্দিক জানান, আগের মৌসুমে স্নো ওভার রেটের শাস্তির বিষয়ে পুরোপুরি অবগত ছিলেন না। তিনি বলেন, ‘এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। গত বছর যা ঘটেছে, সেটা খেলারই অংশ। আমরা শেষ ওভারটি প্রায় দেড় থেকে দুই মিনিট দেরিতে বল করেছি। তখন আমি এর শাস্তি সম্পর্কে জানতাম না। এটা দুর্ভাগ্যজনক, তবে নিয়ম তো নিয়মই। আমাকে প্রক্রিয়া মেনে চলতে হবে। আগামী মৌসুমে এই নিয়ম থাকুক বা না থাকুক, এটা উচ্চ কর্তৃপক্ষের বিষয়। তারা অবশ্যই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবে।’
হার্দিক আরও বলেন, ‘সূর্য (সূর্যকুমার) অবশ্যই ভারতের হয়ে টি-টোয়েন্টি নেতৃত্ব দিয়েছে। আমি না থাকলে এই ফরম্যাটে ওই আদর্শ নেতা।’
মুম্বাইয়ের প্রথম ম্যাচ চেন্নাইয়ে ২৩ মার্চ, প্রতিপক্ষ স্বাগতিক চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই ম্যাচে হার্দিকের সঙ্গে বেঞ্চে বসে থাকবেন জসপ্রিত বুমরাহও। গেল জানুয়ারি থেকে পিঠের নিচের অংশের চোটে ভুগছেন তিনি। যে কারণে শুরুর দিকের আরও কয়েকটি ম্যাচ মিস করবেন বুমরাহ।
গেল মৌসুমে একই অপরাধ তৃতীয়বার করায় এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল হার্দিককে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে আহমেদাবাদে মুম্বাইয়ের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন হার্দিক। মুম্বাইয়ের প্রথম হোম ম্যাচ ৩১ মার্চ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড
অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে
নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা
আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক
লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা
গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স
আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত
ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন
লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন
যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে
শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক
ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না
রাসেল সভাপতি নাসির সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি
ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ
হায়দরাবাদ কে ৪ উইকেট আর ১১ বলে হারালো মুম্বাই
ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স
কিংসের বিপক্ষে ম্যাচের আগে আবার বাফুফেরেক চিঠি দিয়েছিল মোহামেডান
৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব
ম্যানসিটির বাজে পারফরম্যান্স:বিবাহবিচ্ছেদই দায়ী!
উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব
ক্রিকেটে সুপার ওভার মানেই তো উত্তেজনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড
বাংলাদেশ ক্রিকেটে ৫ ক্রিকেটারের যুগলবন্দীতে অনেক সাফল্যের সূচনা করেছে